Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

উলুবেড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসকের উপর শারীরিক নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হোন!

Oplus_16908288
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • October 22, 2025
  • 8:49 am
  • No Comments
ঘটনাস্থল উলুবেড়িয়া মেডিকেল কলেজের গাইনী অ্যান্টিনেটাল ওয়ার্ড। বিকেলের দিকে এক গর্ভবতী রোগিনী পেট ব্যথা নিয়ে আসেন, তাকে পরীক্ষা করার সময় পার ভ্যাজাইনাল পরীক্ষা করতে রোগিনী ঠিকভাবে সহযোগিতা করছিলেন না, পরীক্ষা করতে অসুবিধা হচ্ছিল।সেই কারণে রোগিনীর শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল থাকায়, প্রাথমিক চিকিৎসার পর সিনিয়র ভিজিটিং সার্জন আসা পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়।
এরপরই রোগিনীর আত্মীয়স্বজনসহ প্রায় ১০–১২ জন স্থানীয় লোক ওয়ার্ডের ভেতর ঢুকে পড়ে এবং ডিউটিতে থাকা মহিলা গাইনী চিকিৎসকের উপর চড়াও হয়। তাদের মধ্যে কয়েকজন নিজেদের “পুলিশের বড় অফিসার” এবং “এলাকার বড় নেতা” বলে পরিচয় দেয়। চিকিৎসকের হাত মুচড়ে দেওয়া হয়, ঘাড়ে থাপ্পড় মারা হয়, এবং সেই সময়ই তাদের মুখে শোনা যায়, “আপনার মুখ চলবে, আমাদের রড চলবে – সেই রড কোথায় কোথায় ঢোকাতে হয় দেখে নেব”, “জ্যান্ত ফিরতে পারবেন না” এই হল হুমকির ভাষা।
হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডরাও স্থানীয় বাসিন্দা হওয়ায় বাধা দিতে পারেননি। ( বা দেন নি)
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সবরকমভাবে নিগৃহীত চিকিৎসকের পাশে আছে। চিকিৎসক ও তাঁর স্বামী ইতিমধ্যেই থানায় গিয়ে এফআইআর দায়ের করেছেন। সেই ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন ট্রাফিক পুলিশের হোমগার্ড এবং শাসক দলের স্থানীয় নেতা। বাকিদের এখনও “খুঁজে পাওয়া যায়নি”। এখনও পর্যন্ত কোনো ইনস্টিটিউশনাল এফআইআর হয়নি। আজ আমাদের প্রতিনিধি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালের চিকিৎসক দের সাথে দেখা করেছে, কর্তৃপক্ষ কে ইনস্টিটিউশনাল এফআইআর করার জন্যে ডেপুটেশন দেওয়া হয়েছে ( আপডেট: করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে), পুলিশ প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়েছে, তার সাথে নিগৃহীতা চিকিৎসক এর সংহতিতে পাশে থাকার স্পষ্ট বার্তা আমরা দিচ্ছি।
রাজ্যের প্রায় প্রতিটি হাসপাতালে শাসক দলের ছত্রছায়ায় এমন ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে। এরকম একটা অংশ তৈরি হয়েছে যারা নিজেকে ‘বড় নেতা’ ভাবে এবং মনে করে যা খুশি করা যায়, কোনও জবাবদিহি করতে হবে না রাজনৈতিক পরিচয়ের কারণে। আমরা এর আগেও বহুবার দেখেছি, দ্রুত গ্রেফতার দেখিয়ে পরে জামিনে ছেড়ে দেওয়ার প্রহসন। আমরা আশঙ্কায় আছি এখানেও তার পুনরাবৃত্তি হবে কিনা।
আমরা নিগৃহীতা চিকিৎসকের পাশে আছি আইনিভাবে। তাকে মানসিক ভাবে ধাক্কা সামলে উঠতে দেওয়া এই মুহূর্তে আমাদের মূল চিন্তার জায়গা। পাশাপাশি তার নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবেন
অভয়ার ঘটনা পেরিয়ে গেছে চোদ্দ মাস হল। সেখান থেকে আজ পর্যন্ত কসবা থেকে উলুবেড়িয়ায় ঘটে যাওয়া প্রতিটি ঘটনার একই ছাপ স্পষ্ট। শাসক দলের প্রশ্রয়ে গজিয়ে ওঠা কচি নেতা থেকে বিভিন্ন দুর্নীতির সিন্ডিকেট – এদের হাতে কেউ নিরাপদ নয়। সিভিক থেকে হোমগার্ড এসব নিরাপত্তা রক্ষার দায়িত্বে যারা সেখানেও সেইসব ‘দামাল ছেলে’ দের সংখ্যাধিক্য, যারা রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে চাকরি পেয়েছে।
নাগরিক সমাজ যদি এখনই একজোট হয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে আগামীকাল কার পালা আসবে তা কিন্তু কেউই আন্দাজ করতে পারবেন না।
Stand Up Against the Assault on a Woman Junior Doctor at Uluberia Medical College Hospital!
The incident took place inside the Gynecology Antenatal Ward of Uluberia Medical College.
In the afternoon, a pregnant woman was admitted with abdominal pain. During her examination, a per vaginal check-up was required, but the patient was not cooperating properly, making the procedure difficult. Since her condition was completely stable, the attending doctor decided to defer the examination after giving preliminary treatment until the senior visiting surgeon arrived.
Shortly after, around 10 to 12 people, including the patient’s relatives and some local men, stormed into the ward and attacked the woman doctor on duty. Several among them claimed to be “senior police officers” and “local leaders.” The doctor was physically assaulted — her hand was twisted, she was slapped on the neck, and the attackers shouted horrifying threats: “If your mouth runs, our rods will run. We’ll show you where those rods can go” , “You won’t leave here alive.”
The hospital security guards, being locals themselves, failed or refused to intervene.
The West Bengal Junior Doctors’ Front (WBJDF) stands firmly beside the assaulted doctor in every possible way. The doctor and her husband have already filed an FIR, leading to the arrest of two accused persons, one a traffic police home guard and the other a local ruling-party leader. The rest of the attackers are still “untraced.”
At first, there was no institutional FIR from the hospital. Our representative team has already reached the site, met with hospital doctors, and submitted deputations to both the hospital authorities (who have now lodged the institutional FIR) and the police administration. WBJDF has also conveyed a clear message of solidarity with the survivor.
A terrifying pattern has emerged across almost every hospital in the state — a climate of impunity under the shelter of the ruling party. A section of people, emboldened by political connections, now believe they can do anything without consequence. We have seen this before: quick arrests for the sake of optics, followed by quiet bail and business as usual. We fear the same cycle may repeat here.
WBJDF is providing legal and moral support to the survivor. At this moment, helping her recover from the trauma and ensuring her personal security are our top priorities. The police administration must take full responsibility for her safety.
It has been fourteen months since the Abhaya incident, yet from Kolkata’s Kasba to Uluberia, the pattern remains unchanged. The same fingerprints of political patronage are visible, from petty young leaders to corrupt syndicates. No one is safe in their hands. Even in hospital security, the same political recruits, home guards and civic volunteers, outnumber those with any real accountability.
If the civil society does not rise up now, united against this organized terror, it will only be a matter of time before anyone’s turn comes next.
PrevPreviousমেয়েরা রাত দখল করবেই
Nextসম্পর্ক আর ধর্ষণ মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়!Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

