Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘শহীদের লাল রক্তে ভেজানো পথে’ 

Oplus_131072
Gopa Mukherjee

Gopa Mukherjee

Teacher of History, Social activist
My Other Posts
  • September 30, 2026
  • 7:26 am
  • No Comments

“আমি পৃথিবীতে এমন এক ব্যবস্থা দেখতে চাই, যেখানে শোষণ থাকবে না।…সুন্দর পৃথিবীকে আমি খুব ভালবাসি। কিন্তু তার চেয়েও আমার কাছে প্রিয় আমার কাজ।…আমি জানি ওরা আমাকে হত্যা করবে। মরতে তো সবাইকে হবে–ই, আজ অথবা কাল। আমাকে হত্যা করলে আমার কাজ, আমাদের আন্দোলন থেমে থাকবে না।“

১৯৯১ এর ২৮শে সেপ্টেম্বর কারখানা মালিকদের ভাড়াটে খুনির গুলিতে শহীদ হয়েছিলেন ছত্তিশগড়ের অবিসংবাদিত শ্রমিক নেতা  শংকর গুহ নিয়োগী। মৃত্যু আসন্ন জানতেন। একটি ক্যাসেটে রেকর্ড করে গিয়েছিলেন তাঁর পর মুক্তিমোর্চার লাল সবুজ পতাকা কারা সামনে এগিয়ে নিয়ে যাবেন। পাঁচ জন শ্রমিক নেতা, একজন যুবনেতা এবং তিনজন বুদ্ধিজীবী নিয়ে ন’জনের একটি কেন্দ্রীয় কমিটির নাম প্রস্তাব করে যান গুহনিয়োগী। এই কমিটির অন্যতম সদস্য শহীদ হাসপাতালের চিকিৎসক, শংকর গুহ নিয়োগীর ঘনিষ্ঠ সহযোদ্ধা ডক্টর পুণ্যব্রত গুণের লেখা ‘শঙ্কর গুহ নিয়োগীর সঙ্গে কয়েক বছর: এক সহযোদ্ধার প্রতিবেদন’ সেতু প্রকাশনী থেকে’ প্রকাশিত হয় গুহনিয়োগীর শহাদতের  পঁচিশ বছর পর ২০১৬ র ২৮শে সেপ্টেম্বর।  দশ বছর পর ২০২৬ এর ২৮শে সেপ্টেম্বর   গুহনিয়োগীর ৩৫ তম শহীদ দিবসে কলকাতার রামমোহন লাইব্রেরিতে এই বই এর পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হল। 

শঙ্কর গুহ নিয়োগীর মৃত্যুর পরে কলকাতা তথা বাংলা তোলপাড় হয়। নিহত নেতার স্বপ্ন স্পন্দিত হয় গোটা দেশ। দল্লি রাজহরা হয়ে ওঠে বিপ্লবতীর্থ। কিন্তু কয়েক বছরের মধ্যেই সংগঠনে ভাঙ্গন ধরে। নানা জটিলতা, পরিস্থিতির প্রতিকূলতা গুহনিয়োগীর শেষ দিনগুলির সাথি ডক্টর পুণ্যব্রত গুণকে বাধ্য করে ছত্তিশগড় ছাড়তে। শহীদ হাসপাতালের আদর্শে, কানোরিয়া আন্দোলনের প্রেক্ষাপটে চেঙ্গাইলে গড়ে ওঠে শ্রমিক কৃষক মৈত্রী স্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্য আন্দোলন এবং  গণ আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণের জন্য গড়ে ওঠে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ। ২০২৪ এর  অগাস্টে যখন সারা বাংলা,  সারা ভারত জেগে ওঠে অভয়া আন্দোলনে, সেই আন্দোলনে অগ্রণী ভুমিকা নেয় শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ। শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর পুণ্যব্রত গুণ অভয়া মঞ্চের অন্যতম আহ্বায়ক হিসাবে আন্দোলন পরিচালনার দায়িত্ব নেন।  ছত্তিশগড়ের সংগ্রাম নিয়ে নতুন করে আগ্রহ উদ্দীপনা তৈরি হয় কলকাতার রাজপথে, কলকাতার সীমা ছাড়িয়ে দূর দুরান্তে। এই আগ্রহই  ‘শঙ্কর গুহ নিয়োগীর সঙ্গে কয়েক বছর: এক সহযোদ্ধার প্রতিবেদন’ বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশের প্রেক্ষাপট তৈরি করে। দীর্ঘদিনের গণ আন্দোলনের কর্মী  বোলান গঙ্গোপাধ্যায় বইটি উদ্বোধন করেন।

এই দিন আরো একটি বই প্রকাশিত হয় – “A Documentary Film on Chhattishgarh Workers’ Movement: Struggle and Creation for a Documentary Film’। মঞ্চে বইটি প্রকাশ করেন বিশিষ্ট চিন্তাবিদ,  নাটক ও চলচিত্র বিশেষজ্ঞ অধ্যাপক শমীক বন্দ্যোপাধ্যায়।  শঙ্কর গুহ নিয়োগীর হত্যার খবর পেয়ে  Just Film Unit এর একদল  যুবক ছত্তিশগড়ে গিয়ে ছত্তিশগড় আন্দোলন এবং শঙ্কর গুহ নিয়োগী কে নিয়ে একটি তথ্যচিত্র বানানোর সিদ্ধান্ত নেন। অর্থাভাবে এই কাজ বার বার বন্ধ করে দিতে হয়। অবশেষে শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগের সক্রিয় সহায়তায় সম্পূর্ণ হয় ছবির নির্মাণ ।  

