Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কর্নাটকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হোন

Oplus_16777216
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • August 28, 2025
  • 7:49 am
  • No Comments

প্রেস বিজ্ঞপ্তি
সংবাদমাধ্যম এবং অন্যান্য তথ্যসূত্র থেকে কর্ণাটকের শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির সংলগ্ন এলাকায় দীর্ঘ দিন ধরে ঘটে চলা ভয়াবহ অপরাধের কথা জানতে পেরে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

গত ৪ঠা জুলাই মন্দিরের এক প্রাক্তন সাফাই কর্মীর অভিযোগের পর স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভাপতি একটি বিবৃতি দেন যে পুলিশ প্রশাসনের নির্দেশে পঞ্চায়েতের কর্মচারীরা বহু বেওয়ারিশ মৃতদেহ নেত্রবতী নদীর তীরে পুড়িয়ে বা পুঁতে দিতে বাধ্য হয়েছে, যার মধ্যে বেশির ভাগই নির্যাতিত ও ধর্ষিত মহিলার দেহ। ১৯৯৫-২০১৪ সালের মধ্যে এই মন্দির সংলগ্ন এলাকায় ধর্ষণ, গণহত্যা ও মৃতদেহ লোপাটের ঘটনায় কোন রাজনৈতিক দলের সরকারই বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করেনি।

২০১৬ সালে প্রাক্তন সাংসদ উগারাপ্পার নেতৃত্বে গঠিত কর্ণাটকের বিভিন্ন জেলায় ক্রমবর্ধমান নারী নির্যাতনের তদন্তকারী একটি দল ২০১৮ সালে রাজ্য সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেয় যেখানে উল্লেখ করা হয়েছিল ধর্মস্থল জেলায় নিখোঁজ নারীর সংখ্যা অস্বাভাবিক রকমের বেশি। এই প্রতিবেদনও এতদিন চাপা দিয়ে সরিয়ে রাখা হয়েছিল। সম্প্রতি কর্ণাটক সরকার বিভিন্ন মহলের চাপে সাফাই কর্মীর FIR-এর ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করতে বাধ্য হয়েছে।

ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির ট্রাস্ট একটি অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী প্রতিষ্ঠান। অভয়া, হাথরস, উন্নাও সহ আরো বহু ঘটনার মত এই ভয়াবহ নারীঘাতী সন্ত্রাসকেও চাপা দেবার জন্য মন্দির ট্রাস্ট রাজনৈতিক স্তরে প্রভাব বিস্তার করে প্রতিবাদীদের মুখ বন্ধ করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। মন্দির ট্রাস্টের বিরুদ্ধে আইনি লড়াই করে সত্য উদ্ঘাটনের দায়িত্ব নিয়েছেন সুপরিচিত মানবাধিকার কর্মী, ফ্যাসিবাদের তীব্র সমালোচক এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াকু যোদ্ধা কর্ণাটক ও হাই কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এস বালান । তাঁর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে এই তদন্তকে ধামাচাপা দেবার চেষ্টা হচ্ছে। মন্দিরের প্রাক্তন সাফাইকর্মীকে মিথ্যা প্রমাণ দাখিল করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মন্দিরের অপকীর্তিকে ঢাকার জন্য এই তদন্তকে হিন্দুবিরোধী চক্রান্ত বলে সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টাও চলছে।

এই পরিস্থিতিতে সারা দেশের শুভ-বুদ্ধিসম্পন্ন প্রতিবাদী মানুষ এবং গণতান্ত্রিক ও মহিলা সংগঠনগুলির কাছে জনমত ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানাচ্ছে অভয়া মঞ্চ। একই সঙ্গে নিখোঁজ মেয়েদের পরিবারের সদস্য এবং এই মামলার সাক্ষী ও আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানাচ্ছে এই মঞ্চ। অভয়া হত্যার ন্যায়বিচারের দাবিতে গড়ে ওঠা অভয়া মঞ্চ এই রাজ্য এবং দেশের প্রতিটি প্রান্তে নারী সুরক্ষা সুনিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ!

২৬ আগস্ট ২০২৫

PrevPreviousএই সহজ সাহসই হয়তো আমাদের শেষ আশা, ঘুরে দাঁড়ানোর!
Nextডা সুশীল নরমাল পাল স্মরণেNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

লগ্নভ্রষ্টা

September 22, 2026 No Comments

নিচের গল্পটা আমার লেখা, কিন্তু সুকন্যা বন্দ্যোপাধ্যায়ের নয়। যে বন্ধুরা আমার লেখা মাঝেমধ্যে হলেও পড়ে থাকেন, তাঁদের মধ্যে কেউ যদি বুঝতে পারেন কেন এটা সুকন্যা

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

September 22, 2026 No Comments

কিছুদিন আগে জন্মাষ্টমীর দিন কলকাতার বিভিন্ন নার্সিংহোমে একদিনে প্রায় দশ কুড়িটা করে সিজার হয়েছিল। সাধারণত প্রতিদিন যা হয় তার দুই থেকে তিনগুণ। আজ গণেশ চতুর্থী

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

September 22, 2026 No Comments

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 1 Comment

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

সাম্প্রতিক পোস্ট

লগ্নভ্রষ্টা

Dr. Sukanya Bandopadhyay September 22, 2026

গণেশ চতুর্থী: পেট পুজো না পেটকাটা?

Dr. Indranil Saha September 22, 2026

দীর্ঘ আলাপচারিতা: এমসিডিএসএ, এবিজেডিএফ ও অভয়া আন্দোলন, শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র, শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ…

Dr. Punyabrata Gun September 22, 2026

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678583
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]