Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সুপার এল নিনোর চোখরাঙানি ও দহন তাড়িত বিশ্বে মৃত্যুর হাতছানি?

WhatsApp Image 2026-09-30 at 1.37.40 PM
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • October 2, 2026
  • 6:19 am
  • 2 Comments

একটা কাজে একটু বেরিয়েছিলাম। ভাদুরে রোদে ঘোরাঘুরি করতে গিয়ে বিলক্ষণ টের পেলাম যে গরমে জেরবার হবার জোগাড়, অথচ ক্যালেন্ডারের তারিখ জানান দিচ্ছে যে শীতল শীতকাল সমাগত। সমীক্ষা জানাচ্ছে সারা দেশ জুড়েই শীতের হিমেল অনুভূতির মেয়াদ ক্রমশ কমছে। বাড়ছে গরমের  লাগামছাড়া দাপট। বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে এবার দোসর হিসেবে যুক্ত হয়েছে এল নিনোর প্রভাব। সাধারণ এল নিনো এখন সময়ের সাথে সাথে সুপার এল নিনোতে পরিণত হয়েছে। এই অনাহুত অতিথির প্রভাবে গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষের জীবনহানির আশঙ্কা করছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের সঙ্গে যুক্ত বিশিষ্ট বিজ্ঞানীরা। তাঁদের হিসেব মতো সেপ্টেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ – এই ছটি মাসে পৃথিবীর প্রায় ২৩৯,০০০ জন মানুষএর প্রকোপে মারা যাবেন। এই সংখ্যাটা যে স্বাভাবিকভাবে মৃত মানুষের অতিরিক্ত তাও স্পষ্ট করে দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে,পৃথিবীর অপেক্ষাকৃত অনুন্নত, অনগ্রসর দেশের মানুষেরাই হবেন এই বিপর্যয়ের শিকার। উন্নত দেশগুলোর মানুষজন উন্নত ব্যবস্থাপনার জোরে বেঁচে যাবে অনেকটাই।

সম্ভাব্য ২৩৯,০০০ মৃত মানুষের মানুষের তালিকায় শীর্ষে থাকার সম্ভাবনা আফ্রিকার সোহেল অঞ্চলের। গরমের প্রভাব অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার ফলে এই অঞ্চলের প্রায় ৬৬,৮০০ মানুষের জীবনহানির আশঙ্কা করছেন গবেষকেরা। নাইজেরিয়ায় মারা যেতে পারেন ৩১,৪০০ জন। ভারতবর্ষে অতিরিক্ত প্রাণহানি ঘটতে পারে ১৫,৮০০ জনের, ইন্দোনেশিয়ায় ১৯৩০০ জনের, দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন্স, ভিয়েতনাম,কাম্পুচিয়া এবং থাইল্যান্ডে সম্মিলিতভাবে মারা পড়তে পারেন ১৯৪০০ জন, ব্রাজিলের ১৩,৩০০ অধিবাসী প্রাণ হারাবেন এই প্রত্যাসন্ন বিপর্যয়ের কারণে। ভাবলে কেমন শিউরে উঠতে হয়। যাঁরা বেঁচে যাবেন তারা বিপন্ন হবে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে। স্বস্তি নেই।সময়ের কিছু হেরফের ঘটলেও এমনটা যে খুব শিগগিরই ঘটতে চলেছে সেই বিষয়ে গবেষকরা একরকম সুনিশ্চিত। ২০২৬ এর ডিসেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যবর্তী সময়ে ব্রাজিলের ৮০০০ জন এবং ভারতের ৭৪০০ জনকে আমরা চিরতরে হারাতে পারি। এখানেই সব আশঙ্কার পরিসমাপ্তি ঘটবে এমনটা কিন্তু নয়। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এল নিনোর সময়কালের মেয়াদ যদি আর‌ও দীর্ঘায়িত হয় তাহলে এই মৃত্যুর মিছিল আরও লম্বা হবে। এমন ঘটনা কখনোই অভিপ্রেত নয়। গবেষকরা জানিয়েছেন যে এই বছরের জুন মাস থেকে ফেব্রুয়ারি ‘২৭ অব্দি সময়কে হিসেবের মধ্যে ধরা হলে সম্ভাব্য অতিরিক্ত অনাকাঙ্ক্ষিত মৃত মানুষের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে ৪৫১,০০০ জন। এই হিসেব চূড়ান্ত নয়। এল নিনোর দাপট ২০২৭ সালের মাঝামাঝি সময় পর্যন্ত স্থায়ী হলে মৃতের সংখ্যা আনুপাতিক হারে আর‌ও অনেকটাই বেড়ে যাবে। ভয় বা আশঙ্কা ঠিক এখানেই।

