Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

কর্তৃপক্ষ দায়ী নয়!

NRS re
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • April 5, 2026
  • 8:37 am
  • No Comments

সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই, নিরাপত্তাহীন ভাবে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে যাওয়া হোক বা সরকারি হাসপাতালে এসে লিফটের মধ্যে থেঁতলে মৃত্যু, সরকারি আবাসনের চাঙর মাথায় ভেঙে পড়ে শিশুমৃত্যু হোক, বা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার হতে হতে নিস্তেজ হয়ে পড়া রোগীর মৃত্যু। সব গুলোতেই একটাই সাধারণ ব্যাপার, দায়টা ঠিক কার সেই জায়গাটা ইচ্ছাকৃত ভাবেই ঝাপসা, অস্পষ্ট! বছর বছর নির্বাচিত হয়ে আসা সরকার যে কাজটা সম্ভবত সবচেয়ে ভালোভাবে করতে পারে সেটা হল – দায় অস্বীকার করা! পলিসিগত বা পরিকল্পনাগত অব্যবস্থার জাঁতাকলে নাগরিকের মৃত্যুর কোনো দায় রাষ্ট্র নেবে না – এটাই যেন আজকের দস্তুর!

শেষ কয়েকদিনের কয়েকটা উদাহরণ নিয়ে যদি আলোচনা করা যায়, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ও তার উপভোক্তা সাধারণ মানুষ এর অবস্থার যে চিত্র উঠে আসে তা ভয়াবহ!

অভয়ার মৃত্যুর সময় আমরা প্রথম থেকেই বলে এসেছি, অভয়ার মৃত্যু একপ্রকার পরিকল্পিত প্রাতিষ্ঠানিক মৃত্যু। সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, আর জি কর সহ পশ্চিমবঙ্গের সমস্ত মেডিক্যাল কলেজ এবং সরকারি হাসপাতালের প্রশাসনিক বিভাগের লাগামছাড়া দুর্নীতি এই ঘটনায় সঙ্গে পরোক্ষ ভাবে জড়িত। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমাদের এই বক্তব্য অভয়ার মৃত্যুর আগেও ছিল, (কালের নিয়মে তা কোনোদিনই সংবাদ মাধ্যমে গুরুত্ব পায়নি, অভয়া আমাদের মাঝে থাকলে মিডিয়া আজও গুরুত্ব দিত না), পরেও আছে।

সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনার দিকে যদি আমরা দেখি —

১) নীলরতন সরকার হাসপাতালে , ক্রিটিকাল কেয়ার ইউনিট (CCU) এর ছাদ ভেঙে পড়ে যাওয়ায় রোগীর চিকিৎসা ব্যাহত। আপনারা শুধু একবার ভাববেন , যে পর্যাপ্ত রোগীর অনুপাতে বেডের অভাব , পরিকাঠামোর অভাব , দালাল চক্র পেরিয়ে কলকাতার ৭-৮ টা হাসপাতালে সারাদিন সারারাত ঘুরে ঘুরে আপনার বাড়ির মুমূর্ষ রোগীকে একটা হাসপাতালের CCU তে ভর্তি করার সুযোগ পেয়েছেন , আর আপনি জানতে পারলেন সেই CCU এর ছাদের চাঙ্গর খুলে পড়ে আপনার মুমূর্ষ রোগীর উপর , তাহলে সেই ঘটনার বিচার আপনাকে কে দেবে? এর দায় কার?

২) কিছুদিন আগে আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারদের হোস্টেলের ছাদ ভেঙে পড়ে। আপনি হাসপাতালে আপনার বাড়ির মুমূর্ষ রোগীকে নিয়ে এসে শুনলেন যে ডাক্তার ম্যাডাম চিকিৎসা করবেন তাঁরই থাকার জায়গা নেই , ছাদ ভেঙে পড়ে , আপনার রোগীকে চিকিৎসা কে দেবে? ডাক্তারই বেঁচে নেই, রোগী কীভাবে বাঁচবে? আপনার বাড়ির রোগীর চিকিৎসার দায় কার কার?

