Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

খুপরির দিনলিপি ২ খাবার

649650547_25737532282596637_1134501630175715959_n
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • March 20, 2026
  • 7:25 am
  • No Comments
আমি যখন বের হই তখনো দিনের ঘুম ভাঙেনা পুরোপুরি। অথচ ওই সকালেও পাড়ার মোড়ে আমার খুপরির সামনে বেশ কয়েকজন মাঝবয়সি এবং বয়স্ক মহিলা বসে থাকেন।
এটা আমি প্রতিদিনই দেখি। এই খুপরিতে আমি বেলা দশটায় ঢুকব। প্রায় সাড়ে চার ঘন্টা তাঁরা বসে থাকবেন। নিজেদের মধ্যে সুখ-দুঃখের গল্প করবেন। ব্যাগ থেকে পান বের করবেন। কুঁচো সুপারি, সস্তা জর্দার কৌটো। যত্ন করে পানে চুন লাগাবেন। তারপর নিজেদের মধ্যে ভাগ করে খাবেন।
এসব আমার দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। কিন্তু সময় নাই। সকালের চেম্বার শুরু করি ছটা থেকে। কোনোদিন দোহাড়িয়ায়, কোনোদিন নাটাগড়ে। ঘড়িতে বাধা জীবন। এক চুলও এদিক-ওদিক হওয়ার জো নেই।
এইসব মধ্যবয়স্ক বা বয়স্ক মহিলাদের সাথে জীবন খুব বেশি সদব্যবহার করেনি। অনেকের স্বামী নেই, অনেকের স্বামী থেকেও নেই৷ কেউ কেউ বাণপ্রস্থের বয়সে আসক্ত শরীরে খেটে খাচ্ছেন। কেউ দৈনিক খোরাকির বিনিময়ে পুত্র পুত্রবধূর নিত্য গঞ্জনা শুনছেন। তবু তাঁরা বেঁচে আছেন এবং অন্তরে এক স্নেহের প্রবাহকে ফল্গুধারার মতো বাঁচিয়ে রেখেছেন।
এনাদের ডাক্তারের ফিজ দেয়ার ক্ষমতা নেই। এবং সেটা স্বীকার করতে লজ্জাও পান না। তবে মুশকিলের ব্যাপার হলো ফিজের বদলে এনারা নানা রকম জিনিসপত্র দিয়ে ঋণমুক্ত হতে চান। সেসব জিনিসপত্র হলো কচুর লতি, লাউ ডগা, হাঁসের ডিম, কাঁচকলা, পাকা পেঁপে ইত্যাদি। এসব জিনিসপত্র নেওয়ায় আমার রীতিমতো আপত্তি আছে। কারণ তাতে কিছুক্ষণের মধ্যেই আমার দরজা-জানালাহীন ছোট্ট খুপরি সব্জির দোকানে পরিণত হবে।
আবার না নিলেও বিপদ। এনারা এমন সেন্টিমেন্টাল বক্তব্য রাখেন – জবাব দেওয়া মুশকিল।
তবে দীর্ঘদিন ধরে এসব সামলাতে সামলাতে অভ্যাস হয়ে গেছে। কোন দেবী কিসে সন্তুষ্ট হন সেটা জেনে গেছি। তবু মাঝে মাঝে অবাক হতে হয়।
আজ যেমন ভোর বেলায় বেরচ্ছিলাম বারাসাত সিটিজেন ফোরামে মেডিকেল ক্যাম্প করার জন্য। বাড়ির বড় গেট খুলতেই দেখি কপালে রসকলি আঁকা দুজন খটখটে বৃদ্ধা দাঁড়িয়ে আছেন।
আমাকে দেখে বললেন, আচ্ছা ডাক্তার বাবা, তোমাদের গেটের আড়ালে বসে চাড্ডি চিড়ে ভিজায়ে খেয়ে লেব? সেই ময়না থেকে আইছি। বড্ড ক্ষুধা পাইছে।
আমি বললাম, এখানে কেন? আপনারা তো চেম্বারের সামনে বসেই খেতে পারতেন। ওখানেই তো খান।
এক বৃদ্ধা হেসে বললেন, হ্যাঁ রাধামাধব, ওখানেই খাই। কিন্তু একটা সমস্যা হইয়াছে যে।
এইসব সমস্যা টমস্যা আমার আর ভালো লাগেনা। সারাদিন এত সমস্যা দেখি, দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। সমস্যা দেখলেই মনে হয় পালিয়ে যাই। হতাশ ভাবে বললাম, কী সমস্যা হলো আবার?
সমস্যা হলো বাকি যারা এয়েচেন, তারা সব মুছলমান। ওদের সাথে মিলেমিশে খাই প্রতিদিন। কিন্তু এখন মুছলমানদের রোজা চলছে। ওরা সব উপোস করছে। অভূক্ত লোকের সামনে কী করে বসে খাই। এদিকে আমরা সুগারের রোগী। কিছু না খেয়ে মাথা ঘুরছে।
বললাম, নিশ্চিন্তে বসে খান। যাওয়ার সময় গেটটা শুধু টেনে দিয়ে যাবেন।
PrevPreviousমেসি কোনো দিন মারাদোনা হতে পারবে না………..
Nextআবার “অভয়া” এবং পুনর্বার আমাদের কথাNext
3 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

September 21, 2026 No Comments

সমসাময়িক ভারতীয় রাজনীতিতে তরুণ কণ্ঠস্বর নেহা বোরা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের পিএইচডি গবেষক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (AISA)-এর জাতীয়

একটা গল্প বলি।

September 21, 2026 No Comments

মামুনি কীভাবে আমাদের পরিবারকে একসাথে বেঁধে রেখেছিল, আগেই বলেছি। এর পেছনে একটা কারণ ছিল। ঠাকুমা মারা যাবার পর আমাদের পরিবারটা যেন হঠাৎ ভিত হারিয়ে ফেলল

খুকু

September 21, 2026 No Comments

আমি তখন শিশু বিভাগের ইন্টার্ন। আগের দিন এডমিশন ডে গেছে। সকালে ওয়ার্ডে ছোটাছুটি করে কাজ করছি। হাতে পিজিটি দাদা কাজের লিস্ট ধরিয়ে দিয়েছে। রাউন্ড শুরুর

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

সাম্প্রতিক পোস্ট

একজন তরুণী রাজনৈতিক কর্মীকে পাঠানো জীবননাশের হুমকির নিন্দা করুন।

Kanchan Sarker September 21, 2026

একটা গল্প বলি।

Dr. Arjun Dasgupta September 21, 2026

খুকু

Dr. Aindril Bhowmik September 21, 2026

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

678150
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]