Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

পুজোর সময়

Oplus_131072
Dr. Samudra Sengupta

Dr. Samudra Sengupta

Health administrator
My Other Posts
  • October 15, 2026
  • 6:37 am
  • No Comments

গল্পটা পুজোর সময় এক বাঙালির বাড়ি ফেরা নিয়ে। গল্পটা এক বাঙালি অন্ত্রেপ্রেনিওর এর। গল্পটা গল্প ই। কিন্তু গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর কলমের জাদুর গুণে গল্পের থেকেও আমাদের কাছে কিছু বেশি। গল্পটা রানাঘাটের রেল বাজারের এক ভাতের হোটেল এর রসুয়ে বামুন কর্মচারী থেকে ভারত জোড়া কেটারিং কোম্পানি গুজরাটি ধুরন্ধর খাড্ড এর কনসালটেন্ট এর পদে উন্নতির এক এপিক জার্নির গল্প। কর্মচারী থেকে তদ্দিনে সেই বাঙালি নিজেই দু দুটি হোটেলের মালিক। কিন্তু আরো কাজ শেখার তাগিদে ব্যবসার খুঁটিনাটি শেখার তাগিদে স্ত্রী কন্যা জামাই কে ছেড়ে পাড়ি দিলেন বোম্বে।

“আদর্শ হিন্দু হোটেল” নামের এই উপন্যাস এর নায়ক প্রায় নিরক্ষর প্রৌঢ় হাজারি ঠাকুরের পাশে রাখুন রূপবান, বিদ্বান, রোমান্টিক অপু কে অথবা সাহসী সুঠাম এডভেঞ্চার প্রিয় শংকর কে। হাজারি কোনো মতেই অথর ব্যাকড চরিত্র নয়। মানুষটা কেবলমাত্র সৎ, আন্তরিক আর দারুন রাঁধতে পারেন। তাকে নিয়ে সাহস করে উপন্যাস লিখছেন একজন বাঙালি লেখক। উপন্যাসে নায়িকা নেই। প্রধান নারী চরিত্র সেই ভাতের হোটেলের কলহপ্রিয় জাঁদরেল পদ্ম ঝি। এ নিয়ে ভরসা করে এক বাঙালি লিখছেন আর অন্য বাঙালিরা পড়ছেন। শেষ পাতায়, লেখকের ভাষায় হাজারি ঠাকুরের বোম্বে যাত্রার শুরু-

“শেষ রাত্রে দুখান গাড়ি করিয়া সকলে আবার রানাঘাট আসিল। দুপুরের পর হাজারি আবার একটু ঘুমাইয়া লইল। ট্রেন নাকি সারারাত চলিবে, কখনো সে অত দূরে যায় নাই, এতক্ষন গাড়িতেও থাকে নাই। ঘুম হইবে না কখনোই। যাইবার সময় টেপি ও টেপির মা কাঁদিতে লাগিল। কুসুমও ইহাদের সাথে যোগ দিল। অতসী সকলকে বুঝাইতে লাগিল – ছিঃ কাঁদে না, ও কি কাকীমা, বিদেশে যাচ্ছেন। একটা মঙ্গলের কাজ। ছিঃ টেপি, অমন চোখের জল ফেলো না ভাই।”

রানাঘাটের সেই আদর্শ হিন্দু হোটেলের রান্নাঘরের ধোঁয়ার মধ্যে আগুনের তাপে ঘেমে নেয়ে একাকার হাজারির হাতে বুনিপ শিকারের রাইফেল নেই, আছে হাতা-খুন্তি। পড়ন্ত বিকেলের ভুত গত খাটুনি শেষে শুকনো কড়কড়ে ভাত তেঁতুল দিয়ে মেখে খেতে বসার সময় কোনো অপর্ণা পাখার বাতাস দেয় নি একটুকু। তবুও হাজারি তার মতো করে লড়াই চালিয়ে গেছে। চালিয়ে গেছে খাঁটি বাঙালি কায়দায়। হাজারিকেও উন্নতির আশায় পোড়া বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়। লেখকের ভাষায়, “… টেপি চোখ মুছিতে মুছিতে বলিল – খাবারের পুঁটুলিটা ওপরের তাক থেকে নামিয়ে কাছে রাখো বাবা, নামাতে ভুলে যাবে তোমার তো হুঁশ থাকে না কিছু। …. অতসী পায়ের ধুলা লইয়া বলিল – আসবেন কিন্তু পুজোর সময় কাকাবাবু মেয়ের বাড়িতে নেমন্তন্ন রইল, ঠিক আসবেন।”

