Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সম্পর্ক আর ধর্ষণ মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়!

Screenshot_2025-10-23-00-41-16-51_680d03679600f7af0b4c700c6b270fe7
Satabdi Das

Satabdi Das

School teacher. Writer-Activist.
My Other Posts
  • October 23, 2025
  • 7:42 am
  • No Comments

দুর্গাপুরের ছাত্রীটির সঙ্গে ঘটা ঘটনা ঘিরে যা কিছু আলাপ-আলোচনা, তা দেখে ভয়াবহ লাগছে।

আলোচনা ঘুরে গেছে ধর্ষণ হয়েছে নাকি সহবাস, তার দিকে! যে শব্দটা উচ্চারণ করতে সবাই ভুলে যাচ্ছে, যথারীতি, তা হল ‘সম্মতি।’

হাঁসখালির ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল, ‘ওদের রিলেশন ছিল।’ এই মুহূর্তে কিন্তু পুলিস, প্রশাসন, মিডিয়া, সোশাল মিডিয়া— সকলেরই একটাই আলোচ্য। ‘ওদের রিলেশন ছিল কি ছিল না?’ এই বিবেচনা নিয়ে এঁরা নাকি ‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ’ চান। মুখ্যমন্ত্রী আর এঁদের মানসিকতার মধ্যে তফাতটা কোথায়? People deserve the CM they have got. She is just the face of the colllective.

মেন্স রাইটস বিশেষ-অজ্ঞ নন্দিনী ভট্টাচার্য এবিপি আনন্দতে এসে বলে যাচ্ছে, ‘ছেলে-মেয়েরা পড়তে আসবে, তারপর ছেলেদের সঙ্গে সম্পর্ক হবে, তারপর ছেলেদের ফাঁসিয়ে দেবে।’

‘৩৬৫ দিন’ লিখছে, মেয়েটা সহবাসকে ধর্ষণ বলে চালাচ্ছে।

‘আজকাল’ বলছে, আগে সহবাস হয়েছে তারপর সম্ভবত ধর্ষণ।

বিরক্ত লাগছে। একমাত্র লিঙ্গ-আন্দোলনকারী ছাড়া খুব সহজ কথা কয়েকটা কথা বলার কোনো লোক নেই। সেই সহজ কথাগুলো সহজ করে বলে যাই।

১) মেয়েটি যদি রাতে তার পুরুষ বন্ধুর সঙ্গে বেরিয়ে থাকে তবে বেশ করেছে।

২) মেয়েটি যদি তার পুরুষ বন্ধুর সঙ্গে রাতে যৌনতা করতেও বেরিয়ে থাকে, তাহলেও বেশ করেছে।

৩) কিন্তু এমনও হতে পারে যে মেয়েটি ছেলেটির সঙ্গে বেরিয়েছিল, কিন্তু যৌনতার ইচ্ছা ছিল না। সেক্ষেত্রে জোর করে থাকলে তা ধর্ষণ।

৪) আবার এমনও হতে পারে যে ঘনিষ্ঠতার প্রথম দিকে অসুবিধে না হলেও পরে মানে প্রবেশের সময় মেয়েটির অস্বস্তি হয়েছে ও সীমানা লঙ্ঘন মনে হচ্ছে। সেক্ষেত্রেও তা ধর্ষণ।

৫) অন্য লোকগুলির সিমেন কেন পেতে হবে?

ভ্যাজাইনায় সিমেন পাওয়া গেলেই একমাত্র ধর্ষণ, এটা তো ২০১৩ সালের পরিবর্তিত ধর্ষণ আইন অনুযায়ী মানা হয় না! মাত্র একরকম ভাবে এবং শুধু অনুপ্রবেশমূলক ভাবে যে ধর্ষণ হয়, তা তো নয়!

৬) অন্য লোকগুলো কেন ওই দৃশ্যে উপস্থিত? তারা যদি ছেলে-মেয়েদুটোকে শাসিয়েও থাকে, তাহলে কোন অধিকারে? টাকা চেয়ে থাকলেও কোন অধিকারে? যৌনতা করতে গেলে টাকা দিতে হবে নাকি?

৭) ছেলেটি বেশ কিছুক্ষণ মেয়েটিকে ওই লোকগুলোর কাছে রেখে হস্টেলের গেটের কাছে ফিরে এসেছিল কেন? টাকা আনতে? নাকি পালিয়ে এসেছিল?

৮) ওইসময় মেয়েটির সঙ্গে ওরা কি করেছিল? যা করেছিল, তার মধ্যে পিনো-ভ্যাজাইনাল কার্য ছাড়া অন্য কোনো ভাবে শরীরের সীমানা লঙ্ঘন করে থাকলে, তার কী প্রমাণ পুলিস খুঁজছে? (যাতে সিমেন পাওয়া যায় না)

কী প্রমাণই বা পাবে ভাবছে?

