Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নিয়মিত ভিটামিন সি ট্যাবলেট খেলে কী সর্দি কাশি কম হয়?

FB_IMG_1763285939396
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • November 18, 2025
  • 7:29 am
  • No Comments

স্বাস্থ্যের সত্যি মিথ্যে ১৪

নিয়মিত ভিটামিন সি ট্যাবলেট খেলে কী সর্দি কাশি কম হয়? সাধারণ সর্দি কাশির চিকিৎসায় কি ভিটামিন সি ব্যবহার করা উচিৎ?

উত্তরঃ সর্দি কাশি হলে অনেকেই ভিটামিন সি ট্যাবলেট খান। ভিটামিন সি চুষে খাওয়ার ট্যাবলেট সর্দি কাশির চিকিৎসার জন্য প্রচুর পরিমাণে ব্যবহার হয়। করোনা মহামারীর সময়ে করোনার হাত থেকে বাঁচার জন্য বহু মানুষ ভিটামিন সি ট্যাবলেট খেতেন।

ভিটামিন সি- সাধারণ সর্দি কাশি ও ফ্লুতে চিকিৎসার কাজে ব্যবহার শুরু হয় ১৯৭০ সাল থেকে। সাধারণ মানুষ তো বটেই বহু চিকিৎসকও এখনো সর্দি কাশি জ্বরে ভিটামিন সি ব্যবহার করেন।

কিন্তু বর্তমানে বিভিন্ন কেস স্টাডিতে দেখা গেছে ভিটামিন সির সর্দি কাশি প্রতিরোধ বা চিকিৎসায় কোনো ভূমিকা নেই।

ভিটামিন সি কী?
উত্তরঃ ভিটামিন সি বা অ্যাসকরবিক অ্যাসিড জলে দ্রবণীয় একটি গুরুত্বপূর্ণ ভিটামিন। এটি কোলাজেন টিসু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং আমাদের হাড়, মাংস পেশি, রক্তনালী ইত্যাদির গঠনের জন্য প্রয়োজনীয়। এটি পরিপাক তন্ত্র থেকে আয়রণ শোষণেও সাহায্য করে। এর অভাবে স্কার্ভি রোগ হয়।

এটি উচ্চ তাপে নষ্ট হয়ে যায়। মানব দেহে এর উৎস হলো বিভিন্ন রকম ফল, যেমন লেবু জাতীয় ফল, আমলকি, পেয়ারা ইত্যাদি। কাঁচা লঙ্কাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।

সর্দি কাশিতে ভূমিকাঃ
সাধারণ সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি কোনো কাজ করে কি না, তা নিয়ে পাঁচ দশকের বেশি সময় ধরে বিতর্ক চলছে। ভিটামিন সি–এর ব্যবহার নিয়ে ৭২টি গবেষণার ফলাফল নতুন করে বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, ২০টি গবেষণায় ১১ হাজার রোগীর সর্দি-কাশি প্রতিরোধে ভিটামিন সি ব্যবহার করা হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ইতিবাচক ফল পাওয়া যায়নি। মাত্র ৩ শতাংশ ক্ষেত্রে কিছু উপকার হয়েছে।

৩১টি গবেষণায় ১০ হাজার রোগীর সর্দি-কাশির স্থায়িত্বকাল নিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। দেখা যায়, রোগের সময়কাল কমানোর ক্ষেত্রেও ভিটামিন সি–এর তেমন কোনো ভূমিকা নেই।

সবশেষে বিচার করা হয়েছে উপসর্গের তীব্রতা কমানোর ক্ষেত্রে ভিটামিন সি–এর ভূমিকার। সেখানেও কোনো ভালো ফল পাওয়া যায়নি। দেখা যাচ্ছে, শিশুদের দৈনিক ১ থেকে ২ গ্রাম ভিটামিন সি খাওয়ালে তাদের সর্দি-কাশির তীব্রতা কিছুটা কমে; কিন্তু শিশুদের এত উচ্চমাত্রায় ভিটামিন খাওয়ানো কতটা নিরাপদ, সে প্রশ্নও রয়ে যায়।

তাহলে মোদ্দা কথা কী দাঁড়াল? উপসর্গ কমানোর জন্য কিছু ওষুধ ছাড়া সর্দি-কাশির আসলে তেমন জুতসই ওষুধও নেই। পরিমাণ মতো জল পান করুন, পুষ্টিকর খাবার খান ও বিশ্রাম নিন। এ ছাড়া পরিচ্ছন্নতা বজায় রাখতে চেষ্টা করুন। ধৈর্য ধরে থাকলে সর্দি কাশি এমনিতেই সারে।

PrevPreviousযে পাঁচটি খাবার খেলে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ভালো হয়
Nextপা মিলিয়ে পথ চলা: গণস্বাস্থ্য আন্দোলন এবং ডঃ পুণ্যব্রত গুণNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

July 7, 2026 No Comments

There is probably no time and place with which historians are concerned, which has not seen the invention of tradition…For all invented traditions, so far

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

July 7, 2026 No Comments

৬ জুলাই, ২০২৬ সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি,বারুইপুরের সূর্যপুরে এক নাবালিকা শিশু কন্যার গণধর্ষণ এবং নৃশংস খুনের ঘটনার কথা। আমরা বাকরুদ্ধ। আর কত, আর কত?

পশ্চিমবঙ্গ যে আরো অন্ধকারের দিকে এগোচ্ছে বারুইপুর দেখিয়ে দিল

July 7, 2026 No Comments

বারুইপুরে এগারো বছরের একটি বালিকার ধর্ষণ ও খুনের মতো অতি নিন্দনীয় ন্যাক্কারজনক কাণ্ডে ততোধিক নিন্দনীয় ন্যাক্কারজনক অবস্থান নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নির্যাতিতা বালিকার পরিবারের সব দাবি

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

July 6, 2026 No Comments

বড়ো পাপ হে: স্বাধীনতার আগে পরে ভারতের সবচাইতে শিল্পোন্নত রাজ্য যা কর্মসংস্থানের জন্য সারা ভারতের কর্ম প্রার্থীদের আহ্বান করত, আমাদের সেই রাজ্য বাংলা (অবিভক্ত) এবং

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

July 6, 2026 No Comments

বাংলায় একটা কথা চালু আছে, “ভাত দেবার মুরোদ নেই, কিল মারার গোঁসাই”। দশকের পর দশক ধরে, হকার সমস্যা নিয়ে সরকারগুলোর মনোভাব আমাদের বারবার সেই কথাটা

সাম্প্রতিক পোস্ট

শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ: বিভাজন-রাজনীতির উদযাপন

Gopa Mukherjee July 7, 2026

বারুইপুরের খুনী-ধর্ষকদের শাস্তি চাই।

Abhaya Mancha July 7, 2026

পশ্চিমবঙ্গ যে আরো অন্ধকারের দিকে এগোচ্ছে বারুইপুর দেখিয়ে দিল

Parichay Gupta July 7, 2026

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অর্থ ব্যবস্থা: বাজেটিয় ঘোষণা এবং অন্যান্য প্রকল্প

Bappaditya Roy July 6, 2026

পুঁজিবাদের আওতায় মানুষের ‘উচ্ছেদ’ নতুন কিছু না

Dipak Piplai July 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

646961
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]