সামনে পুজো। এবার পুজোয় লক ডাউন বলে কোনো বিভীষিকা নেই। ট্রেন চলবে হয়তো নিয়মিত। হাওড়া স্টেশনের বড় ঘড়িটার তলায় দাঁড়িয়ে থাকলে হয়তো শুনতে পাওয়া যাবে সেই গমগমে ঘোষণা – গীতাঞ্জলি এক্সপ্রেস .. নং প্ল্যাটফর্ম এ ঢুকছে। ট্রেন এসে থামবে।

ওই তো ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি হাজারি ঠাকুরকে। কি বললেন, চিনবো কেমন করে ? আরে ওই মানুষটাকে কি চিনতে ভুল হয় ভাই? হাজারি ঠাকুর তো একটাই। আমার আইডল বাঙালি। “ডাউন বাট নট ডিফিটেড”। বাংলা ছেড়ে বাইরে কামকাজের সুবাদে চলে যাওয়া সব হাজারী ঠাকুরদের এই পুজোর সময় বাড়ি ফেরা সম্ভব হলে মেনে নেবো বাঙালি “ডাউন বাট নট ডিফিটেড”। ফিরে আসুক সব বাঙালি, বাংলা মায়ের কোলে।

PrevPreviousএই হলো গণতন্ত্র!
Nextযন্তর-যন্ত্রণাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

October 15, 2026 No Comments

যন্তর-যন্ত্রণা

October 15, 2026 No Comments

যন্তর মন্তর, খারাপ কি মন তোর, চিরকাল শুনেছিস প্রতিবাদী কোন স্বর দেশ জুড়ে যে যেখানে ভাবে হলো গড়বড় নিজেকে জানাতে সে তো এসে গেছে তোর

এই হলো গণতন্ত্র!

October 14, 2026 No Comments

গতকাল এই পোস্টারটি হীরক রাজার দেশে ছবির গান “আর বিলম্ব নয়” সহ ফেসবুকে পোস্ট করি। আপনারা দেখেছেন, কেউ কেউ শেয়ারও করেছেন। ফেসবুক এই পোস্টটিকে আমাদের

Remembering Guha Niyogi

October 14, 2026 No Comments

Sandip Bandopadhyay writes after reading Punyabrata Gun’s monograph শংকর গুহ নিয়োগীর সঙ্গে কয়েক বছর এক সহযোদ্ধার প্রতিবেদন (My years with Shankar Guha Niyogi-account by a

ফ্যাসিস্ট শক্তির পতন সময়ের অপেক্ষা

October 13, 2026 No Comments

১১ অক্টোবর, ২০২৬ প্রতিবাদের বাঁধভাঙা জনস্রোতে, জনরোষে, তারুণ্যের প্লাবনে ভেসে গেল ফ্যাসিস্ট সরকারের ব্যারিকেড। যন্তরমন্তর সহ দিল্লি দুর্গের পতন হয়েছে অহিংস আন্দোলনকারীদের দৃপ্ত, নাছোড় জমায়েতে।

সাম্প্রতিক পোস্ট

গর্ভাবস্থায় প্যান্ডেল হপিং

Dr. Kanchan Mukherjee October 15, 2026

যন্তর-যন্ত্রণা

Arya Tirtha October 15, 2026

পুজোর সময়

Dr. Samudra Sengupta October 15, 2026

এই হলো গণতন্ত্র!

Dr. Koushik Lahiri October 14, 2026

Remembering Guha Niyogi

Doctors' Dialogue October 14, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

690768
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]