Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘এই মিছিল সবহারার, সব পাওয়ার এই মিছিল’

9 jan 2026
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Activist of Abhaya Movement
My Other Posts
  • January 14, 2026
  • 7:44 am
  • One Comment

‘বিচার চেয়ে সতেরো মাস’ অতিক্রান্ত। এই বিচারহীন  সতেরো মাসে ন্যায় বিচারের জন্য  নিরবচ্ছিন্ন আন্দোলন চলছে অনেক বাধা, অনেক চড়াই উৎরাই পেরিয়ে। রাত দখলের প্রহরজাগা যাদবপুর, ছাত্র আন্দোলনের বন্যায় ভাসা যাদবপুর বিচারের দাবিতে আবার উত্তাল হল গত ৯ জানুয়ারি শনিবার অভয়া মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচিতে ।

ধারাবাহিক লড়াই এর মধ্যে প্রতি মাসের ৯ তারিখকে বেছে নিয়েছে অভয়া মঞ্চ এক সম্মিলিত সংহত প্রতিবাদের দিন হিসাবে। ‘বাংলায় আর নয়’ – নতুন বছরের এই শপথ আর সতেরোটি প্রজ্জ্বলিত মশাল  নিয়ে শুরু হয় মিছিল। কয়েকশো মানুষের মশালমিছিল যাদবপুর থানা থেকে যাদবপুর  কফি হউসের কাছে অনুষ্ঠান মঞ্চে এসে পৌঁছায়। ক্ষমতার প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করার চিরন্তন গান দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক সূচনা করে রুপকথার বলিষ্ঠ কণ্ঠ –‘রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে’। শিরদাঁড়া সোজা রাখার আহবান জানিয়ে শেষ করে রূপকথা।

আগামী ৯ ফেব্রুয়ারি জলপাইগুড়ির গণ কনভেনশন এবং ৯ মার্চ দিল্লি অভিযান –  অভয়া মঞ্চের পরবর্তী  দুইটি  গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা ঘোষণা করে ৯ জানুয়ারির কর্মসূচি শুরু করেন মঞ্চের অন্যতম আহবায়ক ডক্টর পুণ্যব্রত গুণ।  এই কেন্দ্রীয় কর্মসূচিতে বাদল সরকার নাট্যচর্চা কেন্দ্র প্রযোজিত অঙ্গন মঞ্চের দুটি নাটকের সঙ্কলন ‘শিকল ভাঙ্গার গান’ প্রকাশ করেন ডা: পুণ্যব্রত গুণ,  বরিষ্ঠ সমাজকর্মী অমলেন্দুভূষণ চৌধুরী এবং নাট্যকর্মী দেবাশিস চক্রবর্তী ও নাটকের অভিনেতাগণ যাদের সম্মিলিত কথা ও ভাবনার মধ্য দিয়ে “শিকল ভাঙার গান” নাটকটি নির্মিত হয়েছে। সমরেশ বসুর আদাব গল্পটির নাট্যরূপ দিয়েছেন দেবাশিস চক্রবর্তী।

ডক্টর ফর ডেমোক্রেসি র সম্পাদক ডক্টর সুকান্ত চক্রবর্তী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের পক্ষ থেকে বিহঙ্গদূত শক্তিশালী বক্তব্য রাখেন।

স্থানীয় প্রবীণাদের সাংস্কৃতিক সংস্থা ‘যাদবপুর প্রকৃতি’ হিংসায় উন্মত্ত পৃথ্বীতে শান্তির বারি বরিষণের আবেদন জানান রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে । যাদবপুরের ছাত্রছাত্রীদের  প্রতিবাদী গানের অনুষ্ঠান নিয়ে আসে সংগ্রামের দৃঢ় প্রত্যয় আর সূর্যোদয়ের রক্তিম স্বপ্ন –

“তু জিন্দা হৈ তো জিন্দেগি কি জীত মে  ইয়কীন কর 

আগর কহিঁ হৈ স্বর্গ তো উতার লা জমীন পর” 

