পরিচিত সাথীদের খবর দিন। ডাক পাঠান।আমাদের মেয়ের জন্য, মেয়েদের জন্য নাছোড়, না হারা লড়াই চলছে। শরিক না হলে নিজের কাছে, নিজের মেয়ের কাছে, মা এর কাছে, প্রেমিকার কাছে, বান্ধবীর কাছে, হতভাগ্য মেয়েদের বাবাদের কাছে না-মানুষ হয়ে থেকে যাবো।
এক সাথে মনে করি সেই দিন, জল নয় রক্ত ছিল মেয়েটার চোখে। এই ৯ তারিখ তার পায়েস খাবার, কেক কাটার দিন ছিল।
মশাল আমাদের জ্বালাতেই হবে। অপরাধীদের চরম শাস্তি দিতে “জোট বাঁধ তৈরি হও। গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও।
শিশু হারা মাতা পিতার অভিশাপের এই মিছিল”। এই মিছিল ডাক দেওয়ার অপরাধী, দুষ্কৃতী আর মদতদাতা শাসক নিপাত যাক। নিপাত যাক।