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিবানন্দ মুখার্জী এবং অসীম চৌধুরী পরিচালিত এই অসাধারণ তথ্যচিত্রটি প্রদর্শিত হয়। ছত্তিশগড় আন্দোলনের এক দুর্লভ  দলিল এই তথ্যচিত্র। শ্যামলপ্রকৃতির আশীর্বাদধন্য খনিজ সম্পদে সমৃদ্ধ ছত্তিশগড়ে মানুষ ও প্রকৃতির মেলবন্ধন ঘটিয়েছিলেন এক স্বপ্নদ্রষ্টা। এই ছবিতে মানুষের শোষণের বিরুদ্ধে আন্দোলন, প্রকৃতির জন্য সংগ্রাম জীবন্ত হয়ে ওঠে আন্দোলনের কর্মী সংগঠকদের সঙ্কল্পে, শ্রমিক শিল্পী ফাগুরাম যাদবের গানে। আন্দোলনের আদর্শ উজ্জ্বল হয়ে ওঠে ছুবির বিস্তারে, ডক্টর বিনায়ক সেন, ডক্টর আশিস কুণ্ডু এবং ডক্টর পুণ্যব্রত গুণের ভাষ্যে। দেশি পিস্তলের ছররা গুলি গুহনিয়োগীকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। । সংগ্রামী মানুষের কাছে ছত্তিশ গড় আন্দোলন আর শঙ্কর গুহনিয়োগীর মৃত্যুঞ্জয়ী আদর্শ  আজ ও এক স্বপনপুরের দরজা খুলে দেয়। অনাগত স্বপ্নের বীজ বপন করে শেষ হয় ৩৫ তম শহীদ দিবসের অনুষ্ঠান-  

 “জাহাঁ  গরীবী  শোষণ ঔর পুঁজিবাদ নই হোহী

অইসন  ছত্তিশগড় কব বন্হী 

জব কিসান  মজদুর কে ছত্তিশগড় মে রাজ হোহী” ।। 

** লেখার শিরোনাম অনুষ্টুপ পত্রিকায় প্রকাশিত শঙ্কর গুহ নিয়োগীর একটি কবিতা থেকে সংগৃহীত।

PrevPreviousসজীব সুন্দর গাছের জীবন
Nextআসুন আমরা SRFTI ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াই।Next
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শম্ভুনাথ দে – এক প্রায়-বিস্মৃত বৈজ্ঞানিক প্রতিভা

October 1, 2026 No Comments

The year 2009 heralded the 50th anniversary of the discovery of cholera toxin by De, and 128 years have elapsed since the first isolation of

আসুন আমরা SRFTI ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াই।

September 30, 2026 No Comments

অভয়া মঞ্চ SRFTI তে ঘটে যাওয়া তান্ডবে উদ্বিগ্ন। ২৭ সেপ্টেম্বর সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট এর কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের এবং তাদের ইউনিয়নকে কোনো কিছু

সজীব সুন্দর গাছের জীবন

September 30, 2026 No Comments

আজ থেকে ঠিক পঁয়ত্রিশ বছর আগে আজকের দিনে নিহত হন শঙ্কর গুহ নিয়োগী। নিজের বাড়িতে, নিজের বিছানায় ঘুমোচ্ছিলেন, খোলা জানালা দিয়ে পর পর গুলি চালায়

Bringing Class Back into Indian Politics

September 29, 2026 No Comments

One of the striking features of contemporary Indian politics is the growing predominance of identity as a basis of political mobilisation. Caste, religion, region, language,

বাংলা সাহিত্যের রত্ন খনিতে শরতের মনোরম জ্যোৎস্না

September 29, 2026 No Comments

শরৎ তর্পণঃ রত্নগর্ভা বাংলা সাহিত্য জগতের মণিমাণিক্যের ভাণ্ডারে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র গদ্য সাহিত্যের অগ্রদূত হিসাবে যদি শুকতারা হন, তাহলে বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর বহুমুখী প্রতিভা ও প্রকাণ্ড

সাম্প্রতিক পোস্ট

শম্ভুনাথ দে – এক প্রায়-বিস্মৃত বৈজ্ঞানিক প্রতিভা

Dr. Jayanta Bhattacharya October 1, 2026

আসুন আমরা SRFTI ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াই।

Abhaya Mancha September 30, 2026

‘শহীদের লাল রক্তে ভেজানো পথে’ 

Gopa Mukherjee September 30, 2026

সজীব সুন্দর গাছের জীবন

Swati Bhattacharjee September 30, 2026

Bringing Class Back into Indian Politics

Kanchan Sarker September 29, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

683511
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]