Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নাক ডাকা আবার রোগ নাকি?

Oplus_131072
Dr. Subhendu Bag

Dr. Subhendu Bag

Senior Resident, Physiology, MMC&H
My Other Posts
  • November 17, 2026
  • 7:54 am
  • No Comments

সরস্বতী পূজোয় সবাই প্রায় কর্মবিরতি নিলেও আমাদের কাজের কোনো বিরতি হয় না।  তাও কাজের ফাঁকে হাসপাতালের ওপর থেকে নিচে তাকিয়ে দেখি, মাইকে গান বাজছে। বাপ্পি লাহিড়ীর কালজয়ী বাংলা গান। আমাদের কৈশোরের মন ভালো করে দেওয়া সেই গান শুনে স্মৃতিকাতর হয়ে নিচে চায়ের দোকানে গিয়ে এককোনে বসলাম। কিন্তু ডাক্তারদের সাধারণত চায়ের দোকানে আড্ডা দেওয়া দৃষ্টিকটু। তাই একটু আড়াল করে বসতে গিয়ে দেখি একগাল হাসি নিয়ে একজন বৃহৎবপু ভদ্রলোক আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন। অপ্রস্তুত হয়ে উঠে পড়তেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনি ডাক্তারবাবু না?  ভয়ে ভয়ে হ্যাঁ বলতেই হলো। ভদ্রলোক মুখের হাসি আকর্ন বিছিয়ে বললেন, ফেসবুকে আপনার ভিডিও দেখেছি। আপনাকে ফলো করি নিয়মিত । আমি একটা সৌজন্যেসূচক দেঁতো হাসি হেসে পাশ ফিরে বেরিয়ে যেতে উদ্যত হতেই ভদ্রলোকের স্ত্রী হঠাৎ উদয় হয়ে রাস্তা ঘিরে দাঁড়ালেন। ডাক্তারবাবু, উনি খুব দুর্বল বোধ করছেন আজকাল। সারাদিন ঝিমিয়ে থাকেন। সেদিন তো বাইক চালাতে চালাতে প্রায় ঘুমিয়েই যাচ্ছিলেন। জোর প্রানে বেঁচেছেন। শহরে একজন চিকিৎসক কে দেখিয়েছি। উনার পরামর্শে সুগার,কোলেস্টেরোল,থাইরয়েড, ইউরিক অ্যাসিড টেস্ট করেছি। সবই বেড়েছে ইদানিং। কি করি বলুন তো?

 রোগীর চিকিৎসার কাগজপত্র না দেখে রাস্তার উপর দাঁড়িয়ে কি পরামর্শ দেবো বুঝে উঠতে পারলাম না। আবার কিছু না বললেই সোশাল মিডিয়ায় কটুক্তি করে পোষ্ট করবেন আমার বিরুদ্ধে। তাতে আবার কিচ্ছু না জেনে বাঙালি কমেন্ট করবে ‘ ডাক্তার নয় ডাকাত’। আতান্তরে পড়ে বললাম, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র গুলো একবার না দেখে নিদান দেওয়া আপনার সুস্থতার পক্ষে অন্তরায় হতে পারে। পরে একবার সমস্ত কাগজপত্র নিয়ে দেখিয়ে যাবেন। তখনকার মতো নিস্তার পেলেও সেদিন বিকেলেই হাজির হলেন দম্পতি। রক্তচাপ মাত্রাতিরিক্তভাবে বেশি। কাগজপত্র ঘেঁটে দেখলাম, ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা যাইপরনাই বেড়েছে।যদিও হাইপোথাইরয়েড প্রায় নেই বললেই চলে। সুগারের মাত্রা সবেমাত্র ঊর্ধ্বমূখী। ভদ্রলোক সারাক্ষণই প্রায় ঝিমোতে থাকেন। কাজে মন নেই। খিটখিটে স্বভাব। স্থূলবপু।