৩) খুবই সাম্প্রতিক, আর জি কর হাসপাতালের লিফটে ও বাথরুমে যাওয়ার পথে প্রাণ হারান দুজন মানুষ, যাঁরা চিকিৎসার জন্য এসেছিলেন। তাঁদের মৃত্যুতে বহু আলোচনা তর্ক বিতর্ক হয়েছিল কিন্তু তার পরেও কি পরিস্থিতি বদলেছে সব জায়গায়? না। এখনও লিফটের দায় কর্তৃপক্ষের নেই। লিফট চালানোর এবং ম্যানেজ করার মতো লোকই নেই সরকারের।

৪) ২০২৫ সালের আগস্ট মাসের ঘটনা, ১১ বছরের বাচ্চার ক্ষুদ্রান্ত্রের অংশ বাদ দেওয়ার পর ইনফেকশন হওয়ায় মারা যায়। বাচ্চাটি নীলরতন সরকার , এস এস কে এম , কলকাতা মেডিক্যাল সহ একাধিক হাসপাতালে ঘুরে ঘুরে শেষে রাস্তায় মারা যায়। কারণ তাকে ভর্তি করার মতো বেডই ছিল না। আর রাজ্যের ৯৯.৯৯% হাসপাতাল ও মেডিক্যাল কলেজে তো তাকে ভর্তি করার মতো পেডিয়াট্রিক সার্জারি বিভাগটাই নেই। ১১ বছরের শিশুর মৃত্যুর দায় কার?

আমরা বারবার প্রশ্ন করেছি ,

১) শুধু এক এর পর এক নতুন মেডিক্যাল কলেজ খুলে, বিল্ডিং বাড়িয়ে, অথচ তার ভিতরে ন্যূনতম কোনো পরিকাঠামোর উন্নতি না করে, স্বাস্থ্য দপ্তর সাধারণ মানুষের কী উপকার করতে চায়?

২) কলকাতার অপেক্ষাকৃত বড় (রোগী উপস্থিতির হারের সাপেক্ষে) শতাব্দী প্রাচীন মেডিক্যাল কলেজ সহ জেলার বড় হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা ও রোগীর স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে পরিকাঠামোগত উন্নয়ন যে অনুপাতে হওয়ার কথা, তার ছিটে ফোঁটাও হাসপাতাল গুলোতে নেই। রক্ষণাবেক্ষণ করার ন্যূনতম পরিকাঠামো সরকারি হাসপাতালে নেই।

৩) ক্রম বর্ধমান সরকারি হাসপাতালের সংখ্যা, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ, অথচ তাতে না আছে কোনো বড় অপারেশনের ব্যবস্থা, না আছে প্রাথমিক ইমারজেন্সি পরিষেবার ব্যবস্থা। কাকদ্বীপ থেকে দিনহাটা, উত্তর থেকে দক্ষিণ , এত সুপারস্পেসালিটি হাসপাতালের বাহ্যিক চকচকে চেহারা, অথচ এই হাসপাতাল গুলোতে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে যে অপারেশন হওয়ার কথা, সেইসব অপারেশন করার কোনো ব্যবস্থাই নেই।

৪) প্রায় ৪ বছর পর গ্রামীণ হাসপাতালে ডাক্তার ও সরকারী ক্ষেত্রে নার্স নিয়োগ হয়েছে ও ৬ বছর পর সরকারি মেডিক্যাল কলেজে শিক্ষক-চিকিৎসক নিয়োগ হয়েছে। এত এত মেডিক্যাল কলেজ করে কী লাভ যদি চিকিৎসা কর্মীদের রিক্রুটমেন্টই না হয়? হাসপাতাল গুলোতে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকলে রোগীর চিকিৎসা করবে কারা? তাহলে এত হাসপাতাল বাড়িয়ে, আট তলা – দশ তলা বাড়ির বাহ্যিক আড়ম্বরে মানুষের জীবনের গুরুত্ব আসলে কোথায়? চিকিৎসার পরিকাঠামো কোথায়?

