Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেক্যুলারিজম মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা।

Screenshot_2025-12-24-07-17-32-90_99c04817c0de5652397fc8b56c3b3817
Satabdi Das

Satabdi Das

School teacher. Writer-Activist.
My Other Posts
  • December 24, 2025
  • 7:21 am
  • One Comment
২২ ডিসেম্বর, ২০২৫
সেক্যুলারিজম মানে ধর্মহীনতা নয়। ধর্মনিরপেক্ষতা। একে অন্যের ধর্মকে শুধু সহন নয়, সম্মান করার মানসিকতা৷ এ হল ভারতীয় নাগরিকের সাংবিধানিক অধিকার যে প্রতিবেশী অন্য ধর্মের মানুষ হলেও তাঁরা পরস্পরের ধর্মকে সম্মান করবেন৷ এর বাইরে কিছু ভারতে সম্ভব বলে মনে করি না৷
কাল যাদবপুর কফি হাউসের সামনে একটি মৈত্রী সভার আয়োজন করা হয়েছে রাতদখল ঐক্যমঞ্চ থেকে। তার পোস্টার হোয়াটস্যাপে শেয়ার করছি যখন, তখন বাজারে বাংলাদেশে হিন্দু হত্যার সঙ্গে সঙ্গে লগ্নজিতার গানের অধিকারে মেহবুব মল্লিকের কুৎসিত হস্তক্ষেপের খবর ভাসছে৷ আমাদের পোস্টারে লেখা আছে, ‘বাংলাদেশ ও ভারত উভয় দেশেই সংখ্যালঘুর উপর দানবীয় অত্যাচারের প্রতিবাদে…’ ইত্যাদি। তাই কিছু রিবাটাল পেলাম।
যেমন,
১) “ভারতে আবার সংখ্যালঘু নির্যাতন কী? চা চা প্যাটিস প্যাটিস?”
২) “কে সংখ্যালঘু ভারতে? জৈন? বৌদ্ধ?” (অর্থাৎ মুসলমানরা নন)
এঁরা কেউ বিজেপি করেন না, যদ্দূর জানি। কিন্তু যথারীতি ঘৃণার রাজনীতির জবাবে এঁদের ঘৃণাই আসছে মাথায়, মুখে, কলমে, কীপ্যাডে।
তাঁদের সংক্ষিপ্ত উত্তরে মনে করালাম আখলাক, আফরাজুল, কাঠুয়া থেকে সাম্প্রতিক বিহারে মুসলিম ব্যবসায়ীকে হত্যার কথা।
আবার এটাও ঠিক যে আমার বন্ধুদের যে দীপু দাসের মৃত্যু নিয়ে সরব হতে দেখছি, এর মানে এই নয় যে বাংলাদেশে নৃশংস হিন্দুহত্যা এই প্রথম ঘটল। এই প্রবণতা শুধু গত জুলাই-পরবর্তী সময়েরও নয়। হাসিনার আমলেও নৃশংস ধর্ষণ ও হত্যা হয়েছে। ইউএন-এ রিপোর্ট জমা পড়েছে হাসিনার আমলেই। খানিক নীরবতা ছিলই প্রগতিশীল মহলে।
ব্যক্তিগত ভাবে আমি মনে করি, এবং এটা আগেও বলেছি যে, এই ইস্যুটিকে না দেখার ভান করলেই বরং বিজেপি নিজের মতো ন্যারেটিভ তৈরি করার সুযোগ পায়৷ এই ইস্যুটি নিয়ে আলোচনা করলেই বরং ‘সংখ্যালঘুত্বের ভিক্টিমহুডের’ তত্ত্বকে প্রতিষ্ঠা করা যায়, ‘হিন্দু ভিক্টিমহুডের’ বদলে। কার্পেটের তলায় চালান করাটা রাস্তা নয়। রাস্তা হল স্বীকার, আলোচনা ও উত্তরণ।
আমাদের রাজ্যে তৃণমূল সরকার তোষণের রাজনীতি করে। তাদের হিন্দু ধর্ম বা ইসলাম কোনো কিছু সম্পর্কেই বোঝাপড়া নেই। তাই মেহবুব মল্লিকের মতো চরিত্ররা এদের দলে শোভা পায়৷ মেহবুব মল্লিক ভারতীয় সংস্কৃতির প্রতি ততটাই অশ্রদ্ধাশীল, যতটা অমিত শাহ।
একজন ভারতীয় হিসেবে আমরা অবশ্যই হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি। কিন্তু একজন ভারতীয়র শুধুই হিন্দু, কেবল মুসলমান মনে হয় হওয়া সমীচিন নয়। মনুস্মৃতি মানা ব্রাহ্মণকে সাংবিধানিক কারণে গায়ে পড়ে অসম্মান করব না। কিন্তু ওটুকুই, তাঁকে ভারতীয়ত্বের ধারক মানব না। তেমনই ভিনদেশের সংগীত বিরোধী ফতোয়া মানা, মূর্তিপূজাবিরোধী ফতোয়া প্রতিষ্ঠা করতে চাওয়া মুসলমান মানুষকে গণতান্ত্রিক দায়িত্ব হিসেবে সহন করব৷ কিন্তু কোনো ফতোয়া এদেশে লাগু করার বিপক্ষে থাকব।
সম্মান করব নজরুলকে, বড়ে গুলাম আলি খাঁকে। বিসমিল্লা খাঁকে, যাঁর বেনারসের বাড়ি ভাঙা পড়েছে বিজেপি সরকারের বেনারস নবীকরণের অভিযানে। এতে যদি বলা হয় ‘প্রো-হিন্দু মুসলমানই ভাল মুসলমান’-এই তত্ত্বে আমি বিশ্বাসী, তাহলে আমি অপারগ৷ আমি ভারতীয়ত্ব বলতে এই সংকরায়ণ, এই জগাখিচুড়িটাই বুঝি। এই সংকরায়িত সংস্কৃতির আনাচে-কানাচে ধর্মজাত ভাষা, নৃত্য, গান, কলা এমনভাবে মিশে আছে যে তাকে আলাদা করার কথা ভাবা অসম্ভব। তা ভারতীয়ত্ব হরণের সামিল হবে।
আশার কথা যে আমাদের কর্মসূচী শুধু নয়, কলকাতায় বেশ কিছু বাম ও প্রগতিশীল মহল কাল বাংলাদেশ ও ভারতের বহুত্ববাদী সংস্কৃতির কথা একসঙ্গে বলবেন।
PrevPreviousআমতা চলো
Nextমহিলাদের মানসিক স্বাস্থ্যNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Jayanta Bhattacharya
Jayanta Bhattacharya
5 months ago

