Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বন্দেমাতরম

FB_IMG_1771076340712
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • February 17, 2026
  • 7:39 am
  • No Comments

অপরের বিশেষতঃ অপছন্দের লোকের অসুবিধায় মানুষের ভীষণ আনন্দ হয়, এমনকি তাতে যদি নিজের সমস্যা হয়, তাও সই। Demonetisation এর সময়ে চরম দুর্দশাতেও মানুষ ভেবে আনন্দ পাচ্ছিলো, কালোটাকার অধিকারীরা কী নাকালই না হচ্ছে। তখন যে শহরে থাকতাম, সেখানে আবার জনগণ সেই সময়ে কালোটাকার অধিকারী বলতে মূলতঃ ডাক্তারদেরই বুঝতো, রাজনৈতিক মাফিয়ারা ‘ফিল্ডে’ নেমে পড়লেও, তখনো এতোটা প্রকাশিত বা উন্মোচিত ছিল না বলেই হয়তো। নিত্য নতুন কাহিনী বাজারে আসতে লাগলো। কোন্ ডাক্তার পাগল হয়ে গেছে, কে গলায় দড়ি দিয়েই ফেলেছে অথবা গঙ্গায় ঝাঁপ দিতে গেছে, কাকে দেখা গেছে মাঝগঙ্গায় নৌকোয় বড় বড় বস্তা নিয়ে যেতে, ইত্যাদি ইত্যাদি। নিজের দুর্দশা চুলোয় যাক, কালোটাকার কারবারিদের হেনস্থাতেই যেন পরম আনন্দ!! যে কারণেই হোক, আমার নাম এই পর্যায়ে অনুচ্চারিতই ছিল। প্রীতিবশতঃ মনে করার কোনো কারণই নেই, আসলে ধর্তব্যের মধ্যেই আনেনি।

যাইহোক, জনমানসের এই সবিশেষ ঝোঁক বা ‘ট্রেন্ড’কে পাথেয় করেই সম্ভবতঃ অধুনা অপরিমেয় ‘বঙ্কিমপ্রীতি’। বন্দেমাতরম গানের সম্পূর্ণ অংশের উপর স্বাধীন ভারতে কোনো নিষেধাজ্ঞা জারি ছিল বলে তো জানা নেই। তাহলে, এতোদিন এই বঙ্কিমভক্তরা গাইছিলো না কেন? জাতীয় সঙ্গীত মূল সঙ্গীত থেকে কাটছাঁট করে (truncated) গ্রহণ করার অনেক কারণ থাকে, সবচেয়ে বড় কথা সুদীর্ঘ না করা, সকলের সুবিধার্থেই। ‘জনগণমন’ও তো অংশতই গাওয়া হয়, সম্ভবতঃ ‘God Save the King’ এর ক্ষেত্রেও তাই। বাংলাদেশে এখনো যে জাতীয় সঙ্গীত আছে (রবীন্দ্রনাথের অবস্থা সব জায়গাতেই খারাপ, তাই কতোদিন থাকবে জানা নেই), তাও তো প্রথম কয়েক লাইন, সবটা নয়।

আসলে, এখানে প্রীতির থেকে অপ্রীতি বা কারুর না কারুর অস্বাচ্ছন্দ্যই বড় কথা। বন্দেমাতরম গানের পুরো অংশটা গাইতে গেলে কার কার সবচেয়ে বিড়ম্বনা হবে, সেটাই হলো মূল deciding factor, বাকি সব কী যেন বলে……
যাক, এই নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, আমার concern সম্পূর্ণ অন্য ব্যাপারে। সঠিক কিনা জানিনা, বন্দেমাতরম নাকি পুরোটা গাইতে হবে স্কুল আরম্ভ হবার আগে। এখানে ঘোরতর সমস্যা আছে। এক, যদি শুধু মাস্টারমশাই বা দিদিমণি গান, ঠিক আছে। কিন্তু তিন মিনিটের বেশি সময় ধরে পুরো জমায়তকে চুপচাপ রাখা সোজা কথা নয়। যাক, এটা তাও মন্দের ভালো।

