Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

11913255-LLQOHUBC-7
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • November 17, 2026
  • 7:44 am
  • No Comments

বদ্ধ একচিলতে দোকানঘরের উৎকণ্ঠিত ভিড়ের একজন হয়ে বীথি সশঙ্কিতচিত্তে শুনতে থাকে বিকাশের কথা।

”সরকার ক্ষতিপূরণ দেবে বলছে অবিশ্যি” – একটানা বলার পরে একটু দম নেয় বিকাশ, ”তবে নিশ্চিত জেনো, তা হবে নাকের বদলে নরুন। যা দেবে তাতে সারা জীবন দূরে থাক, পাঁচটা বছরও কাটবে না এই মাগগিগন্ডার দিনে!”

”পুবদিকের লোকগুলো বেঁচি গেল তাহলে? যত ঝামেলি শালা আমাদের এই পচ্চিমদিকের মানুষের?”- বীথি দেখল ব্রজকাকার হাত মুঠো হয়ে গেছে, চোখের দৃষ্টি ঘোলাটে। অনেকেই সায় দিল তার কথায়।

”আহা, বুঝছো না কেন” – ছেলে ভোলানোর মতো করে বোঝায় বিকাশ –

”ওদিকে বাড়িঘর অনেক বেশি। খালি জমি, সে চাষের হোক বা বাস্তু, ওদিকটায় বেশি নেই – লোকবসতি অনেক ঘন। এই সাইডটা ফাঁকা ফাঁকা – ওই তো বীথিদের পাড়া, বাউরিপাড়া আর বটতলার মাঠের ধারের কয়েকটা বাড়ি আর শ্মশান ঘাট। ক’টা ইমারতই বা ভাঙা পড়বে? ইস্কুলবাড়ি, পোস্টাপিস, স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ ব্যাঙ্ক, কোঅপারেটিভ, মার্কেটের বড় বড় দোকান, মায় থানা – সবই তো লাইনের ওধারে। তাছাড়া এদিকে গঙ্গাটাও পাচ্ছে। ইন্ডাস্ট্রির পক্ষে উপযুক্ত তো” –

”জেলা পরিষদে হারামিগুলো টাকা খেয়েছে। নিয্যস টাকা খেয়েছে শুয়োরের বাচ্চারা” – একটা ক্ষিপ্ত গলা শোনা যায়। সম্ভবত রুণুবৌদির বেকার স্বামী শ্যামলদার। আরো অনেক গলায়, নানা রকম মন্তব্যে ভারী হয়ে ওঠে অনন্তদার ছোট্ট দোকানের বাতাস।

”কুত্তাগুলোকে ভোট দিইছি, এবার মুখে থুতু দেব শালা”–

”সব ক’টার লাশ নামায় দিলে ক্যামন হয়?”

“হে হে, কাকা কী শারুকের বই দেখে এলে এক্ষুণি?”

”গেল বারের বানে, জমির পাট্টা পর্চা সব ভেসে গেছিল – ও বিকাশ, সেসব না দ্যাখালি তো ক্ষেতিপূরণ মিলবে না” –

”তা বিকাশ, আঁদার কাট ছাড়া ট্যাকা পাওয়া যাবে? আমার আঁদার কাটখানায় নামের বানান আর বয়েস ভুল রয়ে গিয়েচে – ঠিক করানো হয়নি অ্যাখোনো—”

আর শুনতে পারে না বীথি, দোকান থেকে বেরিয়ে রাস্তায় নামে। পুজোর কেনাকাটা তার মাথায় উঠেছে এখন।

পা দু’টোকে টেনে টেনে কোনওক্রমে বাড়ির পথ ধরে সে।

ওই বাড়ি – ইঁট বের করা, পলেস্তারা খসা, ছিরিছাঁদহীন বাড়িটা তার বাবা করে গিয়েছিল। বড় যত্নের, বড় গর্বের বাড়ি ছিল বাবার। ভেঙে দেবে ওরা?

