বামফ্রন্টের নির্বাচনী ইশতেহার কারা লেখেন সে নিয়ে কোনো ধারণা নেই। যারাই লিখুন, তাদের কাছে অনুরোধ যে ওই ইশতেহারে এই কথাটা যেন থাকে যে তারা আবার সরকার গঠন করলে, রাজ্যসরকারী কাজে নিযুক্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের পূর্ণ সরকারি কর্মচারী সম মর্যাদা দেবেন, বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা সহ। দেশের সর্বোচ্চ আদালতের যে নির্দেশিকা আছে, “সম কাজে সম বেতন” সেই নির্দেশিকা পালন করবেন আর কোনো এক্সটারনাল এজেন্সি এর চাপে ভবিষ্যতে কোনও চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করবেন না যেমনটা তারা রাজ্যে বামফ্রন্ট সরকার চালানোর সময় অতীতে করেছিলেন। উদাহরণ হিসেবে বলা যায় যেমন বিশ্বব্যাংক এর SHSDP-II এর সংস্কারের নামে হাসপাতালের GDA, সুইপারদের স্থায়ী নিয়োগ তুলে দিয়ে আউট সোর্স চুক্তি কর্মচারী বানিয়ে দেওয়া, যেমন, কেন্দ্রীয় সরকারের NRHM এর চাপে চুক্তি ভিত্তিক সেকেন্ড এ এন এম নিয়োগ, যেমন সোস্যাল এক্টিভিস্ট এর নামে কোনো স্থায়ী বেতন কাঠামো ছাড়াই আশা নিয়োগ। যেমন বিশ্বব্যাংক এর সংস্কারের চাপে পুরসভায় অনারারি হেলথ ওয়ার্কার নিয়োগ। স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত বলে কেবল পরিচিত উদাহরণগুলি দিলাম, বাকি উদাহরণ অন্যেরা দিতে পারেন।
যে বামপন্থীরা আজ এই সব কর্মীদের আর্থিক দুরবস্থা নিয়ে সরব হচ্ছেন, তারা প্রতিজ্ঞা করুন যে তারা সরকার তৈরি করলে পুরোনো সেই সব ভুল নীতিগত সিদ্ধান্ত তারা আর নেবেন না।











সহমত। কিন্তু বিরোধীতেই আসুক তারা।ফট করে শূন্যের কাছে এতো আশা করা বেশ চাপের।আর হ্যাঁ, ইস্তেহার তো লেখাই যেতে পারে।কারণ যেমন টাবামফ্রন্ট সরকার ছিল।আজ, অবশ্য তার সব কিছুই ভেঙেচুরে সিস্টেম।তবু ইস্তেহারে তো দোষ নেই। মানুষ অন্তত তা পড়ে,দেখে বুকে বল আনুক,বাঁধুক দৃঢ়তার।