৩ অগাস্ট ২০২৬ দিল্লি কোর্ট পর্যাপ্ত প্রমাণ নেই এই যুক্তিতে বিজেপির প্রাক্তন সাংসদ ও Wrestling Federation of India (WFI) এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং এবং WFI এর প্রাক্তন সহ সম্পাদক বিনোদ তোমরের বিরুদ্ধে ছয় জন মহিলা কুস্তিগিরের আনা শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের অভিযোগ খারিজ করে দিয়ে দুজনকেই নির্দোষ ঘোষণা করেছে। নির্যাতিতা মহিলা কুস্তিগিরদের ন্যায়বিচারের লড়াইকে প্রবল ধাক্কা দিল এই রায়। ভিনেশ ফোগতরা উচ্চতর ন্যায়ালয়ে যাবেন বলে জানিয়েছেন।
ব্রিজভূষণ শুধু বিজেপির ছ’বারের নির্বাচিত সাংসদই নন, ১৯৯২ সালে পাঁচশত বছরের ঐতিহ্যশালী বাবরি মসজিদ ভাঙ্গায় প্রত্যক্ষ ভাবে অংশ গ্রহণ করেন। ১৯৭৪ থেকে ২০০৭ সালের মধ্যে তাঁর বিরুদ্ধে চুরি, দাঙ্গা, অপহরণ, গুন্ডাবাজি, খুন ইত্যাদি অভিযোগে মোট ৩৮ টি মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। এর কোনটিতেই তাঁকে দোষী প্রমাণ করা যায়নি। ২০২৩ সালে ২৩ এপ্রিল ভিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার নেতৃত্বে মহিলা কুস্তিগিররা ব্রিজভূষণকে গ্রেফতারের দাবিতে যন্তরমন্তরে ৩৬ দিন অবস্থান বিক্ষোভ করেন। এক নাবালিকা কুস্তিগির ও ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে দিল্লি পুলিশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় একাধিক মেডেলবিজেতা মহিলা কুস্তিগির সহ সমস্ত অবস্থানকারীদের রাস্তায় টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে অবস্থান ভেঙ্গে দেয়। ১৫ জুন দিল্লি পুলিশ চার্জশিট দেবার পরেই ২০ জুন অভিযুক্তরা জামিন পেয়ে যান। ২০২৪ এর ১ জুন মামলা শুরু হয়। পুলিশি তদন্ত নিষ্ফলা হয়। ২০২৫ এর ২৬ মে দিল্লি পুলিশ ভিত্তিহীন বলে কেস রিপোর্ট জমা দেয় কোর্টে এবং ২০২৬ এর ৩ অগাস্ট কোর্ট অভিযুক্তদের বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়।











