Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বিশ্ব অ্যালঝাইমার্স দিবস

FB_IMG_1759051014765
Dr. Aniket Chatterjee

Dr. Aniket Chatterjee

Junior doctor in a medical college
My Other Posts
  • October 1, 2025
  • 8:10 am
  • No Comments

WORLD ALZHEIMER’S DAY, 21ST SEPTEMBER

আজকে বিশ্ব অ্যালঝাইমার্স দিবস। অ্যালঝাইমার্স আজ খুব একটা অপরিচিত শব্দ নয়, লোকজন মোটামুটি জানেন সিনেমা-গল্প-মিডিয়ার দৌলতে।

সাইকায়াট্রি সাবজেক্টটার সবচেয়ে ভয়ঙ্কর বা কঠিন রোগ বলতে সাধারণত Schizophrenia বা Psychosis গোত্রীয় রোগগুলোর কথা বলা হয়, এবং সেভাবেই জনসাধারণের কাছেও উপস্থাপিত হয়। একা একা কথা বলা, একা একা হেসে ওঠা, অকারণ সন্দেহ ও রাগ, আক্রমণাত্মক আচরণ — স্বাভাবিকভাবেই লোকে ‘উন্মাদ’ নামক শব্দের সঙ্গে এই রোগকে রিলেট করে, যে শব্দটা আজকের দিনে আর ব্যবহৃত হয় না।

কিন্তু, একজন তরুণ সাইকায়াট্রিস্ট হিসেবে আমার মনে হয়, সাইকায়াট্রিক ডোমেইনের সবচেয়ে কঠিন ও ভয়াবহ রোগ হলো ডিমেনশিয়া। এই ডিমেনশিয়া রোগেরই একটা ধরণ হলো Alzheimer’s Dementia। না, Fearmongering করছি না, অহেতুক ভয় দেখাতে চাইছি না। আমার এমডি ডিগ্রির থিসিস টপিক ছিলো ডিমেনশিয়া ও তার সঙ্গে জড়িয়ে থাকা লক্ষণ নিয়ে — সেই সূত্রে অনেক ডিমেনশিয়া রোগীর সঙ্গে কথা বলতে হয়েছে, তথ্য নিতে হয়েছে। কেন অ্যালঝাইমার্স ডিমেনশিয়া এতোটা গুরুত্বপূর্ণ, অন্যান্য ডিমেনশিয়াগুলোর মধ্যেও?

একটু বলি—

১) অ্যালঝাইমার্স ডিমেনশিয়া সবচেয়ে কমন ডিমেনশিয়া, প্রায় ৯০ শতাংশ ডিমেনশিয়াই অ্যালঝাইমার্স।

২) অ্যালঝাইমার্স ডিমেনশিয়া দুরকমের হতে পারে – early আর late onset। Early Onset AD ৪০-৪৫ বছরেই শুরু হতে পারে, এবং সাধারণত late onset এর থেকেও বেশি তাড়াতাড়ি progress করে। Early onset হবার চান্স তাদের বেশি, যাদের পরিবারে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে -অর্থাৎ জেনেটিক লোড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩) অ্যালঝাইমার্স বা যেকোনো ডিমেনশিয়া মানেই লোকে মনে করেন স্মৃতিভ্রংশ। কিন্তু স্মৃতি বলতে আমরা যেমন ভাবি স্কুল কলেজের পুরোনো কথা, সেরকম কিন্তু সবসময় নয়। বেশিরভাগ ডিমেনশিয়াতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় Recent বা Immediate memory, এবং তারপরেই working memory। কাজেই মানুষটা খেয়েছেন কিনা ভুলে যান খেয়ে ওঠার একটু পরেই, কোথাও কিছু রেখে ভুলে যান, হিসেব করতে ভুলে যান, দিন মাস ভুলে যান — এভাবেই দৈনন্দিন জীবনটা বড্ডো কষ্টের হয়ে ওঠে রোগীর জন্যেও, তাঁর আশেপাশের মানুষদের জন্যেও।

 

৪) অ্যালঝাইমার্সে এরই সঙ্গে spatial memory ক্ষতিগ্রস্ত হয়। মানুষটি ঘরের রাস্তা ভুল করেন, হারিয়ে যান পাড়ার মধ্যেই – বাইরে বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ঘরের মধ্যেও কোথায় বাথরুম, কোথায় খাবার জায়গা ভুলে যান, ঘরের মধ্যেই শৌচকর্ম করে ফেলেন। আবার Alzheimer’s এ পরবর্তীকালে long term memory ও ক্ষতিগ্রস্ত হয়, পুরোনো স্মৃতিও ভুলে যেতে থাকেন মানুষটি। স্মৃতিই মানুষের অস্তিত্বের বুনিয়াদ — তাকে হারিয়ে ফেলে জীবনের সমুদ্রে পালছেঁড়া জাহাজের মতো ভেসে বেড়ান মানুষটা।