অভয়া মঞ্চের সংগ্রামী যোদ্ধা অরিন্দম দাশ রচিত ও স্পন্দন গোষ্ঠী প্রযোজিত ‘বাবা তুমি ঘুমিয়ো না’ শ্রুতিনাটকের ৯৯ তম অভিনয় অভিনেতা বাপী এবং নীলাঞ্জনার মুন্সিয়ানায় স্বস্তি আর আরামের ঘেরাটোপ ছিঁড়ে ফেলে বিনিদ্রতার বীজ বপন করে। নীলাঞ্জনার তীক্ষ্ণ কণ্ঠ শীতসন্ধ্যার নিস্তব্ধতাকে বিদীর্ণ করে দিকে দিকে ছড়িয়ে দেয় মৃত্যুঞ্জয়ী অভয়ার জীবনের জন্য আমরণ প্রচেষ্টা।

এই দিনের শেষ কর্মসূচি ছিলো—বিতর্কসভা। সভার মতে অভয়া আন্দোলন আজকে কেবলমাত্র শহুরে মধ্যবিত্ত নাগরিকদের সামাজিক আন্দোলনে সীমাবদ্ধ নয়। সভার মতের পক্ষে  বক্তব্য রাখেন ডক্টর ফর ডেমোক্রেসির ডক্টর সুকন্যা ঘোষ, পঞ্চায়েত যৌথ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সন্দীপ রায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কৌশিকী চক্রবর্তী। বিপক্ষে বক্তব্য রাখেন সুপ্রভা এবং ঊর্বা চৌধুরী। বক্তাদের সুবিন্যস্ত যুক্তিজাল আর বলিষ্ঠ চিন্তায় সমৃদ্ধ বিতর্ক সভা শেষ হয় এই বিশ্বাসের পুনঃ প্রতিষ্ঠায় –শুধু নাগরিক মধ্যবিত্ত পরিসরে আবদ্ধ থাকা  অভয়া আন্দোলনের ভবিষ্যৎ নয়। এক বৃহত্তর আন্দোলন গড়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে ক্যানিং, আমতা, উলুবেড়িয়া, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, মাথাভাঙ্গা, কার্শিয়ং  এবং আরও বহু প্রত্যন্ত  গ্রাম-শহরে । লিঙ্গ বৈষম্য আর দুর্নীতির ক্ষমতাতন্ত্র বিরোধী আন্দোলনকে অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত না করলে আন্দোলনের ব্যাপ্তি  সম্ভব নয়। খেতের কিষান আর কলের মজদুরের লড়াই এর সঙ্গে জোট বাঁধার আহবান দিয়েছে অভয়া মঞ্চ- “একসাথে হবে সাথী মিলতে ভুখা মজুরের রাস্তা এটাই “। অভয়া আন্দোলনের বিস্তারের জন্য গড়ে ওঠা অভয়ামঞ্চের কাজ  গ্রাম নগরে বাঁচার লড়াই এর পাশাপাশি সারা পৃথিবীতে বৈষম্য ও নির্যাতনবিরোধী গণ আন্দোলনে সংহতি স্থাপন। অভয়ার খুন ও ধর্ষণের অভিঘাতে মুলত প্রবাসী ভারতীয়দের প্রচেষ্টায় গড়ে ওঠা আন্তর্জাতিক সংগ্রামী মঞ্চ – গ্লোবাল সলিডারিটি কমিউনিটির  সঙ্গে যুক্ত হয়েছে অভয়া মঞ্চ।

বলিষ্ঠ বক্তব্য দিয়ে বিতর্ক সভা শেষ করেন অভয়া মঞ্চের অন্যতম আহবায়ক ডক্টর তমোনাশ চৌধুরী। সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়া মঞ্চের আহ্বায়ক মণীষা আদক, মঞ্চের সহযোদ্ধারা এবং অসংখ্য স্থানীয় মানুষ ।

রাতের শৈত্যপ্রবাহ আর ঘড়ির কাঁটাকে অগ্রাহ্য করে কর্মসূচি এগিয়ে চলে অসংখ্য হার না মানা মানুষের অদম্য আবেগ আর অনমনীয় দৃঢ়তায় । আকাশ চক্রবর্তীর দৃপ্ত কণ্ঠে প্রতিবাদী গান দিয়ে শেষ হয় এই বছরের প্রথম কেন্দ্রীয় কর্মসূচি।

PrevPreviousনিপা ভাইরাস সম্পর্কে
Nextসম্মিলিত আন্দোলনই একদিন ছিনিয়ে আনবে বিচারNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Sudeepsankar Chatterjee
Sudeepsankar Chatterjee
5 months ago

As usual a well documented writeup from Gopa…

0
Reply

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634336
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]