Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়

crowd-people-government-hospital-india-some-flocked-line-to-get-treatment-new-delhi-state-183190001
Dr. Subhanshu Pal

Dr. Subhanshu Pal

Medicine PGT
My Other Posts
  • September 1, 2026
  • 7:42 am
  • One Comment

স্বাস্থ্যমন্ত্রী যদি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন সত্যিই করতে চান, এই ঢপের স্কিম সব বন্ধ করুন। স্বাস্থ্য সাথী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত পয়সা মারার এক অভিনব পন্থা। সেটাকেই আপনারা এই নাম ওই নাম দিয়ে রেখেছেন। বেসরকারি হাসপাতালে অপারেশনের পয়সা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কেন হবে? সরকারি হাসপাতালে যখন সব সুযোগ সুবিধা রয়েছে, আপনি দরকারে সেখানে ম্যান পাওয়ার বাড়ান। আজ বাইরে একটা পেসমেকার অপারেশনের জন্য আপনি ডিভাইসের দাম গুনছেন, অপারেশন সংক্রান্ত হাসপাতালের বিল মেটাচ্ছেন, ডাক্তারের ফিস দিচ্ছেন – কেন? আপনার কলকাতায় কি ক্যাথল্যাব কম পড়েছে? আপনার রাজ্যেরই বোকাসোকা লোক সরকারি হাসপাতালে ভর্তি হয়ে দিনের পর দিন টেম্পোরারি পেসমেকার লাগানো ঠ্যাং নিয়ে ডিভাইসের অপেক্ষা করছে, দিনের শেষে একখানা সিঙ্গেল চেম্বার পেসমেকার লাগিয়ে বাড়ি যাচ্ছে (শুনছি নাকি ওই ভারতীয় ব্ল্যাকলিস্টেড কোম্পানির পেসমেকার আবার ফিরে আসতে চলেছে, তাহলে তো সোনায় সোহাগা)। কিন্তু আপনারই রাজ্যের অন্য কোনো লোক কোনো বেসরকারি ঝাঁ চকচকে হাসপাতালে ভর্তি হয়ে দিনের দিন দামি বিদেশি কোম্পানির ডুয়াল চেম্বার পেসমেকার লাগিয়ে বাড়ি যাচ্ছে। এই বৈষম্য কেন?

আপনি সরকারি হাসপাতালে লোক বাড়ান, পরিকাঠামো বাড়ান। রোগীরা সরকারি হাসপাতালেই চিকিৎসা পাবে। যার বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর আছে নিজের পকেট থেকে দিয়ে করবে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যে জনগণের ট্যাক্সের টাকা আপনারা জলের মতো বইয়ে দিচ্ছেন, সেই টাকা স্তরে স্তরে ভাগ হয়ে যাচ্ছে – হাসপাতাল, ডাক্তার, গুচ্ছের দালাল, এম্বুলেন্স ড্রাইভার, কোয়াক ইত্যাদি প্রভৃতি। দুর্ভাগ্যজনক ভাবে সেই লভ্যাংশের কিছু অংশ বড় বড় স্বাস্থ্যক্ষেত্রের মাথাদের পকেটেও যাচ্ছে, নচেৎ এই স্কিম (পড়ুন স্ক্যাম) এতদিন ধরে চলতো না। গোটা রাজ্যটা পেশেন্ট ধরার দালালের কল হয়ে গেছে, এটাই এখন একটা ব্যবসা। এই ব্যবসায় এখন অপারেশন হওয়া রোগীর অপারেশনটা আদৌ প্রয়োজন ছিল কিনা সেটা নির্ণয় করাই মুশকিল।

স্বাস্থ্যমন্ত্রীর যদি সত্যিই সৎসাহস থাকে, এই দুর্নীতির গোড়ায় আঘাত করুন। রোগী পরিষেবা সরকারি খরচে শুধু সরকারি হাসপাতালেই হবে, সেখানে সরকারি চিকিৎসকরাই পরিষেবা দেবেন, কোনো বাইরের ভাড়া করা চিকিৎসক নন। যদি স্বাস্থ্যক্ষেত্রে স্বচ্ছতা চান, এটা ছাড়া কোনো উপায় নেই।

যে টাকা আপনি এসব স্কিমে খরচ করছেন, সেই খরচের বহর দেখিয়ে ভোট চাইছেন, আর দালালদের চারণভূমিতে পরিণত করছেন পশ্চিমবঙ্গকে – সেই টাকা দিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থার খোলনলচে বদলে দেওয়া যায়।

PrevPreviousএসো! একটি গাছকে বাঁচাতে সবাই যুদ্ধ করি।
Nextসংসদীয় পথই এখানে নীতিহীন রাজনীতির পৃষ্ঠপোষকNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gopa Mukherjee
Gopa Mukherjee
6 days ago

খুব জরুরি লেখা। প্রচার হওয়া দরকার

0
Reply

সম্পর্কিত পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

September 7, 2026 No Comments

আজ ৫ই সেপ্টেম্বর, ২০২৬। প্রত্যেক বছর এই দিনে অনেকেই ‘HAPPY TEACHER’S DAY’ মেসেজ পাঠায়! আমাকেও! উত্তরে লাভ ইমোজি আর ‘থ্যাঙ্ক ইউ’ বলা ছাড়া কিছুই করতে

টিচার্স ডের গল্প

September 7, 2026 No Comments

টিচার্স ডে এলো, তাই টিচার্স ডের গল্পের পালা – প্রতি বছরের মতো এ বছরও শোনাবো, শুনতে চাইলে ভালো, নয়তো স্ক্রল করে নেমে যান। আমাদের বেলায়

আমার শিক্ষকেরা

September 7, 2026 No Comments

★ ধর্ম কেতাবে আছে মূর্খের উপাসনার অপেক্ষা জ্ঞানীর নিদ্রা শ্রেয়। ★ তা মেনে, মহা ধার্মিক আমি জ্ঞানীর মত নিদ্রাতেই সারা জীবনের অধিকাংশ সময় খরচ করেছি

ডাক্তার, তবুও….

September 6, 2026 No Comments

“মৃত পশুদের মতো আমাদের মাংস ল’য়ে আমরাও প’ড়ে থাকি।” এই লাইনটি জীবনানন্দ দাশের ‘ক্যাম্পে’ কবিতা থেকে নেওয়া। তেমন কোনো গূঢ় উদ্দেশ্য নেই। ইতিহাস লিখতে বসে

আলো

September 6, 2026 No Comments

নিচের লেখাটা গল্প – আবার গল্প নয়ও। আজ আমার এক খ্যাতনামা সাহিত্যিক দিদির কাছে জানতে পারলাম, জীবনদায়ী রক্তেরও ধর্মীয় বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে কোনও কোনও

সাম্প্রতিক পোস্ট

পাঠশালা… ফিরে আসুক

Smaran Mazumder September 7, 2026

টিচার্স ডের গল্প

Dr. Subhanshu Pal September 7, 2026

আমার শিক্ষকেরা

Dr. Arunachal Datta Choudhury September 7, 2026

ডাক্তার, তবুও….

Smaran Mazumder September 6, 2026

আলো

Dr. Sukanya Bandopadhyay September 6, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

673464
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]