Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পীযুষ পান্ডে স্মরণে

FB_IMG_1761404738150
Dr. Indranil Saha

Dr. Indranil Saha

Reproductive medicine specialist
My Other Posts
  • October 28, 2025
  • 6:43 am
  • One Comment

ছোটবেলায় ডাক্তার হবার কোন ইচ্ছাই আমার ছিল না। ভাবতাম বিজ্ঞাপন সংস্থায় কাজ করবো আর আমূলের বিজ্ঞাপনের মতো অমূল্য বিজ্ঞাপন বানাবো। রাস্তা ট্রেনের কামরা,খবরের কাগজ, ম্যাগাজিন বিজ্ঞাপন আমাকে টানতো। তারপরে বাড়ি থেকে বোঝালো এটা শখ হিসেবে ভালো কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার,উকিল সিএ না হলে খাবার জুটবে না। আমার শখ চাপা পড়ে গেল অংক খাতার শেষ পাতায় যেখানে ছবি আঁকতাম তার বন্ধুদের জন্মদিনের কার্ডে যেখানে মজার মজার ক্যাপশন লিখতাম। অধরা থেকে গেল সেই স্বপ্ন আমার কলম থেকে বেরোবে ‘বঙ্গ জীবনের অঙ্গ’, সেই লাইনটা। সেই সূত্রে ই জানতে পারি পীযুষ পান্ডে নামটা টিভিতে তার সাথে আলাপ, মিলে সুর তুমহারা হামারা। আমাদের ছোটবেলা।এই বিজ্ঞাপনটা আমাদের বিজ্ঞাপন দেখার ধরনটাই বদলে দিয়েছিল। ভোরের সূর্য, সমুদ্রের ঢেউ আর ভীমসেন যোশীর দরাজ গলা দিয়ে গান শুরু তারপর কাশ্মীরে শিকারা, পাঞ্জাবের ট্রাক্টর। একসময় দেশের প্রথম, কলকাতার মেট্রোর রবীন্দ্রসদন মেট্রো স্টেশন থেকে নামছেন সুচিত্রা মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, আনন্দশংকর,অরুনলাল আর পিছনে বাজছে তোমার সুর আমার সুর সৃষ্টি করুক ঐক্য সুর। আমি মন্ত্রমুগ্ধ। দেড় মিনিটে পুরো ভারতবর্ষ।

পীযুষ পান্ডে গল্প বলতেন কোন যা চকচকে ড্রয়িং রুমের নয় আমাদের সাধারণ পরিবারের। রাম মুরারির গল্প। যে সারাদিন অফিসের ফাইলে চাপা পড়ে থাকে, দেরিতে বাড়ি ফেরার জন্য বউয়ের বকুনি খায় । সে পয়সা জমিয়ে একটা লুনা মোপড কিনেছে। মপেড তার পরিবারের সদস্য। লুনা মানে খরচা কম, মজবুত বেশী। আমার বাবা কাকারাও তো সেই ভেবে জিনিস কিনতেন ।

এরপর ক্যাডবেরি সেই বিজ্ঞাপন। একটা মেয়ে দর্শক আসনে বসে ক্যাডবেরি খাচ্ছে আর প্রার্থনা করছে বয়ফ্রেন্ডের সেঞ্চুরিটা যেন পূর্ণ হয়। তারপর বল বাউন্ডারি লাইন পার করলো, স্কোরবোর্ডে ১০০। সে মাঠে ঢুকে গিয়ে পুলিশটাকে ডজ করে কাটিয়ে নাচতে আরম্ভ করল। একটা মেয়ে ক্রিকেট মাঠে নাচ। এক স্বাধীনতার স্বাদ। এরকম নাচ আমরা আমরা চান করার সময় বন্ধ কলতলায় বা আয়নার সামনে একা ঘরে কতবার প্র্যাকটিস করেছি। আমাদের ছোটবেলার ক্যাডবেরি আর কুচ খাস হে হাম সাভি মে। আমরা সবাই স্পেশাল।