কিন্তু, দ্বিতীয় ‘অপসন’ মানে যদি সকলকে গাইতে হয়, তাহলে যে কী কী কান্ড ঘটতে পারে তা চিন্তারও অতীত। ভাববেন না আমি পড়ুয়াদের দুর্দশায় কাতর হয়ে এসব কথা বলছি। আমি অন্য কিছুর দুর্দশার আশঙ্কাতেই রীতিমতো চিন্তিত। আসলে, সাধারণ ধ্যানধারণার সঙ্গে অনেক ক্ষেত্রেই বাস্তব অবস্থার মিল খুব কম থাকে। এতকাল শহুরে মানুষ বিশেষত বুদ্ধিজীবীরা বলে এসেছে গ্রামের মানুষ সরল সাধাসিধে। কিন্তু বাস্তবে তাদের অনেকেই বিশেষতঃ পঞ্চায়েত পর্ব শুরু হওয়ার পরে,শহরের অনেক বুদ্ধিমান লোককেই গোটা তিনেক ‘প‍্যাঁচ’ দিয়ে দিতে রীতিমতোই সক্ষম।তেমনি, তথাকথিত ‘সুকুমারমতি’ বালকবালিকারা যে কি পরিমাণ ‘বিচ্চু’ হতে পারে, সেটা স্কুলের শিক্ষক ও আমাদের মতো কিছু অভাগা যাদের অনেক দশক কেটেছে এদেরই সান্নিধ্যে, তারা ছাড়া কেউ বুঝবে না। এমনকি বাবা-মাও নয়, তারা তো ভাবে তাদের বাচ্চার মতো সুশীল সুভদ্র ছেলে /মেয়ে ভূভারতে নেই!! কঠিন সংস্কৃত শব্দ উচ্চারণে তারা কতটা কাহিল হবে জানিনা, তবে তাদের উচ্চারণে বন্দেমাতরম গানের কী হাল হবে, সেটাই ভেবে আতঙ্কিত হয়ে পড়ছি।

এই প্রসঙ্গে একটু রবীন্দ্রনাথকে স্মরণ করা যাক, ‘জীবনস্মৃতি’তে তাঁর উক্তি, “…. তাহা হইতে আস্ত ইংরেজি গানটা তুলিয়া তাঁহারা আরাম বোধ করিয়াছিলেন। আমাদের মুখে সেই ইংরেজিটা কী ভাষায় পরিণত হইয়াছিল,তাহার আলোচনা শব্দতত্ত্ববিদ্ গণের পক্ষে নিঃসন্দেহ মূল্যবান। কেবল একটা লাইন মনে পড়িতেছে….

কলোকী পুলোকী সিংগিল মেলালিং মেলালিং মেলালিং।

অনেক চিন্তা করিয়া ইহার কিয়দংশের মূল উদ্ধার করিতে পারিয়াছি— কিন্তু ‘কলোকী’ কথাটা যে কিসের রূপান্তর তাহা আজও ভাবিয়া পাই নাই। বাকি অংশটা আমার বোধহয় —-

Full of glee, singing merrily, merrily, merrily,”

সে কতো যুগ আগের কথা, আর আজ..?!

বন্দেমাতরম সঙ্গীতের মাঝের অংশের সুদীর্ঘ শব্দবন্ধ ‘দ্বিসপ্তকোটীভুজৈর্ধৃতখরকরবালে’ বা শেষের দু লাইন যে এদের হাতে বা গলায় পড়ে কী হাল হবে,কী পরিমাণ বিবর্তনের সম্মুখীন হতে হবে,তা সত্যিই চিন্তারও অতীত!!
বাস্তবিক পক্ষে, আমার মূল concern বন্দেমাতরম সঙ্গীতের অখণ্ডতা নিয়েই, অন্য কোনো কিছু নয়।

তাই, সনির্বন্ধ অনুরোধ, যা প্রাণে চান করুন, অপরকে অসুবিধায় ফেলে অদ্ভুত আনন্দলাভ করুন, কিছু বলার নেই; কিন্তু দয়া করে স্কুলের ‘প্রারম্ভিক গীতি’ থেকে একে দূরে রাখুন, যতদূর সম্ভব…………

PrevPreviousউত্তরবঙ্গ ব্যাপী গণ কনভেনশনে মোনালিসা মাইতির বক্তৃতা
Nextধূমপান ছাড়ানো সম্ভবNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

April 15, 2026 3 Comments

ভোটের দোরগোড়ায় পশ্চিমবঙ্গবাসী। ইতিমধ্যে SIR তথা Special Intensive Revision (বিশেষ নিবিড় সংশোধন)-এর কল্যাণে এবং প্রযুক্তিগত হস্তক্ষেপে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সহজ কথায়,

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

April 14, 2026 1 Comment

Micro-Institutions in Practice: A Workers’ Health Model In the earlier parts, I tried to touch upon the dilemmas faced by young professionals and the broader

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

April 14, 2026 No Comments

ডাঃ পুণ্যব্রত  গুণ সম্পাদিত “অভয়া আন্দোলন দ্রোহের দলিল” বা ডক্টরস ডায়লগ সংকলন এক কথায় এই দশকের প্রতিষ্ঠান বিরোধী গণ আন্দোলনের যে ধারাবাহিকতা বা দুর্নীতিপরায়ণ শাসকের

সাম্প্রতিক পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

Dr. Jayanta Bhattacharya April 15, 2026

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

Dr. Avani Unni April 14, 2026

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

Shila Chakraborty April 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617799
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]