Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

প্রশ্ন তোলা অপরাধ নয়। সরকারি স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা আড়াল করাই আসল অপরাধ।

FB_IMG_1794969002607
West Bengal Junior Doctors Front

West Bengal Junior Doctors Front

Federation of Resident Doctors Associations of West Bengal
My Other Posts
  • November 19, 2026
  • 7:11 am
  • No Comments

রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজার সুনাম, নইলে তোমার কল্লা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে!

মেডিকেল কলেজের আটজন ইন্টার্ন চিকিৎসককে আজ শোকজ লেটার ধরিয়েছে কলেজ কর্তৃপক্ষ। প্রায় এক মাস আগে, চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার রাতে, সরকারি হাসপাতালের ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতার কথা সংবাদমাধ্যমের সামনে তুলে ধরার অপরাধে তাঁদের এই শোকজ!

শোকজ লেটারে কর্তৃপক্ষ দুটো প্রশ্ন মূলত রেখেছেন।

এক, ওই ইন্টার্ন ডাক্তারেরা ডিউটি করছিল না কেন? কি মুশকিল! ওরা ডিউটি না করলে কি মন্ত্রীসান্ত্রীরা আর তাদের মোসাহেবরা
মেডিকেল কলেজে এসে ডিউটি করছিল যে এতজন আহতকে স্টেবল করা গেল? সমস্ত আহতের প্রাথমিক চিকিৎসা, স্টেবিলাইজেশন এবং ওয়ার্ডে ভর্তির ব্যবস্থা করার পরেই ইন্টার্নরা ইমার্জেন্সির সামনে উপস্থিত সংবাদমাধ্যমের কাছে হাসপাতালের বাস্তব পরিস্থিতি তুলে ধরেছিলেন। তাহলে অপরাধটা কোথায়?

এ প্রসঙ্গে মনে পড়ছে ডাঃ অরুণাচল দত্ত চৌধুরীর কথা। পূর্বতন সরকারের আমল। ডেঙ্গু রোগীকে ডেঙ্গু না লিখে ‘অজানা জ্বর’ লেখার নিদান এসেছিল স্বাস্থ্য ভবনের ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের’ কাছ থেকে। বারাসাত হাসপাতালে কর্মরত ডাঃ অরুণাচল দত্ত চৌধুরী সেই হাসপাতালের পরিসংখ্যান প্রকাশ্যে এনে ডেঙ্গুর প্রকোপের ভয়াবহ চিত্র তুলে ধরেছিলেন। সরকার তাঁকে শোকজ করে, সাসপেন্ড করে। দীর্ঘ প্রতিবাদ আন্দোলন চলে।

তারপর বহু প্রতিবাদের পর সেই সাসপেনশন প্রত্যাহার হয়। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু শাসকের মগজের কার্যপ্রণালী যে একই রকম, তা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না।

সরকারি স্বাস্থ্যব্যবস্থার অপ্রতুল অবস্থা সকলের সামনে নগ্ন হওয়ার পর সেই ব্যবস্থা যাতে ঠিক করা যায়, তার দিকে নজর না দিয়ে সরকার তার দাঁত-নখ বের করেছে সেই ছেলেমেয়েদের উপর, যারা চেঁচিয়ে বলেছে, রাজা তোর কাপড় কোথায়?

সমস্ত সরকারি হাসপাতাল, অর্থাৎ জনগণের হাসপাতাল। সেখানে কী দুরবস্থা চলছে, সেটা জানার অধিকার জনগণের আছে। এবং সেটা জনগণকে জানানো আমাদের অবশ্য কর্তব্য।

দুই, শোকজ লেটারে বলা হয়েছে যে ওষুধ বা চিকিৎসা সামগ্রীর অভাবের কথা তারা জানিয়েছিল, উর্ধ্বতন কর্তৃপক্ষ নাকি তদন্ত করে দেখেছে সব মিথ্যা। আসলে সঅঅব কিছুর জোগান আছে, কোথায় কোনো ঘাটতি ছিলনা। কোন তদন্ত কমিটি বসিয়ে এরকম দারুণ তথ্য জানতে পারলেন কে জানে! কোন তদন্তে প্রমাণিত হয়েছে যে হাসপাতালে সমস্ত প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে? সেই তদন্ত কমিটির সদস্যদের নাম সামনে আসুক। তাঁরা নিজেরা আদৌ হাসপাতালে আসেন কি না, সেটাও জানা দরকার।

হাসপাতালে যাঁরা আসেন, অর্থাৎ রোগী এবং চিকিৎসক, তাঁরা সবাই জানেন হাসপাতালে কী পাওয়া যাচ্ছে আর কী যাচ্ছে না। NA লিস্ট দেওয়াই থাকে। (অবশ্য মহামহিম সরকার আরও একটা কাজ করেছেন। আমরা বিভিন্ন হাসপাতালের NA লিস্ট প্রকাশ্যে আনার পর থেকে বহু হাসপাতালে আর কোনও NA লিস্ট টাঙানো যাবে না বলে অলিখিত নির্দেশ এসেছে। মৌখিকভাবে চিকিৎসকদের জানানো হবে, এটা নেই, সেটা নেই। দারুণ মাস্টারস্ট্রোক আর কী!)

আর যেগুলো নেই, সেগুলো চিরকুটে লিখে বাইরে কিনতে পাঠানো হয়, পাঠাতে বাধ্য করা হয়। এগুলো তদন্ত কমিটির এক্সপার্টরা জানেন না? না কি তাঁরা শাসকের পদলেহন করতে এক্সপার্ট বলেই তদন্ত কমিটিতে জায়গা পেয়েছেন? আমরা চাই, তদন্ত কমিটির সদস্যদের নাম, তাঁদের তদন্তের পদ্ধতি এবং তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসুক!

