এক আর পাঁচে ছয়
হাতে রইলো কতো ?
মাদক নেশা পাচার চক্র সাথে
মরণ শুধু পরে রইলো হাতে!!
সব মরণ নয় সমান
মৃত্যু আমার আগে আগে যায়
স্কুল কলেজ হাট বাজারে
হাসপাতালে,আমায় খুঁজে পায়!!
তারপর সব চনমনে
সেপাই সেনা মোম মিছিল
রাষ্ট্র চেঁচায় গরম প্রতিশ্রুতি
মরেও আমি শব্দ শুনি নেতি!!
জীবনের দাম কতো টাকা ?
ক লাখ ক্ষতিপূরণ …?
তদন্তাদেশ তবে সিবি আই?
জবাব নাই কোন জবাব নাই !!
সোনার খনি,জমি এবং আমি
সব তোমারই সম্পত্তি
আমার মা তার দিদিমা
কে শোনে কার আপত্তি !!
আমি স্বাধীন মুক্ত আমি
গোলাম হবো কার ?
আজও সেটা বুঝলেই না
অমানুষ,সেটাই তোমার হার !!
বীণা দাস বা প্রীতি,তামান্না
লীলা রানি আর বিলকিস
একসাথে জ্বলে উঠবেই
জন্তুরা শেষ হবে … ইস্ !!
অধিকার সমান সমান
মশাল হাতেই বসে আছি
একসাথে জ্বলে উঠবই
মানুষের মত যাতে বাঁচি !!
৭/৭/২৬











