Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এবার ঘটনাস্থল বারুইপুর

Screenshot_2026-07-07-22-53-46-18_680d03679600f7af0b4c700c6b270fe7
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • July 8, 2026
  • 7:07 am
  • No Comments

এবার ঘটনাস্থল বারুইপুর। শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক কিশোরী। রবিবার সকালে বাড়ির কাছের পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর খুন করা হয়েছে তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। কিন্তু সেই ক্ষোভের মধ্যেই আমরা প্রত্যক্ষ করলাম আরও এক ভয়ংকর বাস্তব যা আবারও প্রমাণ করে আইনের উপর থেকে মানুষের আস্থা ক্রমশ ভেঙে পড়ছে।

অভিযোগ উঠেছে, প্রথমে অভিযুক্তদের আটক করলেও ক্ষমতার ছত্রছায়ায় থাকা কিছু মানুষ তাদের বাঁচানোর মরিয়া চেষ্টা চালায়। মানুষের প্রবল গণপ্রতিবাদের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। কিন্তু এরপর যা ঘটে, তা কোনো সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। বিক্ষোভ চলাকালীন এক যুবককে গণপ্রহারে হত্যা করা হয়। সন্দেহ, গুজব এবং ক্ষোভ এই তিনের মিশ্রণে তৈরি হয় আর এক মৃত্যু।

এই ঘটনার সঙ্গে অভয়ার ঘটনার এক অদ্ভুত মিল রয়েছে।
দুই ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে অভিযুক্তদের আড়াল করার চেষ্টা কেন? কেন প্রতিবারই ক্ষমতা, প্রভাব ও রাজনৈতিক রঙ বিচারপ্রক্রিয়ার উপরে ছায়া ফেলতে চায়? যদি অভয়ার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হতো, তাহলে হয়তো আজ বারুইপুরের মানুষ নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হতেন না।

আমরা বারবার বলেছি, অপরাধীর কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধীর একটাই পরিচয়-সে অপরাধী। এবং তাকে আইনের কঠোরতম শাস্তির মুখোমুখি দাঁড় করানোই রাষ্ট্রের দায়িত্ব। যখন সেই দায়িত্ব পালনে ব্যর্থতা দেখা যায়, তখন সমাজে জন্ম নেয় অবিশ্বাস, প্রতিশোধস্পৃহা ও অরাজকতা। তার ফল আমরা আজ চোখের সামনে দেখছি।

একদিকে এক নাবালিকার সম্ভাবনাময় জীবন নির্মমভাবে শেষ হয়ে গেল। অন্যদিকে গণপ্রহারে আরও এক প্রাণ হারাল। এই দুই মৃত্যুই আমাদের সামাজিক ও প্রশাসনিক ব্যর্থতার নগ্ন প্রতিচ্ছবি।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ধর্ষণ, নারী নির্যাতন ও শিশুদের উপর নৃশংসতা যেমন বরদাস্ত করা যায় না, তেমনই গণপ্রহার বা জনতার বিচারের সংস্কৃতিকেও কোনোভাবেই সমর্থন করা যায় না। আইনের শাসন প্রতিষ্ঠা না হলে সমাজ ধীরে ধীরে প্রতিহিংসার অন্ধকারে ডুবে যাবে।

West Bengal Junior Doctors Front-এর পক্ষ থেকে আমাদের দাবি:

• বারুইপুরের কিশোরী হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে।
• সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
• রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ের ভিত্তিতে কাউকে রেহাই দেওয়া চলবে না।
• গণপ্রহারের ঘটনাতেও পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
• নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে সরকারের নির্দিষ্ট ও কার্যকর রোডম্যাপ প্রকাশ করতে হবে।

আমাদের আন্দোলনের দাবি ছিল এই বাংলার অভিধান থেকে “ধর্ষণ”, “নারী নির্যাতন”, “শিশু নিপীড়ন” শব্দগুলো মুছে যাক। আজও আমরা সেই দাবিতে অনড়। কারণ ন্যায়বিচার শুধুমাত্র আদালতের রায় নয় ন্যায়বিচার হলো মানুষের নিরাপত্তা, মর্যাদা ও রাষ্ট্রের প্রতি আস্থা ফিরিয়ে আনা। আর সেই আস্থা আজ গভীর সংকটে।

PrevPreviousPMSF In Solidarity with Students Protesters
Next“সব মরণ নয় সমান”Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 No Comments

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

October 17, 2026 No Comments

সুনীল আকাশ, সাদা পেঁজা তুলোর মত মেঘ, কাশ ফুল, ঢাকের বাদ্যের সঙ্গে পুজো সংখ্যার বই, গান ও দশভুজার প্যান্ডেলের সামনে বামপন্থীদের বইয়ের স্টল বাংলার শারদ

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

October 16, 2026 No Comments

১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরী হয় – একথা এমনকি ডিপ-স্টেটের পে-রোলে থাকা ইতিহাসবিদরাও আমাদের জানতে দিয়েছিলেন। ঘটনা এতই পুরোনো যে এমনকি মোহনদাসজিও তখন প্রাপ্তবয়স্ক

রঙিন

October 16, 2026 No Comments

★ রঙিন ★ জীবনের ব্যাগে রঙ না থাকুক, রাস্তায় সাত রঙ বাধ্য হয়েই দ্রুতগতি যারা, মরে যা তারা বরং! বিদেশে ওরম মাল্টিকালার রাস্তা প্রচুর আছে।

সাম্প্রতিক পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

Dr. Punyabrata Gun October 17, 2026

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

Dr. Bishan Basu October 16, 2026

রঙিন

Dr. Arunachal Datta Choudhury October 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691496
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]