ফেভিকলের বিজ্ঞাপন আমাদের মুখের ভাষা হয়ে গেছিল। কোন দাদা দিদি বেশি দিন প্রেম করলে আমরা বলতে শুরু করতাম ফেভিকল কা মজবুদ জোড় হে। ফেবিকুইক এর ক্যাপশন তোরো নেহি জোড়ো আমাদের মনের কথা। সে সম্পর্কই হোক কী দেশ,ভাঙতে নয় গড়তে হবে।অমিতাভ বচ্চন কে নিয়ে করা তার বিখ্যাত পোলিওর বিজ্ঞাপন , দো বুঁদ কী জিন্দেগি। পীযুষ পান্ডে শিখিয়েছিলেন ভালো বিজ্ঞাপনের জন্য অর্ধনগ্ন নারীর শরীর বা বিদেশি লোকেশন দরকার নেই আমাদের ঘোমটা দেওয়া মা, মাসিরা বা ব্যাগ কাঁধে নিয়ে ঘামে অফিস যাওয়ার দিদিরাও বিজ্ঞাপনে চরিত্র হয়ে উঠতে পারেন। বিজ্ঞাপন কোন প্রোডাক্ট বিক্রি করা নয় বিজ্ঞাপন আমাদের সংস্কৃতিকে, আমাদের দেশকে,আমাদের রুচিকে তুলে ধরা।স্যালুট স্যার।

PrevPreviousঅভয়া মঞ্চের আজ এক বছরঃ অভয়া আন্দোলন এবং অভয়া মঞ্চ: কালানুক্রমিক দিনপঞ্জি
Nextবর্ষপূর্তির আলোয় অভয়া মঞ্চNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Somnath Mukhopadhyay
Somnath Mukhopadhyay
10 months ago

পীযূষ পাণ্ডের মতো মানুষেরা তাঁদের অনন্য সৃষ্টির আড়ালেই থাকেন,চলে যাবার পর তাঁদের কৃতীকে নিয়ে আমাদের স্মৃতি জ্ঞাপন। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে — এই শব্দভাষ্যের অনুসরণে বলি, মন ভরে যায় বিজ্ঞাপনে। পীযূষ পাণ্ডে জানতেন আমজনতার মনখিড়কি খোলার রসায়ন। তাই তিনি স্মরণীয়।

0
Reply

সম্পর্কিত পোস্ট

সিরাত: জীবন খুঁজে দেয়

September 18, 2026 No Comments

ইসলাম বলে সিরাত হল সেতু। নরক আর স্বর্গের মাঝখানে।সিরাত পেরিয়ে পৌঁছোতে হয় সেই স্বর্গীয় তপোবনে।কিন্তু স্বর্গ কোথায়? ছবির শুরুতেই পরিচালক টাইটেল কার্ডে নামের নিচেই লিখে

লেনিনের চরিত্রহনন

September 18, 2026 No Comments

মাননীয় তথাগত রায় জানেন না এরকম জিনিস খুব কম আছে। যা কেউ জানে না সে সম্পর্কেও তার জ্ঞান অসাধারণ। এবং, সবসময় বলেন খুব জোর দিয়ে

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

September 18, 2026 No Comments

যে শাসক নিজেই দেশটাকে হিন্দুদের রাষ্ট্র বানাতে চায়, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি কার স্বার্থে, এই প্রশ্নের উত্তর সকলেরই জানা। তবুও সরকারি ভাষ্যেই প্রশ্ন ওঠে, কারণ

Situs inversus totalis

September 17, 2026 No Comments

শুরুতেই বলি- এটি এক ভদ্রলোকের বুকের রেডিওগ্রাফ। সঙ্গে ফ্রি তে পেটের ও খানিকটা অংশ দেখা যাচ্ছে। গোদা বিষয়টা বলে নিই- এনার শরীরের ভেতরের সব অর্গান

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

September 17, 2026 No Comments

আমরা বিভিন্ন সংবাদমাধ্যম জানতে পারলাম এই রাজ্যের মধ্যেই কিছু ভুয়ো চিকিৎসক রাজ্যের বিভিন্ন নার্সিং হোমে , নিজের চেম্বারে প্র্যাকটিস করছে বেশ কয়েক বছর ধরে। এমনকি

সাম্প্রতিক পোস্ট

সিরাত: জীবন খুঁজে দেয়

Sanjoy Mukherjee September 18, 2026

লেনিনের চরিত্রহনন

Dr. Amit Pan September 18, 2026

অভিন্ন দেওয়ানি বিধি কেন? কতটা অভিন্ন? কার স্বার্থে?

Parichay Gupta September 18, 2026

Situs inversus totalis

Smaran Mazumder September 17, 2026

ভূয়ো চিকিৎসক প্রসঙ্গে

Health Service Association September 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

676746
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]