Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

অভয়া মামলার আইনি আপডেট

IMG-20260223-WA0012
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • February 23, 2026
  • 8:38 am
  • No Comments

হাইকোর্টে অভয়া মামলার আপডেট আমরা ইতিমধ্যেই জানিয়েছিলাম। সি বি আই-এর তদন্তে যে অসংখ্য অসংগতি আছে, তা চিহ্নিত করে এবং তার সদুত্তর চেয়ে অভয়ার বাবা-মা এই আইনি লড়াই চালাচ্ছেন। আমরা সমস্তভাবেই এই লড়াইয়ের পাশে আছি। ডিভিশন বেঞ্চে এই মামলা বারবার তালিকাভুক্ত হলেও গত নভেম্বরের পর থেকে কোনও শুনানি হয়নি। এর প্রতিবাদে এবং দ্রুত শুনানির দাবিতে ইতিমধ্যেই গত ৯ই ফেব্রুয়ারি Calcutta High Court-এর প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে ট্রায়াল কোর্ট, অর্থাৎ Sealdah Court-এ গত দু’দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটের প্রেক্ষিতেই এই পোস্ট। গত পরশু অভয়ার বাবা-মায়ের আইনজীবীরা সি বি আই-এর স্ট্যাটাস রিপোর্টের (যা Supreme Court of India-এর শেষ শুনানির নির্দেশ অনুযায়ী বাবা-মা এতদিনে হাতে পেয়েছেন) ভিত্তিতে সি বি আই-এর তদন্তে থাকা একাধিক অসংগতি, অযৌক্তিক বিলম্ব এবং তদন্তকে কার্যত হিমঘরে পাঠানোর অপচেষ্টার বিষয় বিচারপতির সামনে তুলে ধরেন। আমাদের প্রতিনিধিদল বাবা – মায়ের সাথে কোর্ট রুমে উপস্থিত ছিলেন। ওইদিন একইসঙ্গে নতুন করে একাধিক আবেদনও করা হয় আইনজীবীদের মারফৎ। সেখানে শাসক দলের প্রভাবশালী ডাক্তার নেতা, সঞ্জয় রাই ঘনিষ্ঠ পুলিশকর্তা, অভয়ার সঙ্গে সেই রাতে ডিউটিরত জুনিয়র ডাক্তার, তথাকথিত ক্রাইম সিনে যাঁদের দেখা গিয়েছিল, এবং কলকাতা পুলিশের তদন্তকারী ও দায়িত্বপ্রাপ্তদের নতুন করে তদন্তের আওতায় আনার আবেদন জানানো হয়।

গতকাল কোর্টের অর্ডারে এই নতুন আবেদনগুলি আপাতত গৃহীত না হলেও, অর্ডারের কপিতে বিচারক যে পর্যবেক্ষণগুলি রেখেছেন, তা এই আইনি লড়াইকে নতুন করে অক্সিজেন দেবে বলেই আইনজীবীদের বক্তব্য।

এই প্রেক্ষাপটেই আজ প্রকাশিত দুটি খবর একসঙ্গে পড়লে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিবাচক দিকটি পরিষ্কার হয়ে যায়।

আগামী ২৭ ফেব্রুয়ারি নতুন স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে Central Bureau of Investigation (CBI)-কে। এর অর্থ, তদন্তের অগ্রগতি নিয়ে আদালত এখন আর কোনও ঢিলেমি বরদাস্ত করতে চাইছে না।

আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক দিক হল, আদালতের পর্যবেক্ষণেই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে “CBI-র তদন্তের গতি অত্যন্ত ধীর।”

এটি কোনও সাধারণ মন্তব্য নয়, আদালতের নথিভুক্ত পর্যবেক্ষণ। ফলে তদন্তের প্রতিটি ধাপ নিয়ে ভবিষ্যতে আরও কড়া বিচারিক নজরদারি তৈরি হবে।

একইসঙ্গে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে, অভয়ার পরিবারের করা প্রশ্ন ও আপত্তিগুলি আর শুধু অভিযোগ হিসেবে দেখা হচ্ছে না, সেগুলি এখন বিচারিক পর্যবেক্ষণের কাঠামোর মধ্যেই ঢুকে পড়ছে। এই জায়গাটাই সবচেয়ে বড় ইতিবাচক অগ্রগতি।

সব মিলিয়ে বলা যায়, CBI-কে এবার বাধ্য হয়েই তদন্তের বাস্তব অগ্রগতির হিসাব দিতে হবে, আর তদন্তে গাফিলতি থাকলে তা আদালতের রেকর্ডেই থেকে যাবে।

শেষ কথা, ২৭ ফেব্রুয়ারি শিয়ালদা কোর্টের শুনানি এবং CBI-র স্ট্যাটাস রিপোর্টের দিকেই আমাদের নজর রাখতে হবে। জনমতের চাপ বজায় না থাকলে, CBI এই তদন্তকেও শীতঘুমে পাঠিয়ে দেবে। এত লড়াই এর পর সেটা আমরা কোনোভাবেই হতে দিতে পারিনা।

PrevPrevious“অমর একুশে ফেব্রুয়ারি”: অন্যভাবে, অন্যরূপে
Nextএকটি ইজরায়েলি সমস্যা এবং ভবিষ্যতের শঙ্কাNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

April 15, 2026 No Comments

সালটা ২০১১, আমরা মেডিক্যাল কলেজে তখন সদ্য পা দিয়েছি। গল্পটা শুরু হয়েছিল তারও আগে, রেজাল্ট বেরোনোর পরপরই। বিভিন্ন দাদা দিদিরা বাড়ি বয়ে একদম ভর্তির সমস্ত

এসো হে বৈশাখ…এসো বাংলায়

April 15, 2026 No Comments

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

April 15, 2026 3 Comments

ভোটের দোরগোড়ায় পশ্চিমবঙ্গবাসী। ইতিমধ্যে SIR তথা Special Intensive Revision (বিশেষ নিবিড় সংশোধন)-এর কল্যাণে এবং প্রযুক্তিগত হস্তক্ষেপে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। সহজ কথায়,

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

April 14, 2026 1 Comment

Micro-Institutions in Practice: A Workers’ Health Model In the earlier parts, I tried to touch upon the dilemmas faced by young professionals and the broader

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

April 14, 2026 No Comments

ডাঃ পুণ্যব্রত  গুণ সম্পাদিত “অভয়া আন্দোলন দ্রোহের দলিল” বা ডক্টরস ডায়লগ সংকলন এক কথায় এই দশকের প্রতিষ্ঠান বিরোধী গণ আন্দোলনের যে ধারাবাহিকতা বা দুর্নীতিপরায়ণ শাসকের

সাম্প্রতিক পোস্ট

কলেজ নির্বাচনের স্মৃতি

Dr. Subhanshu Pal April 15, 2026

এসো হে বৈশাখ…এসো বাংলায়

Abhaya Mancha April 15, 2026

SIR এবং আমাদের পশ্চিমবঙ্গের মানুষ

Dr. Jayanta Bhattacharya April 15, 2026

What Does it Mean to Be a Revolutionary Doctor Today? (Part 3)

Dr. Avani Unni April 14, 2026

।।অভয়া আন্দোলন দ্রোহের দলিলঃ একটি প্রতিবেদন।।

Shila Chakraborty April 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

617820
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]