৫) স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট কত? তা কোথায় কীভাবে ব্যবহার করা হয়? প্রয়োজনীয় যন্ত্রপাতি, ল্যাব গ্রামীন হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলিতে থাকেনা কেনো? চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে স্থায়ী চাকরির ব্যবস্থা হয়না কেন? এত টাকা, কোথায় যায়? সাধারণ গরিব মানুষের জীবনের দাম নেই? সন্দীপ ঘোষ আসলে কতজন মানুষ মিলে তৈরি হয়? আসলে কতজন সন্দীপ ঘোষ ঢুকে আছে স্বাস্থ্য ব্যবস্থায়?

চাইলে এই তালিকা আরও দীর্ঘ করা যেতে পারে আমরা শুরু থেকেই এই সমস্ত প্রশ্ন করেছি আগামীতেও করবো।

প্রশ্ন অনেক, উত্তর অমীমাংসিত, অথচ প্রত্যেকদিন নতুন অনিয়ম। মানুষের জীবনের দায় কার?
#wbjdf #NRSMCH #rgkar

PrevPreviousভোট তো হবেই, কিন্তু তাতে লাভ হবে কার?
Nextস্নেহলতা, জমতে থাকা আবর্জনা এবং বাসেল ঘোষণাপত্রNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

June 14, 2026 No Comments

রাতে ফেরার সময় দেখলাম ঢাকুরিয়া এবং বাঘাযতীন স্টেশনের ছোট দোকানদারদের (‘হকার’ শব্দটা ব্যবহার করলাম না) মধ্যে চাপা উত্তেজনা এবং বেশ খানিকটা ভয়। এঁদের কয়েকজনের সঙ্গে

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

June 14, 2026 No Comments

৯ জুন, ২০২৬ রাণুছায়া মঞ্চে অনুষ্ঠিত কর্মসূচী।

স্কিজোফ্রেনিয়া

June 14, 2026 No Comments

আমি তখন বেশ ছোট। সদ্য সদ্য দেখা বোঝা শুরু হয়েছে এ পৃথিবীকে। আমার সেই সুদূর গ্রামের বাড়িতে থাকি।উত্তর চব্বিশপরগনার গোপালপুর। একদিন বোধহয় আট নয় বছর

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

June 13, 2026 No Comments

অভয়া আন্দোলনে আমাদের দিক থেকে যে দশদফা দাবিকে সূচিমুখ করে আমরা লড়াই চালিয়েছিলাম এবং যে দাবিগুলির সাথে আপামর বাংলার জনগণ সম্পৃক্ত হয়েছিলেন, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

June 13, 2026 No Comments

২০২৬-এর ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। একে একে সমস্ত দেশের খেলোয়ারেরা এবং তাদের কর্মকর্তারা হাজির হচ্ছেন প্রধানত আমেরিকায় কিংবা মেক্সিকো বা কানাডায় – যে দেশে

সাম্প্রতিক পোস্ট

পশ্চিমবঙ্গের এই ছোট দোকানিরা ভারতেরও নাগরিক

Dr. Koushik Dutta June 14, 2026

ন্যায়বিচারের সন্ধানে অভয়া মঞ্চের অবিচল পথচলা ।। ৯ জুন ২০২৬ ।। ২২ মাস

Abhaya Mancha June 14, 2026

স্কিজোফ্রেনিয়া

Dr. Sumit Das June 14, 2026

স্বাস্থ্যভবন থেকে সরাসরি আমাদের বক্তব্য

West Bengal Junior Doctors Front June 13, 2026

ক্ষমতার অসীম বিশ্বে ফুটবল এবং ব্যাডমিন্টন

Dr. Jayanta Bhattacharya June 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

630848
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]