বর্ধমানের যে মেয়েটি মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে প্ল্যাকার্ড দেখিয়েছেন আজ, বাইরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। একটা অদ্ভুত সারল্য ছিল ওনার পুরো কথাবার্তাতে। ভিডিওটা দেখতে দেখতে ভাবছিলাম যে ঠিক কতটা সৎ সাহস,ঠিক কতটা চারিত্রিক দৃঢ়তা থাকলে ওভাবে সহজ ভাষায় প্রতিবাদ করা যায়? ঠিক কতটা খাদের কিনারায় দাঁড়িয়ে থাকলে ওই সাহস আসে মানুষের? যে নেহাৎ সাধারণ পরিবার থেকে উঠে এসে ওভাবে প্রবল পরাক্রমশালী রাষ্ট্রযন্ত্রকে মুখোমুখি প্রশ্ন করা যায়? চাকরি নেই, ভবিষ্যতের দিশা নেই, ঘুষ,চুরি তবুও, তবুও এতো অন্ধকারের মাঝে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করার ওই সাহসকে কুর্নিশ!
এই সহজ সাহসই হয়তো আমাদের শেষ আশা,ঘুরে দাঁড়ানোর!
‘রাজা,তোর কাপড় কোথায়?’