ছেলেবেলার কত স্মৃতি ওই বাড়ির আনাচে কানাচে, শ্যাওলাজমা কুয়োতলায়, খিড়কিদরজার পাশের পেঁপেগাছগুলোয়, তার পায়াভাঙা পালঙ্কের নীচে ফুলকাটা ট্রাঙ্কের ভিতর, মায়ের নিজের হাতে পোঁতা জবাগাছের খসকুটে ডালে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সব গুঁড়িয়ে যাবে বুলডোজারের নিচে?

কানটা গরম হয়ে উঠছে, বুঝতে পারে বীথি। দোকানের ভিড়টা বড় ক্লীব, বড্ড নুয়ে পড়া – সে জানে। পাড়াগাঁয়ে যত সহজে কুৎসা রটানো যায়, বদনাম দেওয়া যায় কোনও মেয়ের নামে, তত সহজে কোনও অন্যায়ের বিরুদ্ধে মানুষকে একজোট করা যায় না।

এখানে নিদান দেওয়া সোজা, বিদ্রোহের স্বপ্ন দেখা সোজা নয়।
মানুষগুলোর মেরুদণ্ড বড্ড নমনীয়, কুকুরের ল্যাজের মতো গুটিয়েই আছে — তাকে ঋজু করা অসম্ভব কঠিন কাজ।

সংগঠিত প্রতিবাদ দূরে থাক, নিজের কানেই তো শুনল সে, সরকারি ডোল পেতে অসুবিধে হবে ভেবে কিছু লোক এখন থেকেই কাঁদুনি গাইতে লেগেছে।

ঘৃণায় বেঁকে গেল বীথির ঠোঁট।

তার যদি সাধ্য থাকত, উড়িয়ে পুড়িয়ে দিতো সবকিছু। এই কারখানা আর উন্নয়নের স্বপ্ন, নিঘিন্নে সুবিধাবাদী রাজনীতি, ভীরু ভিখিরির মতো আপসকামী মানুষের দল – সব, সব কিছু লন্ডভন্ড করে দিতো সে। কিন্তু একলা মেয়েমানুষের সাধ্যই বা কতটুকু?

ভারাক্রান্ত পায়ে হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি পৌঁছে গেল বীথি। ওই দেখা যাচ্ছে কুয়োতলার পাশে ঝুঁকে থাকা পেয়ারা গাছটা। ছাদে কাপড় মেলেছে ছোটবৌ। শারদ বাতাসে পতপত করে উড়ছে বেগুনি আঁচল। গরাদে দেওয়া কালচে সবুজ পাল্লার জানলাগুলো হাট করে খোলা — দেখতে দেখতে চোখদুটো জ্বালা করে উঠল তার।

ওই গণাদাদুকে দেখা যাচ্ছে। একটা প্রাগৈতিহাসিক জানোয়ারের মতো উবু হয়ে বসে বসেই কুয়োতলার দিকে চলেছে – চান করবে বলে।
হঠাৎ পা দুটো থেমে যায় – স্থাণুবৎ দাঁড়িয়ে পড়ে বীথি।

ক্ষতিপূরণ কোঁচড়ে ভরে যে যার মতো টুপটাপ খসে পড়ার পরে গণাদাদুর কী হবে? কোথায় যাবে সে? কোথায় হবে তার সাকিন? তার ভিটে? তার ঠিকানা?

পুজো শেষ। লক্ষ্মীপুজোও চলে গেল। পাঁচটা বাজতে না বাজতেই বিকেলের রাঙা আলোটুকু গুটিয়ে আসে বল্টুদের চিলতে বারান্দা থেকে। আস্তে আস্তে একটা অদ্ভুত ছেয়েরঙের ধোঁয়াশা কোন মহাশূন্য থেকে নেমে এসে ঝুলে থাকে আশেপাশের বাড়িগুলোর মাথায়। কুয়োতলার উঠোনে সন্ধের উনুন জ্বালে বল্টুর মা। ঘন হয় ধূমজাল। এই সময়টা গণাদাদুর একটু শীত শীত করে।

শ্মেষ্মা ঘড়ঘড়ে গলায় দু’চারবার বল্টু-পল্টুর উদ্দেশে ক্ষীণ হাঁক দেয় —
”অ বাপ, কোতায় গেলি রে তোরা? এট্টু চা হবেনি? বল্ না গিন্নিদের” —
তার গলায় আশ্রিতের অনুনয় বাজে, মালিকের তেজ নেই তাতে। কোনওদিন চা জোটে, কোনওদিন জোটে না।

