২০২৪ সালের ৯ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত সুদীর্ঘকাল অতিক্রান্ত; “অভয়া’র” মৃত্যু রহস্য উন্মোচন ও ন্যায়বিচারের দাবী-আজও অধরা! কবে এই নারকীয় বিভৎস ঘটনার ন্যায়বিচার মিলবে কেউ জানে না!
‘অভয়া’চলে যাওয়ার পরও আমাদের রাজ্যে নারীদের উপর অত্যাচার, নিপীড়ণ, ধর্ষণ কমেনি, বরং আরও বেড়েছে। প্রশাসনের সর্বস্তরে হুমকি-সন্ত্রাসের ভয়াবহ ‘ফিয়ার সাইকোসিস’ তথা ‘থ্রেট কালচার’- এর বাতাবরণ স্থায়ী রুপ নিয়েছে। সংবিধান বর্ণিত ও স্বীকৃত নাগরিক মানবাধিকারের জায়গা ধীরে ধীরে সংকুচিত হয়ে চলেছে।
‘অভয়া’র ধর্ষণ ও হত্যার ন্যায়বিচার প্রাপ্তি, প্রশাসনের সর্বস্তরে জাঁকিয়ে বসা থ্রেট কালচারের অবসান এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে লিঙ্গবৈষম্যের অবসান-মূলতঃ এই তিনটি দাবীকে সামনে রেখে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের তরঙ্গ থেকে সৃষ্টি হয়েছে সাধারণ প্রতিবাদী নাগরিক সমাজের আন্দোলনের ভরকেন্দ্র ‘অভয়া মঞ্চ’।
‘জলপাইগুড়ি অভয়া মঞ্চ’ এর উদ্যোগে আগামী ৯ ই ফেব্রুয়ারী, ২০২৬ সোমবার বিকাল ৪ টা থেকে স্থানীয় রবীন্দ্র ভবনে এক গণ-কনভেনশনের আহ্বান করা হয়েছে।
জলপাইগুড়ি শহর সহ গোটা জেলায় প্রতিবাদী আন্দোলন বিস্তারের স্বার্থে এই গণ-কনভেনশনে যোগদান করবার বিনীত আবেদন রাখছি
অভয়া’র ধর্ষণ ও হত্যার ন্যায়বিচারের দাবীতে
রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ বন্ধের দাবীতে
লিঙ্গ-বৈষম্য দূরীকরণের দাবীতে
“মানবসমাজ রাষ্ট্র ও গণ আন্দোলন”
গণ-কনভেনশনে দলে দলে যোগ দিন
তারিখঃ ০৯/০২/২০২৬, সোমবার, সময়ঃ বিকেল ৪ (চার) টা
স্থানঃ রবীন্দ্র ভবন, সমাজ পাড়া, জলপাইগুড়ি
গণ-কনভেনশনে উপস্থিত থাকবেন
অভয়ার বাবা-মা অনলাইনে
অধ্যাপক আব্দুল কাফি, যাদবপুর বিশ্ববিদ্যালয়
শ্রীমতী মোনালিসা মাইতি
ডাঃ পুণ্যব্রত গুণ
ডাঃ তমোনাশ চৌধুরী
ডাঃ উৎপল বন্দ্যোপাধ্যায়
ডাঃ আসফাকুল্লা নাইয়া
ডাঃ সুদক্ষিণা দাস
শ্রীমতি গোপা মুখার্জী
সহ কেন্দ্রীয় অভয়া মঞ্চের অনান্য সহযোদ্ধারা