নির্ভয়ার ঘটনায় রাম সিং-এর রাগের কারণ ছিল ছেলে-মেয়েদুটি ঘনিষ্ঠ ভাবে বসেছিল। ‘ও পেলে আমি কেন পাব না?’ এটা পুরুষদের গিড় মানসিকতা এরকম ক্ষেত্রে ভারতে৷ ওই লোকগুলির পক্ষে নিদেন শ্লীলতাহানি করা খুব অসম্ভব নয়।

৯) একটি মেয়ে ধর্ষণের অভিযোগ করেছে যখন, ঘটনার ঠিক পরেই তা করেছে যখন, তখন যদি শুধু বয়ফ্রেন্ডও দোষী হয়, তবে কেন ও কখন মেয়েটির মনে হল তার মর্যাদা, আত্মসম্মান, সীমারেখা লঙ্ঘিত হয়েছে, তা পুলিস কীভাবে খতিয়ে দেখছে?

বন্ধুরা ফোন করে তার বাবাকে ডেকে এনেছে ভিন রাজ্য থেকে। সেই বাবা কি কনফিউজড হচ্ছেন না নিজে? একে তো বিজেপি হাইজ্যাক করে তাঁকে নিয়ে চলে যাচ্ছে। রাজ্য সরকার রাজ্য ছাড়তে দিচ্ছে না। পুলিস বলছে ‘সম্পর্ক ছিল।’ কীভাবে মাথা ঠাণ্ডা রাখবেন? ‘মুখ্যমন্ত্রী যেন ক্ষমা করে দেন’ এটাও শীর্ষক হয়ে গেল? ওটা ক্ষমতাবানের সামনে ক্ষমতাহীনের অসহায় হাতজোড় ছিল তো!

মেয়েটিই বা মাথা ঠাণ্ডা রাখছে কী ভাবে? বলা বাহুল্য রাখা সম্ভব নয়। এবং এই অবস্থায় সে যখন যা বলছে, সবই গণ্য হচ্ছে ‘বয়ান বদলানো’ হিসেবে। মনে রাখতে হবে আমি যত সহজে বলতে পারছি কনসেন্ট ভায়োলেশন হলেই ধর্ষণ, ও সেভাবে ভাবতে শেখেনি। ওভাবে ভাবতে কেউ ছোটবেলা থেকে শেখায় না।

মিডিয়া, সোশাল মিডিয়া, সেখানকার যত ইনফ্লুয়েন্সার, সরকার, পুলিস— সকলকে ভীষণ অশিক্ষিত লাগছে। মনে হয় বড় বড় করে লিখে রাস্তায় রাস্তায় হোর্ডিং টাঙানো উচিত:

“পূর্বসম্পর্কিত ব্যক্তিদের একজন আরেকজনের কনসেন্ট লঙ্ঘন করতে পারে। সেটা ধর্ষণ৷ ‘সম্পর্ক’ আর ধর্ষণ মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়!”

PrevPreviousউলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকের উপর শারীরিক নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হোন!
Nextমহিলা চিকিৎসক নিগ্রহের প্রতিরোধে উলুবেড়িয়া মেডিকেল কলেজে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরসNext
3 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

May 29, 2026 No Comments

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

May 29, 2026 No Comments

বঙ্গ নারীদের জন্য ধর্ষণ নামক যে পিতৃতান্ত্রিক বৃক্ষের বিষফল ও সমাজ নিয়ে আমাকে কোনওদিন লিখতে হবে, ভাবিনি। আমি যেহেতু বেহালায় ছোটবেলায় ছিলাম আর তৎকালীন বেহালা

বিষাদ-শিকার

May 29, 2026 No Comments

ফ্রিজশটে ধরা ছিলো বিষণ্ণমন ফোকাস গেছিলো সরে জীবনের থেকে পৃথিবীর তাঁকে আর নেই প্রয়োজন, রুটিনে সময় রোজ সেই কথা লেখে.. এরকম বাজে স্ক্রিপ্ট কার যে

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

May 28, 2026 No Comments

২৬ মে, ২০২৬ সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে প্রায় ৬ কোটি ৩২ লক্ষ মানুষ মতদান করেছেন। সংবাদসূত্র অনুসারে ৩৫ লক্ষের বেশি নাগরিকের ভোটাধিকার বিবেচনাধীন ছিল। নির্বাচনের আগে

জানা কথা

May 28, 2026 No Comments

রাজার হ‍্যাঁতে হ‍্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা। জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা। বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় সিঁড়ি ভাঙা যায়?

Dr. Kanchan Mukherjee May 29, 2026

বঙ্গ নারীবাদ ও ধর্ষণ 

Rudrani Misra May 29, 2026

বিষাদ-শিকার

Arya Tirtha May 29, 2026

বিভাজন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হোন

Sangrami Gana Mancha May 28, 2026

জানা কথা

Arya Tirtha May 28, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

626082
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]