Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

এসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।

tree
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • August 31, 2026
  • 7:40 am
  • 3 Comments

যুদ্ধ কথাটা শুনলেই মনের মধ্যে আশঙ্কার মেঘ ঘুরপাক খেতে থাকে। লড়াই, ঝগড়া, যুদ্ধ – এসব কথা এই সময়ের পৃথিবীতে খুব ক্লিশে হয়ে গেছে। তাই খবরটাকে দেখেও না দেখার ভাণ করেছিলাম। পরে অবশ্য সেই খবরের টানেই ফিরে এলাম। একদল মানুষ একটা গাছকে বাঁচাতে কোমরকষে লড়াইয়ের ময়দানে নেমে পড়েছেন রীতিমতো হৈ হৈ করে।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যে। চারিদিকে যখন শুধুই বৃক্ষ সংহার পর্ব চলছে, সবুজ সরিয়ে পটভূমি ধূসর করে উন্নয়নের নামে গাছপালা কেটে সাফ করে ফেলা হচ্ছে তখন তেলেঙ্গানা রাজ্যের জগুলাম্বা গাড‌ওয়াল জেলার রাজোলি মণ্ডলের অন্তর্ভুক্ত পেড্ডা থানড্রাপাডু গ্রামের মানুষজন এককাট্টা হয়ে রুখে দাঁড়িয়েছেন ব্যক্তিগত মালিকানায় থাকা জমিতে ৭৫ বছর বয়সী একটি অশথ গাছকে (Ficus religiosa) কেটে ফেলার হাত থেকে রক্ষা করার জন্য।

জমির মালিক গাছটিকে কেটে ফেলার উদ্যোগ নিচ্ছেন এমন কথা জানতে পেরেই গ্রামবাসীরা স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রতিবাদ জানান। গ্রামের প্রায় মাঝামাঝি অবস্থানে থাকা পিপল গাছটির সঙ্গে গ্রামবাসীদের দীর্ঘ দিনের সম্পর্ক। তাঁরা জমির মালিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে তিনি সরকারি জমি বেদখল করে রেখেছেন ফলে জমির ওপর তাঁর দাবি খারিজ করা হোক। গাছ নিয়ে এমন আবেগে অবাক হয়েছেন মণ্ডলের আধিকারিকরা।মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পিপল গাছটির নিচে একসময় একটা পাকা বেদী  বাঁধানো ছিল। সেখানেই আয়োজিত হতো নানান বিষয় নিয়ে আলোচনা,সভা। গাছের নিচে জড়ো হয়ে গ্রামের মানুষজন তাঁদের ব্যক্তিগত সুখ দুঃখের কথা নিয়ে আলোচনা করতো। এক সময় সেসব ভেঙে চুরে তাকে নিজের কব্জায় নেয় এ সময়ের মালিক। তখনও প্রতিবাদে মুখর হয়েছিল গ্রামের মানুষেরা। কিন্তু সেই সময় ক্ষমতার দাপট দেখিয়ে নিজেই দেওয়াল তুলে জমির দখল নিয়েছিল। আজ সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জোট বেঁধে ময়দানে নেমে এসেছেন গ্রামের মানুষ।

এদেশে দুরাত্মার অভাব নেই, অভাব নেই তাঁদের লাগামহীন ছলচাতুরির। গাছটি বিপদজ্জনক অবস্থায় রয়েছে, তাকে কেটে না ফেলা হলে ভবিষ্যতে বড়ো রকমের বিপর্যয়ের মুখে পড়তে হবে – এমন দাবি করেছেন বর্তমানের জমি মালিক। এই খবর শোনার পর গ্রামের মানুষজন রীতিমতো ক্ষেপে ওঠে। তাঁরা সত্যিটা জানিয়ে নতুন করে আবেদন করেন সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে। বনবিভাগের কর্তাদের কড়া বার্তা পাঠান তাঁরা।

