Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

শঙ্কর গুহ নিয়োগী (ফেব্রুয়ারী ১৪, ১৯৪৩- সেপ্টেম্বর ২৮, ১৯৯১)

FB_IMG_1759105960642
Kanchan Sarker

Kanchan Sarker

Professor of Sociology
My Other Posts
  • September 30, 2025
  • 8:57 am
  • 2 Comments

আমরা যারা বামপন্থায় বিশ্বাসী, রাজনীতিই তাদের কাছে প্রথম, প্রধান, কখনো কখনো দ্বন্দ্বের একমাত্র পরিমণ্ডল ছিল। ধারণা ছিল, রাজনৈতিক লড়াইটা জেতা হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ বিপ্লবের পরেই সব কিছু হবে। পড়াশোনার ঘাটতি তো ছিলই (সেটাতো এখনো আছে); কিন্তু এ দেশে বামপন্থার প্রয়োগ যা দেখেছি, তা থেকেও আমাদের এই ধারণা হয়েছিল ।

ট্রেড ইউনিয়ন সম্পর্কেও একই কারণে আমাদের ধারণা ছিল- এটি শ্রমিকদের বস্তুগত দাবী-দাওয়া আদায় করার একটি সংগঠন এবং যার কাজকর্মের পরিধি শুধু মাত্র কল -কারখনার মধ্যেই সীমাবদ্ধ ।

শঙ্কর গুহ নিয়োগী আমাদের এই দুটো ধারণাই পাল্টে দেন। প্রচলিত সংজ্ঞা অনুযায়ী তাঁর কোনো রাজনৈতিক দল ছিল না; কিন্তু ছিল ছত্তিশগড় মুক্তি মোর্চা নামে একটি রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটা মূলত শ্রমিক সংগঠন, কিন্তু একই সাথে কৃষকদের মধ্যে এবং সমাজের মধ্যেও সমানভাবে সক্রিয় ছিল। খুব সংক্ষেপে বলতে গেলে, তিনি এবং তাঁর সহযোগীরা কারখানা থেকে ছত্তিশগড় শ্রমিক সংগঠনকে নিয়ে চলে গেলেন শ্রমিক মহল্লায়। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত একটি শ্রমিক সংগঠন, ১৯৭৯ সালে হয়ে গেল মুক্তি মোর্চা। উনি বললেন- ট্রেড ইউনিয়ন একটি ৮ ঘণ্টার সংগঠন নয়- এটা একটি ২৪ ঘণ্টার সংগঠন। লড়াইটা শুরু হলো জীবনের সব ফ্রন্টে। ১৮টি ( ১৭+১) ইউনিট খোলা হলো – শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধূলা, পরিবেশ ইত্যাদি। এই ব্যাপারে নিয়োজীর সহযোদ্ধা পুণ্যদার ( ডক্টর পুণ্যব্রত গুণ) লেখায় বিস্তারিত বর্ণনা পাবেন ।https://www.facebook.com/share/p/1MeGjq21Nr/?mibextid=wwXIfr.

পৃথিবীতেই নিয়োগীজিই প্রথম যিনি business unionism থেকে social unionism শুরু করেন ।

এর ফলে দল্লি -রাজহারার মানুষগুলো পরিবর্তিত হতে শুরু করলেন। মনুষ্যেতর জীবন যাপনে অভ্যস্ত মানুষগুলো, শুধু নিজেরাই নয়, তাঁদের বাবুদেরও ভাবতে বাধ্য করলেন যে, দল্লি-রাজহারার প্রধান রাস্তার ডানদিকে যে একদল মানুষ বাস করেন, তাঁদের মতই যাঁদের হাত-পা, নাক-কান চোখ- মুখ আছে, যাঁদের খিদে পায়, যাঁদের অসুখবিসুখ হয়, যাঁদের বাচ্চারা স্কুলে যেতে চায়…

আমার দেখা ভারতবর্ষের সবচেয়ে সৃজনশীল মার্ক্সিস্ট হলেন – শঙ্কর গুহ নিয়োগী। আজকের দিনে তাঁকে খুন করা হয়। এ দেশের অন্য যে বামপন্থী দলগুলো আছে, তারা এবং তাদের শ্রমিক সংগঠনগুলো আশ্চর্যজনকভাবে নিয়োগীজি বা ছত্তিশগড় মুক্তি মোর্চা নিয়ে নীরব। এটা খুব অবাক লাগে!

