Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বাংলায় পালা বদল

Oplus_131072
Piyali Dey Biswas

Piyali Dey Biswas

Journalist--Health worker
My Other Posts
  • May 5, 2026
  • 8:09 am
  • No Comments

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলো। ১৫ বছরের মাথায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে সরকার গঠনের দিকে এগোচ্ছে বিজেপি। বেশ কিছু সংস্থার এক্সিট পোলে বিশেষজ্ঞরা আগাম বার্তা দিলেও তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এখন সবটা পরিষ্কার। বাংলায় পরিবর্তন হয়েছে। তবে এই ভোট বিজেপির পক্ষে যতটা তার থেকে অনেক বেশি তৃণমূলের বিপক্ষে মানুষের রায়। বিজেপির হিন্দুত্ববাদী প্রচার বা ডবল ইঞ্জিন সরকারের থেকেও গত ১৫ বছর ধরে মানুষের উপর যে অত্যাচার ও দুর্নীতির ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে জনতার নিজস্ব প্রতিবাদ এটা।

তবে এটাও মনে রাখতে হবে এ বাংলার প্রায় ৬৫ শতাংশ হিন্দু ভোট বিজেপির দিকেই গিয়েছে। এস আই আর এ লাখো লাখো অনুপ্রবেশকারীর প্রচার বা মুসলিম বিরোধী যে হাইপ তোলা হয়েছিল তা একেবারে বিফলে গেছে এমনটা নয়। আসলে বাংলার ধর্মনিরপেক্ষ চরিত্র তলে তলে কতটা বদলে গেছে এটা তার একটা বড় প্রমাণ। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। সফট হিন্দুত্বের ধ্বজা ধরেও ভোট তরণী পার হতে পারলোনা তারা। কিন্তু যে সাম্প্রদায়িকতার বীজ তারা বুনে গেল সেটা বাংলায় মহীরুহু হয়ে ওঠে কিনা তা এবার দেখার।

অনেকেই বলছেন এবারে নির্বাচনে অভয়া কান্ড একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে আছে ৯১ লক্ষ ভোটারকে এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার মত অগণতান্ত্রিক একটি প্রক্রিয়া। যেটা তৃণমূল কংগ্রেস আপাত বিরোধিতা দেখিয়েও এ রাজ্যে হতে দিয়েছে। নির্বাচনে তার ফল হাতেনাতে ভুগতে হল তাদের। এর সঙ্গে রয়েছে চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি সহ এমন অসংখ্য হাজার হাজার চুরির ঘটনা। এই বলগাহীন ঔদ্ধত্য, সীমাহীন দুর্নীতির জেরেই মানুষ ছুড়ে ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজের কেন্দ্র ভবানীপুর থেকেও ১৫ হাজার ভোটে হেরে গিয়েছেন তিনি, বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কাছে।। খেলা হলো বটে। তবে খেলা ঘুরেও গেল।

আজ ভোটের রায় দেখে অনেকেই আনন্দ প্রকাশ করছেন, যাঁরা দুদিন আগেও ভিন্নমত প্রকাশ করছিলেন। স্বাভাবিক। কারণ তাঁরা তখনও বুঝতে পারছিলেন না ক্ষমতার ভরকেন্দ্র কোন দিকে যেতে চলেছে। আগামী পাঁচ বছর ধরেই এই রংবদল চলবে। আজ জনতা যে তৃণমূলকে গালি দিয়ে বিজেপিকে আনলো আগামীতে সেই দলেই হয়তো তৃণমূলের অনেক নেতা নেত্রীকেও দেখতে পাবো। হয়তো মধ্যবিত্ত সমাজে এটাই ঘটার। প্রতিদিন হাজার হাজার মানুষ যদি সবকিছুকে এপলিটিক্যাল বলে চেঁচান তবে এমনটাই হওয়ার কথা। আমাদের দিন দৈনন্দিন যাপনে অরাজনৈতিক বলে কিছু হয় কি?

তবে দক্ষিণপন্থী ধারণার প্রচারে এসে মানুষ এখন রাজনৈতিক বললেই দলের বাইরে ভাবতে পারছেন না। মানুষ এবারেও বামপন্থীদের বিশ্বাস করেনি। সারা বাংলায় একমাত্র মুর্শিদাবাদের ডোমকলে জয়ী হয়েছেন তাঁরা। শুনলাম কেরল থেকেও নিশ্চিহ্ন হয়েছে দল। সামনে হয়তো এমন পরিস্থিতি দেখব যেখানে মানুষ বামপন্থাকে রাষ্ট্রদ্রোহিতার মতন করে দেখবে।। আজ থেকে বাংলার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষদের জন্য পরিস্থিতি আরো জটিল হতে চলেছে। ইতিমধ্যেই জয়ের আভাস পেয়েই দিল্লিতে প্রেস কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী। সেখানে ভাষণে বামপন্থাকে রোগ বলে চিহ্নিত করে মোদীজি দেশ থেকে কমিউনিজমকে উপরে ফেলার আহবান জানিয়েছে। খুব স্বাভাবিকভাবেই দেশজুড়ে বামপন্থীরা আরও বেশি আক্রান্ত হবেন। তাদেরকে গণশত্রুতে পরিণত করার চেষ্টা শুরু হয়ে গেছে।

এখন প্রশ্ন তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব রক্ষা করতে পারবে কিনা? দলটা থাকবে না উঠে যাবে? তবে বামপন্থীরা থাকবেন। কারণ বামপন্থা তো হঠাৎ করে গজিয়ে ওঠা কোন বুর্জোয়া বিষয় নয়। বামপন্থা আসলে একটি দৃষ্টিভঙ্গি। ঠিক বিজ্ঞানের মতন। যেমন বৈজ্ঞানিকের মৃত্যু হলেই বিজ্ঞানের মৃত্যু হয় না । ঠিক তেমনভাবেই বামপন্থাও টিঁকে যাবে।

PrevPreviousলাখো সূর্য
Nextবিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

অ-দেশ মানুষ

June 20, 2026 No Comments

এদেশ করেছে কাঁটাতার-বার, ওদেশ ঢুকতে দেয়না, আয় বাছা বলে নথি-প্রিয় মা’রা কেউ কোলে তুলে নেয় না, পুরুষ-রমণী-শিশু নিয়ে গড়া ওই ছোটো জটলাটি, খুঁজছে খুঁজবে খুঁজেই

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

June 19, 2026 2 Comments

মাথাভাঙ্গার মাসিক স্বাস্থ্য শিবির শেষ করে শ্রমজীবীর টিম রওয়ানা হল মাথাভাঙ্গা স্টেশনের দিকে। আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে’ রাঙা হয়ে উঠেছে পশ্চিমাকাশ। রাস্তার দু ধারে ঘন

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

June 19, 2026 No Comments

(এক) বাস্তব ঘটনাই সবচেয়ে ভালো শিক্ষক। অসংখ্য লেখালেখি বা বক্তৃতা যা বোঝাতে পারে না, চোখের সামনে ঘটতে থাকা ঘটনাবলী তা অতি অল্প সময়েই বুঝিয়ে দেয়।

সাম্প্রতিক পোস্ট

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

অ-দেশ মানুষ

Arya Tirtha June 20, 2026

আঁধারের শেষ যেখানে (চা বাগান পর্ব, কার্শিয়ং)

Gopa Mukherjee June 19, 2026

ভোটুরে রাজনীতির সার্কাস বেশ জমে উঠেছে!

Dipak Piplai June 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

633706
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]