ইদানীং বিশেষ জুটছে না, সেটা লক্ষ্য করেছে গণাদাদু। কেবল এ-বাড়ি বলে নয়, কিসের একটা চাঞ্চল্য, একটা চাপা উদ্বেগ যেন ছড়িয়ে রয়েছে পাড়াময়। এমনকি অনিমার বকবকানিও যেন থম মেরে গিয়েছে খানিকটা।

বীথি দু’দিন আগে সন্ধেবেলা কাজ থেকে ফিরে একটা তুলোর চাদর ধরিয়ে দিয়েছিল গণাদাদুর হাতে।

”নাও। ক’দিন পরে তো চেপে ঠান্ডা পড়বে — তখন দিতে পারব কি পারব না জানি না। রাখো এটা – কাজে দেবে।”

যত বেখেয়ালিই হোক, কথাটা ঠং করে কানে বেজেছিল বুড়োর।

”ক্যানো রে মা”, সেই ঘড়ঘড়ে গলাতেই জিজ্ঞাসা করেছিল গণাদাদু –

”তখন পারবিনে ক্যানো বলিস? বলি, বে-থার খপর অ্যালো না কি কিছু? পরের ঘরে যাবানি —”,

বলেই আহ্লাদে মাথা দোলাতে দোলাতে নিজের রসিকতায় নিজেই খ্যাকখ্যাক করে হাসতে শুরু করে সে। ফোকলা হাসির আতিশয্যে খকখক করে কাশি আরম্ভ হয় খানিক পরেই। বীথি বিরক্ত হয়ে উঠে যায়।

বিয়ে? মরণ! বুড়োর আশা বলিহারি!

এলাকার পরিস্থিতি সম্বন্ধে বীথি খোলসা করে কিছু না জানালেও অনিমা বলল একদিন – টুকরো কয়েকটা কথা। পঞ্চায়েত আপিসে নোটিশ পড়েছে। জমি মাপজোক করার লোক এসে গিয়েছে কলকাতা থেকে। স্থানীয় এমএলএ এরই মধ্যে দু’দিন সভা করে গিয়েছে স্টেশনের পাশের মাঠে। সামনের রোববার নাকি মন্ত্রী আসবে। পনের দিনের মধ্যে এধারে যাদের বসতবাড়ি, দোকান, জমিজমা, স্থাবর সম্পত্তি আছে, সবকিছুর দলিল, পাট্টা, পর্চা নিয়ে বিডিওর কাছে জমা দিতে হবে।
শুনে গণাদাদুর ঘোলা চোখে রাজ্যের বিস্ময় এসে জড়ো হয় – ”ক্যানো? দলিল নেবে ক্যানো?”

”অ মা!” -।মুখঝামটা দিয়ে ওঠে অনিমা – ”তা’লে এতক্ষণ কি শুনলা কাকা? দলিল না দিলি ক্ষেতিপূরণ পাবে ক্যামন করে? আমাদের জমি নিবে, পয়সা দিবে না সরকার?”

গণাদাদুর মাথায় যেন হাতুড়ির ঘা পড়ে। জমি নিয়ে নেবে? ভিটে কেড়ে নেবে? সবাই যাবে কোথায়? খাবে কী? ছেলেবেলা থেকে জেনে এসেছে গরমেন্ট হলো মা-বাপ। সেই মা-বাপও ক’টা টাকা ঠেকিয়ে হাটিয়ে দিতে চাইছে? টাকায় বুঝি সব ঋণ মিটে যায়? ভোটের ঋণও?

