Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

মেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?

IMG_08d23b48-39c9-4eca-9753-88837733c114
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • November 17, 2026
  • 7:52 am

 

মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মের উপর নজরদারির নামে জেলা প্রশাসনের জারি করা ১৩.১১.২০২৬ তারিখের ৭১৫/১-১(C)/H&FW নম্বরের নির্দেশিকা অত্যন্ত উদ্বেগজনক এবং অনভিপ্রেত। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF) এই নির্দেশিকার তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

নির্দেশিকা অনুযায়ী, জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরদের সপ্তাহের নির্দিষ্ট দিনে সকাল ও সন্ধ্যায় দু’বার মেডিক্যাল কলেজ পরিদর্শন করে সামগ্রিক প্রশাসনিক কাজকর্ম তদারকি করতে এবং কোনও অনিয়ম চোখে পড়লে তা অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য)-কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি অতিরিক্ত জেলাশাসককেও নিয়মিত পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রশ্ন উঠছে, একটি মেডিক্যাল কলেজের নিজস্ব প্রশাসনিক কাঠামো ও কর্তৃপক্ষকে কার্যত পাশ কাটিয়ে এই সমান্তরাল নজরদারির প্রয়োজন কেন?

১. চিকিৎসা প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য ও মর্যাদার উপর হস্তক্ষেপ

মেডিক্যাল কলেজ কোনও সাধারণ সরকারি দপ্তর নয়। এটি চিকিৎসা, শিক্ষা ও গবেষণার প্রতিষ্ঠান। প্রিন্সিপাল এবং MSVP-র নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের নিজস্ব প্রশাসনিক ও পেশাগত কাঠামো রয়েছে। সেই কাঠামোকে উপেক্ষা করে বহিরাগত প্রশাসনিক আধিকারিকদের দিয়ে দৈনন্দিন কাজকর্মের উপর নজরদারি চালানো প্রতিষ্ঠানের স্বাভাবিক প্রশাসনিক শৃঙ্খলা ও পেশাগত মর্যাদাকে খর্ব করে। নির্দিষ্ট অভিযোগ থাকলে তদন্তের ব্যবস্থা রয়েছে। কিন্তু সুনির্দিষ্ট কারণ ছাড়া গোটা প্রতিষ্ঠানকে নিয়মিত নজরদারির আওতায় আনা কোনও সুস্থ প্রশাসনিক পদ্ধতি নয়।

২. কাঠামোগত সমস্যার দায় চিকিৎসকদের উপর চাপিয়ে দেওয়া চলবে না

মালদার স্বাস্থ্যব্যবস্থার সংকট শুধুমাত্র হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থাপনায় সীমাবদ্ধ নয়। দারিদ্র্য, কিশোরী মাতৃত্ব, নারীশিক্ষায় অনগ্রসরতা, অপুষ্টি, মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য পরিষেবার অসম বণ্টনের মতো গভীর সামাজিক ও জনস্বাস্থ্যগত সমস্যার সমাধানে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রয়োজন পরিকাঠামোর উন্নয়ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আন্তঃবিভাগীয় সমন্বয়। চিকিৎসকদের উপর নজরদারি বাড়িয়ে এই সমস্যাগুলির সমাধান সম্ভব নয়।

৩. নজরদারি নয়, প্রয়োজন আস্থা ও সমন্বয়

হাসপাতালের কাজকর্মকে শুধুমাত্র উপস্থিতি, ফাইল বা প্রশাসনিক নির্দেশের নিরিখে বিচার করা যায় না। এখানে প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে রোগীর জীবন এবং চিকিৎসকের পেশাগত বিচারবুদ্ধি। অপ্রয়োজনীয় সমান্তরাল নজরদারি চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে অবিশ্বাস এবং ভয়ের পরিবেশ তৈরি করতে পারে, যার সরাসরি প্রভাব পড়তে পারে রোগী পরিষেবায়।