 জিজ্ঞেস করলাম, ঘুমানোর সময় নাক ডাকেন? ভদ্রলোক ‘না‘ বলতে যাবার আগেই ভদ্রমহিলা প্রায় লাফিয়ে উঠলেন। সে আর বলতে ডাক্তারবাবু ! আমার তো না হয় অভ্যেস হয়ে গেছে। উনার নাকের গর্জনের দাপটে গত ছয়মাসে তিন তিনটি ভাড়াটিয়ে ঘর ছেড়েছেন। পাশের বাড়ির লোকজনও অতিষ্ঠ। ছেলে মেয়ে রুমের ভেতর সাউন্ডপ্রুফ ইন্টিরিয়র করাবে বলে ঠিক করেছে। 

আমি ভদ্রলোককে হাঁ করে জিভ বের করতে বললাম। মোটা জিভের ফাঁকে ফোলা টনসিল ও মুখগহ্বরের সংকীর্ণতা চোখে পড়ার মতো।

জিজ্ঞেস করলাম- ঘুমানোর সময় কখনও কখনও দম আটকে যাবার মতো হয়? ভদ্রলোক খানিক লজ্জা বনত মুখে জবাব দিলেন – প্রায়ই হয়। ভদ্রমহিলা বললেন– মাঝেমাঝে এমন ভাবে আটকে যায়, মনে হয় যেন এক্ষুনি দম বেরিয়ে যাবে।তখন ঘুম ভেঙে যায়।উঠে বসে কাশতে থাকে।আমারও ঘুম ভেঙে যায়। প্রায় প্রতি রাতেই এ ঘটনা ঘটে।

আমার এতক্ষণে একটা ধারনা হয়েছে। বললাম, বোধহয় উনি ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’ তে ভুগছেন। ঘুমানোর সময় শ্বাসপথের উপরের অংশ শিথিল হয়ে এলেই উপরের শ্বাসপথ রুদ্ধ হয়ে শরীরে শ্বাসবায়ুর প্রবেশ কমে গিয়ে কোষের মধ্যে অক্সিজেন কম পৌঁছায়। ফলে রক্তে কার্বনডাই-অক্সাইড বেড়ে গিয়ে যত বিপত্তি। এর ফলে সিম্প্যাথেটিক সিস্টেমের অতিরিক্ত কার্যকরিতা ব্লাড প্রেসার বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স করে সুগারের মাত্রা বাড়ায়। এভাবে একে একে মেটাবলিক ডিসফাংশান করে মৃত্যুমুখী করে তোলে মানুষকে। এছাড়া সারারাত সঠিক ভাবে ঘুম না হওয়ার কারনে পরের দিন সারাদিন ধরে ঝিমুনি ভাব রোগীর জীবন বিপন্ন করে তোলে। গাড়ি চালকদের ক্ষেত্রে এই ঝিমিয়ে যাওয়া প্রায়শই দুর্ঘটনা ঘটায়। তার উপর মদ্যপান বা ধুমপান করলে তো আর কথাই নেই।

আমার কথা শুনে, এতক্ষনের নাসিকা গর্জনে তাঁদের বাড়িতে ঘটে যাওয়া  প্রলয়ের বর্ননা  দেওয়া ভদ্রমহিলা বললেন ‘ সামান্য নাক ডাকা থেকে এত্ত কিছু?’

বাইরে তখনও বাপি লাহিড়ীর গান বাজছে। আমি সেই সুর ধরেই বললাম- আমাদের সবার প্রিয় বাপি লাহিড়ী বাইশ সালের ফেব্রুয়ারিতে এই রোগেই আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

এবার যাইপরনাই অবাক হয়ে কপালের ভ্রু কুঁচকে ভদ্রমহিলা চিন্তাক্লিষ্ট মুখে জিজ্ঞেস করলেন, তাহলে কি করবো ডাক্তারবাবু?

সবার প্রথমে আমি যেটা সন্দেহ করছি সেটা আদৌ সঠিক কিনা, সেটা পরীক্ষা করে জানতে হবে। সেজন্য স্লিপ স্টাডি করতে হবে। আজকাল স্লিপ স্টাডির জন্য কেউ হাসপাতালে ভরতি হয়ে বিল বাড়াতে চান না। বাড়িতেই টেকনিসিয়ান কে ডেকে নেন। সেরকম কাউকে বাড়িতে ডেকে টেষ্ট করানোর পর উপায় বাতলে দেবো।

সপ্তাহ খানেক বাদে স্লিপ স্টাডির রিপোর্ট নিয়ে এলেন ভদ্রলোক।  যা ভেবেছিলাম ঠিক তাই। সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ও.এস.এ) ভুগছেন উনি।

উপায় কি? 

