মালদহ জেলার জেলা শাসক আদেশ (715/I-1(C)/H&FW, dated, 14-11-2026) জারি করেছেন জনস্বার্থে ও স্বচ্ছ প্রসাশনিক নজরদারির জন্য কয়েক জন সাধারণ প্রসাশনের নির্বাহী আধিকারিক কে নিযুক্ত করা হল।
সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ বিভাগ চিকিৎসাবিদ্যা অধ্যয়ন সংক্রান্ত যাবতীয় কার্যকলাপের জন্য অধ্যক্ষ থাকেন,হাসপাতালের যাবতীয় কার্যকলাপের জন্য উপাধ্যক্ষ তথা অধীক্ষক (সুপারিনটেনডেন্ট) থাকেন প্রধান কর্তা হিসাবে। তাদের অধীনে অনেক প্রসাশনিক আধিকারিক থাকেন। তাছাড়া শিক্ষাবিষয়ক প্রতি বিভাগের অধ্যাপক, সহ-অধ্যাপক সহ বহু শিক্ষক-চিকিৎসক থাকেন। তাদের নিয়মিত বিভিন্ন প্রসাশনিক কাজ সামলাতে হয় শিক্ষা ও চিকিৎসার স্বার্থে।
চিকিৎসা বিষয়টি প্রায়োগিক বিজ্ঞানের বিষয়। এই প্রায়োগিক বিজ্ঞানের সঙ্গে একজন চিকিৎসকের বন্ধন ছাত্র অবস্থা থেকে শুরু হয়ে প্রায় আমৃত্যু বিস্তৃত। অপর দিকে একজন অ-চিকিৎসক প্রসাশক তার চাকরি জীবনের এক ভগ্নাংশ সময়ে সরকারি চিকিৎসা পরিষেবায় যুক্ত হয়ে থাকে। এই প্রায়োগিক বিজ্ঞানের বিষয়টি অবগত হওয়া ও তার ব্যাবহারিক দিকটি অবহিত হওয়া কতটুকু সম্ভব!
এই প্রশ্ন আজকের নয়। আজ থেকে পাঁচ দশক আগে এই প্রশ্নের উত্তর চেয়ে এই রাজ্যে তথা সারা দেশে আন্দোলন হয়েছে। গত শতাব্দীর সাতের দশকে এই রাজ্যে সরকারি ডাক্তার ইঞ্জিনিয়ার দের উত্তাল আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করেই সরকারি চিকিৎসা প্রসাশনে চিকিৎসক দের নিয়োগ করার নিয়মনীতি চালু হয়। এই অধিকারকে অস্বীকার করতে হলে চিকিৎসা-প্রসাশন তথা সরকারি নিয়মনীতি কে অমান্য করা হয়।
একজন জেলাশাসক সেই নিয়মনীতি উল্লঘন করার ক্ষমতা রাখেন কিনা এই প্রশ্ন থাকবেই। প্রসাশনিক স্তরে একজন জেলাশাসক একজন মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষের চেয়ে কোনভাবেই উর্ধ্বতন নয় বরং উল্টো। তাই সেই উর্ধ্বতন স্তরের সরকারি প্রসাশকের উপর নজরদারি করার অধিকার অধিকার কিভাবে আর্জিত হয়। সরকারের কাছে সরকারি চিকিৎসক দের এই প্রশ্ন থাকবেই।
আমরা চাইব সরকারি চিকিৎসক সমাজের প্রতি এই অবমাননাকর ও অপমানজনক আদেশ অবিলম্বে প্রত্যাহার করে সরকার তার সরকারি নিয়মনীতি বহির্ভূত কর্মপালন থেকে বিরত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
আমরা চাইব সরকারি চিকিৎসক সমাজের প্রতি এই অবমাননাকর ও অপমানজনক আদেশ অবিলম্বে প্রত্যাহার করে সরকার তার সরকারি নিয়মনীতি বহির্ভূত কর্মপালন থেকে বিরত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।