আর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মশাই! হাসপাতালে ওষুধ রাখবেন না, সিরিঞ্জ, ড্রেপ, স্যালাইন, স্যাভলন, সেলাইয়ের সরঞ্জাম রাখবেন না, রোগীদের বাইরে থেকে কিনতে বাধ্য করবেন, আর রোগী-পরিজনদের সেই অসহায় অবস্থায় তাঁদের সমস্ত ন্যায্য রাগের মুখোমুখি হবেন জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা?! আর সেটা যদি রোগীদের, বাড়ির লোককে, সাধারণ মানুষকে জানানো হয়, তাহলে তাঁদের শোকজ লেটার পাঠাবেন? নিজে চিকিৎসক হয়ে এধরনের কার্যকলাপ করতে বিন্দুমাত্র লজ্জা করছে না আপনার? ক্ষমতার দম্ভ মানুষকে এমন অন্ধ ও নির্লজ্জ করে তোলে?

আমরা সম্পূর্ণভাবে মেডিকেল কলেজের ইন্টার্নদের পাশে আছি। তাঁদের বিরুদ্ধে এই শোকজ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সর্বতোভাবে আইনি ও অন্যান্য সমস্ত লড়াইয়ে পাশে থাকার অঙ্গীকার করছি।

সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, কোনও হাসপাতালে যখনই কোনও ওষুধ বা চিকিৎসার সরঞ্জাম পাওয়া যাবে না, সেই তথ্য প্রকাশ্যে আনুন। চিকিৎসকদের জানান, সংবাদমাধ্যমকে জানান, প্রয়োজনে আমাদেরও জানান। কারণ এই হাসপাতালগুলি আপনাদের, এই স্বাস্থ্যব্যবস্থা আপনাদের করের টাকায় চলে। এর অপ্রতুলতা গোপন রাখার দায় আপনাদের নয়।

রোগীর অধিকারের প্রশ্নে, উন্নত জনস্বাস্থ্যের দাবিতে আমাদের লড়াই চলবে। প্রশ্ন করা চলবে।

সরকারের প্রতি একটাই বার্তা, শোকজ লেটারের অভিমুখ পাল্টে কবে যায় বলা যায় না কিন্তু, নিজেদের হাসপাতালগুলো বেসরকারি কোম্পানির হাতে বেচে দেওয়ার পরিকল্পনা আর সিভিক স্বাস্থ্যকর্মীর চুক্তিভিত্তিক নিয়োগের মতো বালখিল্য পরিকল্পনা বাদ দিয়ে সমস্ত জনগণের স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করুন।

প্রশ্ন তোলা অপরাধ নয়। সরকারি স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা আড়াল করাই আসল অপরাধ।

PrevPreviousহেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ-এর বক্তব্য
Nextঅসুখের বাণিজ্য এবং ফার্মাসিউটিকাল কোম্পানির অসুখের ফেরিওয়ালারাNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অসুখের বাণিজ্য এবং ফার্মাসিউটিকাল কোম্পানির অসুখের ফেরিওয়ালারা

November 19, 2026 No Comments

শুরুর কথা টমাস পিকেটি (প্রখ্যাত ফরাসী অর্থনীতিবিদ) তাঁর সম্প্রতি প্রকাশিত A Brief History of Equality (২০২২) পুস্তকে বলেছেন – “সোভিয়েত ইউনিয়ন এবং আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলন

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ-এর বক্তব্য

November 18, 2026 No Comments

মালদহ জেলার জেলা শাসক আদেশ (715/I-1(C)/H&FW, dated, 14-11-2026) জারি করেছেন জনস্বার্থে ও স্বচ্ছ প্রসাশনিক নজরদারির জন্য কয়েক জন সাধারণ প্রসাশনের নির্বাহী আধিকারিক কে নিযুক্ত করা

ঘাসজন্ম ষষ্ঠ পরিচ্ছেদ

November 18, 2026 No Comments

“বৌদি, ঘরে আছো নাকি?” – বাইরের ঘরের দরজায় কড়ানাড়ার আওয়াজের সঙ্গে ডাকটা শুনতে পেয়েই দোলনের মুখে একশো হ্যাজাকবাতির ঔজ্জ্বল্য ঠিকরে ওঠে। কোনওমতে গ্যাসের নবটা ঘুরিয়ে

The Government must Show Cause of its Inactions

November 18, 2026 No Comments

Eight intern doctors have been served show-cause notices for speaking out on Saptami night, when so many lives had been lost due to an incompetent

নাক ডাকা আবার রোগ নাকি?

November 17, 2026 No Comments

সরস্বতী পূজোয় সবাই প্রায় কর্মবিরতি নিলেও আমাদের কাজের কোনো বিরতি হয় না।  তাও কাজের ফাঁকে হাসপাতালের ওপর থেকে নিচে তাকিয়ে দেখি, মাইকে গান বাজছে। বাপ্পি

সাম্প্রতিক পোস্ট

অসুখের বাণিজ্য এবং ফার্মাসিউটিকাল কোম্পানির অসুখের ফেরিওয়ালারা

Dr. Jayanta Bhattacharya November 19, 2026

প্রশ্ন তোলা অপরাধ নয়। সরকারি স্বাস্থ্যব্যবস্থার দুরবস্থা আড়াল করাই আসল অপরাধ।

West Bengal Junior Doctors Front November 19, 2026

হেলথ সার্ভিসেস অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ-এর বক্তব্য

Health Service Association November 18, 2026

ঘাসজন্ম ষষ্ঠ পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 18, 2026

The Government must Show Cause of its Inactions

Sabit Hussain November 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

701869
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]