বা! তবে আমি সেক্যুলারিজম-এর বাংলা হিসেবে #ধর্মনির্লিপ্ততা পরিভাষা ব্যবহার করি

0
Reply

সম্পর্কিত পোস্ট

হকার

May 24, 2026 1 Comment

কয়েকদিন আগে এক ফেসবুক বন্ধু একটা পোষ্ট করেছিলেন – শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বরে হকার সরিয়ে দেওয়ার জন্য নাকি মধ্যবিত্ত মানুষজন খুব খুশি হয়েছেন। শিক্ষিত,

মাফিয়া

May 24, 2026 No Comments

১৯৪৩ সালে সিসিলি জয় করাটা মিত্রপক্ষের কাছে খুব জরুরি ছিল। জেনারেল প্যাটনের নেতৃত্বে অপারেশন হাস্কি নামের একটা অভিযান চালানো হয়। এই অভিযানে জয় লাভের জন্য

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

May 23, 2026 No Comments

পুবের আকাশে আলতাপাটি শিমের রঙ ধরা মাত্র আরম্ভ হয়ে যায় বাস্তু গোলাপায়রাদের বকবকম। বারবাড়ির ঠাকুরদালানের পঙ্খের কাজ করা খাঁজগুলোয় ঘাড় গুঁজে রাত কাবার করে দেয়

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

May 23, 2026 1 Comment

হান্টিংটনের সভ্যতার সংঘাতের তত্ত্ব পন্ডিতদের বিতর্ক সভা আর পরিভাষা কন্টকিত পুঁথির পাতার বাইরে কতটা ছড়িয়েছিল সন্দেহ আছে| এই ভুবনের ভার যাদের করতলে,  মেঘের আড়াল থেকে

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

May 23, 2026 2 Comments

১. কলকাতার কোল ঘেঁষে যেমন বিধাননগর উপনগরী, মুম্বাইয়ের ঠিক তেমনিই নবি মুম্বাই। একেবারে শুরুতে অবশ্য ডাকা হতো নিউ মুম্বাই নামে,পরে ইংরেজি নিউ শব্দের মারাঠিকরণ করে

সাম্প্রতিক পোস্ট

হকার

Kanchan Sarker May 24, 2026

মাফিয়া

Dr. Samudra Sengupta May 24, 2026

গগন মুখুজ্যের মোহর প্রথম পর্ব

Dr. Sukanya Bandopadhyay May 23, 2026

যুদ্ধ যুদ্ধ খেলা অথবা সভ্যতার সঙ্কট

Debashish Goswami May 23, 2026

যে লড়াইয়ের শুরু মর্নিং ওয়াক থেকে…

Somnath Mukhopadhyay May 23, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

624936
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]