গ্রামের মানুষজন প্রকৃতি পরিবেশের সঙ্গে এখনও নিবিড় সম্পর্কের বন্ধনে জড়িয়ে থাকতে ভালোবাসে। কয়েক পুরুষ ধরে যে গাছের সঙ্গে তাঁদের সখ্যতা তাকে এমনভাবে ঘাতকদের কুঠারাঘাতে বিদায় দিতে সায় দেয়নি তাঁরা। পারিবারিক নানা অনুষ্ঠানে এই পিপল গাছের ডাল,পাতা তাঁরা ব্যবহার করেন লোকাচারের রীতি নিয়ম মেনে। এই গাছটি সকল গ্রামবাসীর অস্মিতা ও পরম্পরাগত ঐতিহ্যের প্রতীক, তাঁদের গর্বিত হেরিটেজের অংশ।একে কাটা চলবে না। যে গাছ তাদের আশ্রয় দিয়েছে, ছায়া দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এতোকাল তাকে কেবলমাত্র বয়সের দোহাই দিয়ে কেটে ফেললে তা হবে চরম অকৃতজ্ঞতা। এ কাজ করতে দেওয়া হবে না। প্রতিবাদ দানা বাঁধে।আট থেকে আশি বছরের গ্রামবাসীর মিলিত প্রতিবাদে আপাতত গাছটিকে কাটা বন্ধ রয়েছে। তবে চলছে প্রবল দড়ি টানাটানি। ৮৫ বছরের বরিষ্ঠ মানুষ কুর্ভা চিনা রামুডু আবেগঘন কণ্ঠে জানিয়েছেন – যখন ছোট ছিলাম তখন এই গাছটিকে লাগাতে দেখেছি। এরসঙ্গে কাটিয়ে দিলাম এতোগুলো বছর। এক গভীর মমতার বাঁধনে আমরা পরস্পর জুড়ে রয়েছি। একটু একটু করে কতকিছুই তো বদলে গেছে। কেবল কালের সাক্ষী হয়ে টিকে রয়েছে এই পিপল গাছটি। এটাও যদি হারিয়ে যায় তাহলে যে দুই কালের যোগসূত্রটাই হারিয়ে যাবে যেমন করে ক্রমশই এ কালের সংসারে কোনঠাসা হয়ে পড়েছি আমরা, প্রবীণেরা – পুরনো স্মারকেরা।

কুর্ভা রামুডুর শেষ কথাকটি বুকের গভীরে এসে ধাক্কা মারে, যন্ত্রণা বিদ্ধ এক কাটা পিপল গাছের অনুচ্চারিত আর্তনাদের মতো।

ঋণ স্বীকার: দ্যা হিন্দু পত্রিকা

আগস্ট ২৭,২০২৬

PrevPreviousশিক্ষাব্রতী রামকমল সেন-এর ঔষধ সার সংগ্রহ এবং একটি সময়ের ইতিবৃত্ত
Nextসেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়Next
5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Soumen Roy
Soumen Roy
1 month ago

এমন আন্দোলন দিকে দিকে হোক। সেই সঙ্গে বট,অশ্বত্থ, নিম, বেল ,পাকুড় এর মত দেশি গাছের সংখ্যা বাড়ুক। পাখিরা সমস্ত গাছে আশ্রয় পাবে, খাদ্যও পাবে।

0
Reply
Doctors' Dialogue
Doctors' Dialogue
Editor
1 month ago

মানুষ কে মানুষ করতে না পারলে এতো চলবেই।এই লেখা গাছকে এক জীবন্ত চরিত্র বানিয়ে তুলেছে।তার অসহায়তা আমাদের মনকে নাড়িয়ে দেয়। মণিকা দাশগুপ্তের মন্তব্য।

0
Reply
Ritabrata Gupta
Ritabrata Gupta
1 month ago

Shompurno shomorthon janai eii dharaner jey kono andolan ke. Manush rukhey na daraley eii shobuj nidhoner pala cholteyi thakbey! Bishesh korey amader moto deshguli te, jekhaney janochetona nei bolleyi choley! Lekhatir jonyo oshonkhyo dhanyobad.

0
Reply

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

October 15, 2026 No Comments

যন্তর-যন্ত্রণা

October 15, 2026 No Comments

যন্তর মন্তর, খারাপ কি মন তোর, চিরকাল শুনেছিস প্রতিবাদী কোন স্বর দেশ জুড়ে যে যেখানে ভাবে হলো গড়বড় নিজেকে জানাতে সে তো এসে গেছে তোর

পুজোর সময়

October 15, 2026 No Comments

গল্পটা পুজোর সময় এক বাঙালির বাড়ি ফেরা নিয়ে। গল্পটা এক বাঙালি অন্ত্রেপ্রেনিওর এর। গল্পটা গল্প ই। কিন্তু গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কলমের জাদুর গুণে

এই হলো গণতন্ত্র!

October 14, 2026 No Comments

গতকাল এই পোস্টারটি হীরক রাজার দেশে ছবির গান “আর বিলম্ব নয়” সহ ফেসবুকে পোস্ট করি। আপনারা দেখেছেন, কেউ কেউ শেয়ারও করেছেন। ফেসবুক এই পোস্টটিকে আমাদের

Remembering Guha Niyogi

October 14, 2026 No Comments

Sandip Bandopadhyay writes after reading Punyabrata Gun’s monograph শংকর গুহ নিয়োগীর সঙ্গে কয়েক বছর এক সহযোদ্ধার প্রতিবেদন (My years with Shankar Guha Niyogi-account by a

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

Dr. Kanchan Mukherjee October 15, 2026

যন্তর-যন্ত্রণা

Arya Tirtha October 15, 2026

পুজোর সময়

Dr. Samudra Sengupta October 15, 2026

এই হলো গণতন্ত্র!

Dr. Koushik Lahiri October 14, 2026

Remembering Guha Niyogi

Doctors' Dialogue October 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691173
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]