সে রাতে আর দু’চোখের পাতা এক হলো না গণাদাদুর। চাদরটায় খুব ওম। তা-ও এলো না ঘুম।

জেগে থাকলে পাড়াগাঁয়ে রাত্তিরবেলা কত রকম শব্দ শোনা যায় – আজন্ম শুনে আসছে। তবু আজ যেন সব নতুন লাগছিল গণাদাদুর। কার বাড়ির কচি ছানাটা ট্যাঁট্যাঁ করে কেঁদে উঠল। পেয়ারা গাছটায় একটা পেঁচা গুমগুম করে ডাকছে অনেকক্ষণ ধরে – দূরে কোথাও কয়েকটা মাতাল হল্লা করছে বোধহয়, ফিকে আওয়াজ কানে আসছে তার। দু’একটা শীতকাতুরে কুকুর ঘুমচোখে ডেকে উঠেই চুপ করে গেলো। ঝিঁঝি ডেকে চলেছে একটানা একঘেয়ে সুরে। নিজের তাপ্পিমারা তেলচিটে মশারির মধ্যে গুটিয়ে শুয়ে চুপ করে রাত্রির নিজস্ব শব্দ শোনার চেষ্টা করে গণাদাদু।

আচমকা বুড়ো একটা গন্ধ পায়। কিসের গন্ধ? রাতে অনিমা কচুর তরকারি খাইয়েছে, তার মশলার গন্ধ? নাকি অনেকদিন পর আজ বল্টুদের বাড়ি মাছ রান্না হয়েছে – তার একটা আঁশটে সুবাস? উঁহু। আপনমনে মাথা নাড়ে সে। গন্ধটা যেন তারই গা থেকে আসছে। ধড়মড় করে উঠে বসে গণাদাদু। নাক উঁচু করে বাতাস শোঁকে। অবিকল কুকুরের মতো। না, সরষের তেলের নয়, সস্তা সাবানের নয়, মশার ধূপেরও নয়, কেমন একটা বিজাতীয় গন্ধ নিজের চারপাশে একটা বৃত্ত তৈরি করছে, টের পায় বুড়ো। থুম মেরে খানিকক্ষণ বসে থাকার পরে প্রাজ্ঞের মতো মাথা নাড়ায় সে। অবশেষে গন্ধটাকে চিনতে পেরেছে গণাদাদু।

এটা মৃত্যুর গন্ধ।

(ক্রমশ)

PrevPreviousশীতকালেও সান স্ক্রিন?
Nextমেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নাক ডাকা আবার রোগ নাকি?

November 17, 2026 No Comments

সরস্বতী পূজোয় সবাই প্রায় কর্মবিরতি নিলেও আমাদের কাজের কোনো বিরতি হয় না।  তাও কাজের ফাঁকে হাসপাতালের ওপর থেকে নিচে তাকিয়ে দেখি, মাইকে গান বাজছে। বাপ্পি

মেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?

November 17, 2026 No Comments

  মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মের উপর নজরদারির নামে জেলা প্রশাসনের জারি করা ১৩.১১.২০২৬ তারিখের ৭১৫/১-১(C)/H&FW নম্বরের নির্দেশিকা অত্যন্ত উদ্বেগজনক এবং অনভিপ্রেত।

শীতকালেও সান স্ক্রিন?

November 16, 2026 No Comments

ডাক্তারদের মায়ের অভাব হয় না।

November 16, 2026 No Comments

ডাক্তারদের মায়ের অভাব হয় না। সব মহিলা রোগীদের মা বলে ডাকার একটা আনন্দ আছে। সেই ১৪ বছরের বাচ্চা মেয়েটিকে ৮০ বছরের বৃদ্ধা। একটা ডাকেই বিশ্বাস,

ঘাসজন্ম চতুর্থ পরিচ্ছেদ

November 16, 2026 No Comments

পাড়ার সেদিনের ঘটনাটা পল্লবিত হয়ে কানে এসেছিল ছিল বীথির। গণাদাদুকে রাতের খাবার দিতে এসে ফলাও করে গল্প করছিল অনিমা। চৌকাঠে হাঁটু গেড়ে বসে সে কাহিনী

সাম্প্রতিক পোস্ট

নাক ডাকা আবার রোগ নাকি?

Dr. Subhendu Bag November 17, 2026

মেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?

West Bengal Junior Doctors Front November 17, 2026

ঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 17, 2026

শীতকালেও সান স্ক্রিন?

Dr. Koushik Lahiri November 16, 2026

ডাক্তারদের মায়ের অভাব হয় না।

Dr. Indranil Saha November 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

701590
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]