৪. জবাবদিহি চাই, কিন্তু তা হতে হবে সর্বস্তরে

WBJDF কখনও স্বচ্ছতা বা প্রশাসনিক জবাবদিহির বিরোধী নয়। বরং সরকারি স্বাস্থ্যব্যবস্থার প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত হওয়া জরুরি। কিন্তু সেই দায়বদ্ধতা একতরফা হতে পারে না। হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং সংশ্লিষ্ট সমস্ত বিভাগেরও সমান দায়িত্ব রয়েছে। প্রশাসনিক ব্যর্থতা ও পরিকাঠামোগত দুর্বলতার দায় শুধুমাত্র চিকিৎসকদের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

আমাদের বক্তব্য স্পষ্ট: সরকারি মেডিক্যাল কলেজ আমলাতান্ত্রিক নজরদারির অধীন কোনও সাধারণ প্রশাসনিক দপ্তর নয়। স্বচ্ছতা ও জবাবদিহির নামে চিকিৎসা প্রতিষ্ঠানের নিজস্ব প্রশাসনিক কাঠামোকে দুর্বল করা এবং চিকিৎসক সমাজের উপর অযাচিত কর্তৃত্ব প্রতিষ্ঠার এই প্রচেষ্টা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

WBJDF অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। মালদা মেডিক্যাল কলেজের নিজস্ব প্রশাসনিক কাঠামোর উপর আস্থা রেখে প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।

চিকিৎসকদের মর্যাদা কোনও প্রশাসনিক অনুগ্রহ নয়। আর জবাবদিহির নামে আমলাতান্ত্রিক কর্তৃত্ব প্রতিষ্ঠা কখনও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নের বিকল্প হতে পারে না।

PrevPreviousঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

সম্পর্কিত পোস্ট

ঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

November 17, 2026 No Comments

বদ্ধ একচিলতে দোকানঘরের উৎকণ্ঠিত ভিড়ের একজন হয়ে বীথি সশঙ্কিতচিত্তে শুনতে থাকে বিকাশের কথা। ”সরকার ক্ষতিপূরণ দেবে বলছে অবিশ্যি” – একটানা বলার পরে একটু দম নেয়

শীতকালেও সান স্ক্রিন?

November 16, 2026 No Comments

ডাক্তারদের মায়ের অভাব হয় না।

November 16, 2026 No Comments

ডাক্তারদের মায়ের অভাব হয় না। সব মহিলা রোগীদের মা বলে ডাকার একটা আনন্দ আছে। সেই ১৪ বছরের বাচ্চা মেয়েটিকে ৮০ বছরের বৃদ্ধা। একটা ডাকেই বিশ্বাস,

ঘাসজন্ম চতুর্থ পরিচ্ছেদ

November 16, 2026 No Comments

পাড়ার সেদিনের ঘটনাটা পল্লবিত হয়ে কানে এসেছিল ছিল বীথির। গণাদাদুকে রাতের খাবার দিতে এসে ফলাও করে গল্প করছিল অনিমা। চৌকাঠে হাঁটু গেড়ে বসে সে কাহিনী

ঘাসজন্ম তৃতীয় পরিচ্ছেদ

November 15, 2026 No Comments

সেই ঝড়ের সন্ধেরাতের মিনিট সাতেক সময় ছিল বীথির এতদিন বাঁচা বেরং জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সাত মিনিট! মুকুন্দর ঘামে আর বৃষ্টিতে ভেজা শার্টের সঙ্গে লেপ্টে ওর

সাম্প্রতিক পোস্ট

মেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?

West Bengal Junior Doctors Front November 17, 2026

ঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 17, 2026

শীতকালেও সান স্ক্রিন?

Dr. Koushik Lahiri November 16, 2026

ডাক্তারদের মায়ের অভাব হয় না।

Dr. Indranil Saha November 16, 2026

ঘাসজন্ম চতুর্থ পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

701590
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]