৩ জানুয়ারী, ২০২৬
আপনারা ইতিমধ্যে অবগত ছিলেন যে হাই কোর্টের দুই বেঞ্চ ও সুপ্রিম কোর্টের নির্দেশে পরও দু সপ্তাহের মধ্যে ডাঃ অনিকেত মাহাতোকে তার প্রাপ্য পোস্টিং এর জায়গা আর জি কর মেডিকেল কলেজে জয়েনিং অর্ডার না দেওয়ায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আমরা স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করি।
কিছুদিন আগেও যখন আমরা জবাব চাইতে স্বাস্থ্য ভবনে যাই তখন স্বাস্থ্য অধিকর্তারা বিশাল পুলিশি প্রহরা দিয়ে আমাদের প্রতিনিধিদলকে আটকে দেন, এবং আমাদের স্বাস্থ্যভবনে ঢুকতে অবধি দেওয়া হয় না। তখনই আমরা জানিয়ে এসেছিলাম আদালত অবমাননার জবাব যাতে তারা তৈরি রাখেন।
অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার বাধ্য হয়েছে ডাঃ অনিকেত মাহাতোকে আর জি কর মেডিকেল কলেজে পোস্টিং দেওয়ার নোটিশ বার করতে।এই নোটিশটি আমরা আজ এখনই সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি, যদিও নোটিশে উল্লিখিত তারিখ দেখে আমরা অত্যন্ত হতবাক।
এই জয় কেবল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বা ব্যক্তি ডাঃ অনিকেত মাহাতোর নয়, এ জয় আপামর গণতন্ত্রপ্রেমী শুভবুদ্ধিসম্পন্ন মানুষের জয় যারা প্রথম দিন থেকে এই সরকারের এই প্রতিহিংসামূলক ও তুঘলকি আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাদের সকলের জয়।
এর সাথে বলে রাখা উচিত আমাদের বাকি দুই সহযোদ্ধা ডাঃ দেবাশিস হালদার ও ডাঃ আসফাকুল্লা নাইয়া এর পোস্টিং পরিবর্তন সংক্রান্ত মামলাটিও হাইকোর্টের বিশ্বজিৎ বসুর বেঞ্চে নির্ধারিত ছিল , কিন্তু গত ০২.০১.২৬ তারিখে তিনি অবসর গ্রহণ করেছেন, এর পর এই মামলার শুনানি কোন বেঞ্চে চলবে তার আপডেট আমরা জানতে পারলেই সকলকে অবগত করব।
সব শেষে বলার, এই আইনি জয় এক দৃষ্টান্ত তৈরি করল। যে কোনো জুনিয়র ডাক্তার এর উপর সরকার কোনো প্রতিহিংসামূলক ও বেআইনি কোনো আক্রমণ নামিয়ে আনলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সর্বতোভাবে তার বিরুদ্ধে লড়বে, অথবা তার লড়াই এর পাশে সর্বোচ্চ ভাবে থাকবে।
# Long live WBJDF
# Long Live Doctors Unity