April 16, 2026 No Comments

১৩ই এপ্রিল, ২০২৬ ​সম্প্রতি কলকাতার এক প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ (Cardiologist) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন যে, নির্দিষ্ট ধর্মীয় স্লোগান দিলে তিনি ফি-তে ছাড় দেবেন। ‘জয়েন্ট প্ল্যাটফর্ম

পথের সন্ধানে

April 16, 2026 No Comments

ভারতের ইতিহাসে কালো দিনের তালিকায় আর একটি দিন যুক্ত হল – ১৩ এপ্রিল, যেদিন সুপ্রিম কোর্টের বিচারপতি জোরের সঙ্গে জানিয়ে দিলেন ট্রাইব্যুনালের রায় ঘোষিত হবার

ইমোশনাল ব্ল্যাকমেইল

April 16, 2026 No Comments

সব ধরনের নিয়ন্ত্রণ চিৎকার করে আসে না। কিছু নিয়ন্ত্রণ আসে ভালোবাসা, দায়িত্ব, অপরাধবোধ আর ভয়–এর মোড়কে। 💔🌫️ Emotional Blackmail হলো এমন এক ধরনের মানসিক প্রভাব

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ধর্মীয় স্লোগান দিলে ফি-ছাড়! অসহিষ্ণুতা ও বৈষম্যমূলক আচরণ প্রদর্শনের প্রতিবাদ জেপিডি-র।

The Joint Platform of Doctors West Bengal April 16, 2026

পথের সন্ধানে

Gopa Mukherjee April 16, 2026

ইমোশনাল ব্ল্যাকমেইল

Dr. Aditya Sarkar April 16, 2026

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617934
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]