২৮ সেপ্টেম্বর ২০২৫

PrevPreviousকরোনা টেস্ট
Nextনিকোলাই অস্ত্রোভস্কির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Basudev Mookerjea
Basudev Mookerjea
11 months ago

প্রশ্ন নিয়োগী r পর আর তার আন্দোলনের উত্তরাধিকারী কে দেখলাম না।তিনিই আরম্ভ তিনিই শেষ।আর জেটা বলার তার সমন্ধে নকশাল পন্থীদের সংগঠনগুলি তাকে বিশেষ পাত্তা দিত না।এটাও একটা আমাদের ব্যর্থতা।

0
Reply
Kanchan Sarker
Kanchan Sarker
Reply to  Basudev Mookerjea
11 months ago

এটা ঠিকই ওনার পরে, সেই ধরণের কোনো নেতৃত্ব উঠে এলোনা । অর্গানিক লিডারশীপ তৈরি করার একটা চেষ্টা ছিল – কিন্তু..
উনি খুন হয়ে যাওয়ার পর মোর্চা তিন ভাগে ভাগ হয়ে গেলো । কন্ট্রাক্ট শ্রমিকদের অনেকেই তখন স্থায়ী হয়ে গেছেন, অনেকে অবসর গ্রহণ করে ফেলেছেন । মালিকশ্রেণীর দিক থেকে আক্রমণ আরও বাড়ানো হলো । এদের সাথে থাকলে কাজ দেবে না । এই সময়েই শুরু হয়ে গেছে, লিবারেলাইজেশন । সব মিলিয়ে পরিস্থিতি অনুকূল তো ছিলোই না, তার উপর, আমার যা মনে হয়, ওনাকে রিপ্লেস করা খুব কঠিন ।
তবে, এটা তো ঠিক আজও জন সাস্থ্য আন্দোলন যে এগিয়ে চলেছে, সেটা ছত্রিশগড় মুক্তি মোর্চার ই অবদান । জনকলাল ঠাকুর, শৈবালদা, পুণ্যদা তো এই আন্দোলনের ই ফসল । ওরা আপনার প্রশ্নের উত্তর আরও ভালোভাবে দিতে পারবেন ।

0
Reply

সম্পর্কিত পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

September 11, 2026 No Comments

মধ্যপ্রদেশের ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ন্যায়সঙ্গত দাবির আন্দোলনে রাজ্য পুলিশের নির্মম লাঠিচার্জ ও ওয়াটার ক্যানন প্রয়োগের ঘটনায় তীব্র ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাচ্ছে

এবার পুজোয় খাওয়া দাওয়া

September 11, 2026 No Comments

কৈলাসে দুদিন ধরে প্রবল চীৎকার শোনা যাচ্ছে নারীকন্ঠের, সঙ্গে ছেলেমেয়েদের কান্নাকাটির আওয়াজ। এমনিতেই মাঝেমধ্যে শিবুবাবুর গাঁজার পরিমাণ বাড়াবাড়ি করলে শিবুর বউ রাগারাগি করে, কোন কোন

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

September 11, 2026 No Comments

আমাদের বলা হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য জিনিসের প্রয়োজন, যেমন সবার প্রায় বাড়ি ভেঙে গেছে, বাড়ি বানাতে টাকার প্রয়োজন। আপাতত সরকারের তরফে খাওয়ার

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

September 10, 2026 No Comments

কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (CNMC&H) প্রথম বর্ষের ছাত্রীদের সাথে নিরাপত্তার অজুহাতে যে অত্যন্ত নিন্দনীয়, অমানবিক ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

September 10, 2026 No Comments

বাগেস্বর বাবার বাগারম্বর নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল। কোন কোন পত্রিকা, চ্যানেলে সমালোচনা, কিন্তু ভাবা দরকার: সাহস তিনি পান কোথা থেকে? কে দেয়? উত্তর একটাই: না।ক্ষমতাসীন

সাম্প্রতিক পোস্ট

ভোপালের সহযোদ্ধাদের সংগ্রামের প্রতি সংহতি জানাই।

West Bengal Junior Doctors Front September 11, 2026

এবার পুজোয় খাওয়া দাওয়া

Dr. Hiralal Konar September 11, 2026

নেপালে চিকিৎসা ত্রাণে ৩

Piyali Dey Biswas September 11, 2026

মেডিক্যাল কলেজে কোনো নির্যাতনকারীর স্থান নেই!

West Bengal Junior Doctors Front September 10, 2026

এই অপমান বাঙালির ১০০% প্রাপ্য ছিল!

Parichay Gupta September 10, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

674347
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]