ওজন কমানো ছাড়া গত্যন্তর নেই। কিন্তু আপাতত সি-প্যাপ নামক একটি মেসিন নাকে-মুখে লাগিয়ে ঘুমোতে হবে।

প্রথমটা অস্বাভাবিক লাগলেও এটা ছাড়া গতি নেই।

মাস সাতেক পরে ভদ্রলোক এলেন চেম্বারে। প্রথমে চিনতেই পারিনি। নিজের চেষ্টায় খাদ্যাভাসে লাগাম লাগিয়ে ও নিয়মিত শরীরচর্চা করে ওজন ঝরিয়েছেন অনেকটাই। ইদানিং সি-প্যাপ মেসিন ব্যবহার করে চলেছেন। প্রেসার, সুগার কোলেস্টেরল সবেরই মাত্রা আশানুরূপ ভাবে কমেছে। 

বাড়ির ভাড়াটিয়ারা আর বাড়ি ছেড়ে পালিয়ে যান না। সাউন্ড-প্রুফ ইন্টিরিয়ারের খরচ বেঁচেছে। দাম্পত্য জীবনেও ফিরে এসেছে সুখ।তাই মন্দিরে পুজো দিয়েছেন উনারা। সেই প্রসাদের অংশ আমার মুখে নিজে হাতে তুলে দিয়ে বললেন আমাদের জীবনে বাপি লাহিড়ীর গানের ভূমিকা অনেকখানি। বাঙালীর প্রেমের একপ্রকার জাতীয় সংগীতের স্তরে পৌঁছে যাওয়া গানের কলি দিয়েই উনি আমাকে প্রথম প্রেমপত্রটা লিখেছিলেন যে।

PrevPreviousমেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

মেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?

November 17, 2026 No Comments

  মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মের উপর নজরদারির নামে জেলা প্রশাসনের জারি করা ১৩.১১.২০২৬ তারিখের ৭১৫/১-১(C)/H&FW নম্বরের নির্দেশিকা অত্যন্ত উদ্বেগজনক এবং অনভিপ্রেত।

ঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

November 17, 2026 No Comments

বদ্ধ একচিলতে দোকানঘরের উৎকণ্ঠিত ভিড়ের একজন হয়ে বীথি সশঙ্কিতচিত্তে শুনতে থাকে বিকাশের কথা। ”সরকার ক্ষতিপূরণ দেবে বলছে অবিশ্যি” – একটানা বলার পরে একটু দম নেয়

শীতকালেও সান স্ক্রিন?

November 16, 2026 No Comments

ডাক্তারদের মায়ের অভাব হয় না।

November 16, 2026 No Comments

ডাক্তারদের মায়ের অভাব হয় না। সব মহিলা রোগীদের মা বলে ডাকার একটা আনন্দ আছে। সেই ১৪ বছরের বাচ্চা মেয়েটিকে ৮০ বছরের বৃদ্ধা। একটা ডাকেই বিশ্বাস,

ঘাসজন্ম চতুর্থ পরিচ্ছেদ

November 16, 2026 No Comments

পাড়ার সেদিনের ঘটনাটা পল্লবিত হয়ে কানে এসেছিল ছিল বীথির। গণাদাদুকে রাতের খাবার দিতে এসে ফলাও করে গল্প করছিল অনিমা। চৌকাঠে হাঁটু গেড়ে বসে সে কাহিনী

সাম্প্রতিক পোস্ট

নাক ডাকা আবার রোগ নাকি?

Dr. Subhendu Bag November 17, 2026

মেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?

West Bengal Junior Doctors Front November 17, 2026

ঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 17, 2026

শীতকালেও সান স্ক্রিন?

Dr. Koushik Lahiri November 16, 2026

ডাক্তারদের মায়ের অভাব হয় না।

Dr. Indranil Saha November 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

701590
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]