৫) সবশেষে, অন্যতম সমস্যার কথা যেটা, সেটা হলো ট্রিটমেন্ট। যেকোনো ডিমেনশিয়ারই চিকিৎসা এবং সেরে ওঠা (Recovery/Remission) পার্টটা খুব দুর্বল, আমাদের modern medicine এর কাছে। ডিমেনশিয়া এখনো পুরোপুরি সারিয়ে দেবার মতো ওষুধ নেই বিজ্ঞানের কাছে, Prevention ই এখানে বলতে গেলে একমাত্র Cure!
রোগীর ঘরের লোকেদের সহজ ভাষায় বোঝানোর জন্য বলি, উঁচু পাহাড়ের উপর থেকে বোল্ডার গড়িয়ে পড়ার মতো এই রোগ। আমরা বোল্ডারটাকে আটকে রাখতেও পারবো না, উল্টোদিকে ফেরানো তো দূর অস্ত, কিন্তু গড়িয়ে পড়ার স্পিডটা স্লো করতে পারি। তার জন্য প্রয়োজন Early diagnosis, Early treatment, পর্যাপ্ত Psychotherapy (যেটা অনেকেই পান না) এবং প্রচুর Social support!

অ্যালঝাইমার্স ডিমেনশিয়া। প্রতিরোধের উপায়? ডিপ্রেশন আটকানো। একাকীত্ব আটকানো। মস্তিষ্ককে বৃদ্ধ বয়সেও সচল রাখা, কর্মক্ষম রাখা। এক্সারসাইজের মাধ্যমে ব্রেনে এন্ডোরফিন ডোপামিনের সাপ্লাই বজায় রাখা।

কী মনে হয়, এই ফোন-ডিপেন্ডেন্ট আড্ডা-বিবর্জিত রিল-আসক্ত দুনিয়াতে আগামীতে অ্যালঝাইমার্স কমবে, না বাড়বে?

PrevPreviousনিকোলাই অস্ত্রোভস্কির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা।
Nextরাষ্ট্রের অজুহাতNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

June 24, 2026 1 Comment

কারুর দাম ৪০ কোটি, কারুর দাম ৫০ কোটি! আম জনতাকে বিজেপির অপশাসন মুক্তি দিয়ে যাঁরা সাম্প্রদায়িকতামুক্ত ভারত গড়ার আদর্শ দেখিয়ে নির্বাচনে জিতে এসেছিল, গণতন্ত্রের হাটে

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

June 24, 2026 No Comments

তামান্না – এক নিহত স্বপ্নের নাম। ২০২৫ এর ২৩শে জুন তৃণমূলের নির্বাচনী বিজয়োল্লাসের বলি হয় ১২ বছরের তামান্না। তরুণ পরিযায়ী শ্রমিক হুসেনের কন্যা, মা সাবিনার

Common Krait Snake

June 24, 2026 No Comments

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

June 23, 2026 1 Comment

নতুন সরকার এসেই তাদের জাত চিনিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সেনাপতি এখন মসনদে। ২০১১ সাল থেকে বারবার আমরা দেখেছি বিরোধীদের উপর সন্ত্রাস—শারীরিক নিগ্রহ, খুন, পার্টি

প্রগতির শব্দ

June 23, 2026 No Comments

রাষ্ট্র-লিখিত যত আইনের বই তো, জনতার অভিমত তাতে উড়ো খই তো সামান‍্য এ কথাটা মনে রাখা দরকার জনতার ভালো চেয়ে চলেছেন সরকার, যা করেন মসনদ,

সাম্প্রতিক পোস্ট

সাংসদ কেনাবেচা যদি এভাবে চলে, গণতন্ত্রের মৃত্যু তাহলে অচিরেই।

Parichay Gupta June 24, 2026

নিহত স্বপ্নকে জিয়নকাঠির স্পর্শে জাগিয়ে তোলার শপথ অভয়া মঞ্চের।

Abhaya Mancha June 24, 2026

Common Krait Snake

Dr. Dayalbandhu Majumdar June 24, 2026

জীবনের অধিকার, ঐক্যবদ্ধ বাম, এবং গণ আন্দোলন

Kanchan Sarker June 23, 2026

প্রগতির শব্দ

Arya Tirtha June 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

635783
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]