হালের এই সমীক্ষা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে গেছে যে আমাদের জন্য এক উষ্ণ ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই পরিস্থিতিই হতে চলেছে আগামী পৃথিবীর নতুন স্বাভাবিকতা – নিও নর্মাল। এই তাপীয় পরিস্থিতি কতদিন বজায় থাকবে তা বলা মুশকিল। তবে সকলেই আশঙ্কা প্রকাশ করেছেন এই বলে যে , পৃথিবীর ভবিষ্যৎ স্বাভাবিকের তুলনায় অনেকটাই গরম হয়ে উঠবে। আগে করা সমস্ত ভবিষ্যদ্বাণী এর ফলে ভুল বলে প্রমাণিত হতে চলেছে এই অভাবিত তাপীয় পরিস্থিতির কারণে। এর আগে মনে করা হয়েছিল যে উষ্ণায়নের ফলে স্থলভাগের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।এল নিনোর কারণে সেই পূর্বানুমান‌ও হয়তো ভেঙে যাবে। এই তাপীয় পরিস্থিতি শুরু হয়েছে গত জুন মাস থেকে এবং তা স্থায়ী হবে উত্তর গোলার্ধের আগামী বসন্ত অর্থাৎ মার্চ এপ্রিল মাস পর্যন্ত। এরফলে অতি উষ্ণ দিনের সংখ্যা এই সময়ের তুলনায় প্রায় ৪৪% বেড়ে যাবে।এই পরিণতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের সহ প্রতিষ্ঠাতা মাইকেল গ্রীনস্টোন জানিয়েছেন – “ আমাদের কৃষি উৎপাদন ব্যবস্থার ওপর এমন তাপীয় অবস্থার প্রভাব নিয়ে এতোকাল আমরা নানান ভবিষ্যদ্বাণী করেছি, আর এখন আমরা সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি -মৃত্যুর কথা বলছি। ভাবা যায়! এল নিনো আগামী দিনে সাড়ে চার লক্ষেরও বেশি মানুষের জীবনহানির কারণ হয়ে উঠতে পারে – একথা ভাবলেই এক বিয়োগান্তক পরিণতির ভয়াবহ ছবি চোখের সামনে ভেসে উঠছে। এই সম্ভাব্য পরিণতি আমাদের পারিবারিক পরিবেশকে ছিন্নভিন্ন করে দেবে যা আমাদের অনুমানের সব সীমাকেই ছাপিয়ে যাবে।”

এই গবেষণার সূত্র ধরেই খোঁজ করতে হবে বেড়ে যাওয়া উষ্ণতা ও মানুষের মৃত্যু হার বেড়ে যাওয়ার অন্ত: সম্পর্কের বিষয়টিকে। বিষয়টি যে অত্যন্ত জরুরি তা আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। পরিণতির কথা ভেবে হাত পা গুটিয়ে, মাথায় হাত দিয়ে বসে থাকলে চলবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উদ্যোগ নিতে হবে, যাতে সম্ভাব্য মৃত্যুর মিছিলকে প্রতিহত করা যায়।

এল নিনোর শক্তি বৃদ্ধির কারণে এই বছর দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম হয়েছে – প্রায় ১২. ৫% । এমনিতেই বৃষ্টিপাতের চরিত্রে রদবদল হয়েছে। দক্ষিণ ভারতের বিস্তির্ণ অংশ সহ মহারাষ্ট্র এখন প্রবল খরা কবলিত। খরা বন্যা দুইই আমাদের কৃষি তথা খাদ্য নিরাপত্তার পক্ষে বড়ো অভিশাপ। এল নিনো এসবে নিরন্তর ইন্ধন যুগিয়ে চলেছে। এই অস্থিত অবস্থাকে এড়িয়ে যাওয়াই আগামীর সবথেকে বড়ো চ্যালেঞ্জ।ঋণ স্বীকার

বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট, ডাউন টু আর্থ পত্রিকা।

এই বিষয়ে লেখকের পৃর্ববর্তী নিবন্ধ সমূহ। ছবির জন্য প্রচলিত চিত্র উৎসগুলোর কাছে কৃতজ্ঞ।

সেপ্টেম্বর ৩০, ২০২৬

PrevPreviousঈশ্বরের জন্মদিন
Nextচন্দ্রবোড়ার কবলে পিটুইটারিNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Ritabrata Gupta
Ritabrata Gupta
11 hours ago

Ek bhoyonkar bhobishyot amader jonyo opekkha korchey ! Prokritir upor eto otyachar hoyechey, jey eii obhishaap thekey amader Mukti nei ! Ekmatro path holo dushon komano, ar joto beshi shombhob brikkhoropon.

0
Reply
Dr Sumit Mukherjee
Dr Sumit Mukherjee
9 hours ago

বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধির প্রভাব নিয়ে লেখাটির জন্য লেখককে ধন্যবাদ

0
Reply

সম্পর্কিত পোস্ট

“যে স্বপ্ন কোনোদিন পুরোনো হয় না”

October 2, 2026 1 Comment

ফুন্টসোলিং হয়ে জয়গা থেকে বাসে উঠে ফেরার সময় পাভেল কর্চাগিন এর হোটেল জীবনে বুঁদ হয়ে কষ্ট পেতে পেতে ফেরা উত্তরবঙ্গের অখ্যাত মফস্বল শহরের বাসিন্দা বালকটির

চন্দ্রবোড়ার কবলে পিটুইটারি

October 2, 2026 No Comments

গত সপ্তাহে যখন এগরা হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসাকর্মী দের সর্পদংশন সংক্রান্ত ট্রেনিং দিতে গেলাম, সেইদিনের ঘটনা। ওখানের মেডিসিন বিভাগের চিকিৎসক  ডাঃ তপেন্দু আমার সহপাঠী। মেধাবী

ঈশ্বরের জন্মদিন

October 1, 2026 No Comments

ভূমিকা এতোকাল চে গুয়েভারার জীবন পড়েছি,কাপ্তান আমুন্ডসেন,ভ.ই.লেনিন, ডাক্তার নরম্যান বেথুন কিম্বা স্টিফেন হকিংয়ের জীবনী পড়েছি। পড়েছি মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, মহাত্মা গান্ধী কিম্বা আমাদের

শম্ভুনাথ দে – এক প্রায়-বিস্মৃত বৈজ্ঞানিক প্রতিভা

October 1, 2026 2 Comments

The year 2009 heralded the 50th anniversary of the discovery of cholera toxin by De, and 128 years have elapsed since the first isolation of

আসুন আমরা SRFTI ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াই।

September 30, 2026 No Comments

অভয়া মঞ্চ SRFTI তে ঘটে যাওয়া তান্ডবে উদ্বিগ্ন। ২৭ সেপ্টেম্বর সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট এর কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের এবং তাদের ইউনিয়নকে কোনো কিছু

সাম্প্রতিক পোস্ট

“যে স্বপ্ন কোনোদিন পুরোনো হয় না”

Dr. Samudra Sengupta October 2, 2026

চন্দ্রবোড়ার কবলে পিটুইটারি

Dr. Subhendu Bag October 2, 2026

সুপার এল নিনোর চোখরাঙানি ও দহন তাড়িত বিশ্বে মৃত্যুর হাতছানি?

Somnath Mukhopadhyay October 2, 2026

ঈশ্বরের জন্মদিন

Dr. Dipankar Ghosh October 1, 2026

শম্ভুনাথ দে – এক প্রায়-বিস্মৃত বৈজ্ঞানিক প্রতিভা

Dr. Jayanta Bhattacharya October 1, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

684133
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]