Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘাসজন্ম ষষ্ঠ পরিচ্ছেদ

Oplus_131072
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • November 18, 2026
  • 7:27 am
  • No Comments
“বৌদি, ঘরে আছো নাকি?” – বাইরের ঘরের দরজায় কড়ানাড়ার আওয়াজের সঙ্গে ডাকটা শুনতে পেয়েই দোলনের মুখে একশো হ্যাজাকবাতির ঔজ্জ্বল্য ঠিকরে ওঠে। কোনওমতে গ্যাসের নবটা ঘুরিয়ে বন্ধ করে আঁচলে হলুদলাগা হাতটা মুছতে মুছতে সে বাইরের ঘরের দিকে ছোটে। অনেকদিন পরে এলো মুকুন্দ – আজ খুব অভিমান করবে সে, খুব।
দরজাটা খুলে দিয়ে মুকুন্দকে ভিতরে আসতে দেয় দোলন। অভ্যাসবশত দক্ষিণের জানলাগুলো বন্ধ করতে যেতেই মুকুন্দ একটু গম্ভীর গলায় বলে –“থাক বৌদি, আমি এখনই চলে যাব” –
দোলনের চোখে আহত বিস্ময় আর ঠোঁটে আদুরে অভিমান চলকে ওঠে – মুকুন্দ যেন দেখেও দেখে না।
আঙুলে জরিপেড়ে শাড়ির আঁচলের কোণ পাকাতে পাকাতে অভিমানী গলায় দোলন বলে –“বৌদি বলে ডাকচ যে বড়ো? দোলনচাঁপা নামটা ভুলেই গিয়েচ নাকি? পাক্কা একুশদিন পরে এলে কিন্তু এবারে –”
তাকে বাধা দিয়ে বলে ওঠে মুকুন্দ – “একদম সময় নেই বৌদি, তোমাকে একটা জরুরি কথা বলতে এলাম। এক্ষুণি বেরোতে হবে।”
তার কেজো কণ্ঠস্বরে একটু বুঝি থমকায় দোলন, তারপর ক্ষীণ গলায় জিজ্ঞাসা করে –“কি জরুরি কথা গো?”
তার মনে একটা আশঙ্কা উঁকি মারতে থাকে, সে জোর করে সেটাকে তাড়াবার চেষ্টা করে – পারে না।
“না, মানে, মায়ের শরীরটা ইদানীং খারাপ যাচ্ছে খুব – জানোই তো সব – হাঁপানির ব্যারাম, তার ওপর হার্টটাও কমজোরি – এই গণ্ডগ্রামে পড়ে থেকে ঠিকঠাক চিকিৎসা করানো আর সম্ভব হচ্ছে না।”
দোলন দুঃস্বপ্নভরা চোখ মেলে শুনতে থাকে মুকুন্দর কথা –“তা ছাড়া এরিয়ার হাওয়াও ভাল নয় – এমনিতেই সরকার সকলের জমিবাড়ি নিয়ে নেবে কারখানা ফারখানার জন্য – আমার অফিসটা অনেক দূর পড়ে যাচ্ছিল, বুঝলে? যাতায়াতের কষ্ট – ভাবছি কমপেনসেশন, মানে ঐ ক্ষতিপূরণের টাকায় কলকাতার কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে নিয়ে চলে যাব।”
দোলন প্রাণপণে একটুকরো আশার কথা শোনার আকাঙ্ক্ষায় উদগ্রীব হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে দেখে অস্বস্তিতে মুখটা ফিরিয়ে নেয় মুকুন্দ।
“মায়ের একমাত্তর ছেলে আমি – বলতে গেলে আমারই ভরসায় বেঁচে আছে মা। তার চিকিৎসাটা তো ঠিকমতো করানো উচিত আমার, নয় কি, বলো? সরকার যখন একটা সুযোগ এনেই দিয়েছে সামনে, সেটা আর ছাড়ি কেন বৌদি?”
দোলন শুকনো গলায় বলে, “চলে যাবে এখান থেকে?”
“আজ নয় কাল তো সবাইকেই যেতে হবে, বেশি ঝামেলাঝঞ্ঝাট পেকে ওঠার আগেই চলে যাওয়া ভাল, বুঝলে? তুমিও অপুকে বলো, দোকানফোকান আর রাখতে পারবে না, এইবেলা গরমেন্ট যেটুকু মালকড়ি দিচ্ছে, সেটা নিয়ে ভালয় ভালয় অন্য কোথাও কেটে পড়াই মঙ্গল” – মুকুন্দ সহজ হতে চেষ্টা করেও পারে না। শালা, পরের বউ নিয়ে আলগা ফুর্তি করার সাইড এফেক্টগুলোর ব্যাপারে কেন যে এতকাল সিরিয়াসলি ভাবেনি, কে জানে! মনে মনে নিজেকেই একটা চার অক্ষরের খিস্তি দেয় সে।
বউয়ের সঙ্গে তার আধাখ্যাঁচড়া দাম্পত্য নিয়ে খুব অপুর খুব একটা ভাবার অবকাশ নেই আজকাল। দোলনের চাইতে তার ঢের বেশি চিন্তা বীথিকে নিয়ে।
বীথি তার জীবনে না এলে সে বুঝতেই পারত না, নিঃশর্ত ভালবাসা কাকে বলে। বীথির কোনও প্রত্যাশা নেই। জাগতিক বস্তুর চাহিদা তো নেই-ই – শারীরিক চাহিদাও নেই তেমন। তাদের সম্পর্ক নিয়ে পাড়ার এধারে ওধারে সামান্য গুঞ্জন উঠলেও বীথি আজ পর্যন্ত কোনও সামাজিক স্বীকৃতির দাবি জানায়নি তার কাছে। জনহীন গঙ্গাপারে বা দোকানঘরের নির্জন অবকাশে স্নেহের আবেগে অপুর বাহুবন্ধনে অলজ্জভাবে ধরা দিলেও প্রতিদানে চায়নি কোনও আইনি সিলমোহর। কেন? চাইলেই পাওয়া যাবে না তাই? নাকি কেচ্ছা আর নিন্দের ভয়? উত্তর হাতড়াতে হাতড়াতে কূল পায়নি অপু।
দোলনকেও আজকাল ভালভাবে বুঝতে পারে না সে। একাক্ষর শব্দবিনিময় ছাড়া তাদের মধ্যে কথাবার্তা বিশেষ হয় না। দোলন ভাবলেশহীন মুখে ঘরকন্নার কাজ করে যায়, মেয়েকে নাইয়ে খাইয়ে ইস্কুলে পাঠায়, সন্ধেবেলা নিয়ম করে শাঁখ বাজায়, আলো দেখায় তুলসীতলায়, ঠিক সময়ে ভাতের থালাও পেয়ে যায় অপু।
জগতে তিনজন মেয়েমানুষকে ঘনিষ্ঠভাবে দেখেছে সে। তার মা, বউ আর বীথি। দিদিরা বয়সে অনেক বড় – প্রণতিমাসী কমবয়সেই তাদের বিয়ে দিয়ে পার করে দিয়েছিল – মা মরার পরে ভায়ের সংসারে তারা আসেওনি বড় একটা। দিদিদের সম্পর্কে অপু নিস্পৃহ। কিন্তু এই তিনজন মেয়েছেলে তিনরকম – কাউকে পুরোপুরি পড়ে ওঠা তার সম্ভব হলো না এ জীবনে! চূড়ান্ত সুবিধাবাদী, ভ্রষ্টচরিত্র দোলন আর প্রায় কামনাবাসনাহীন বীথি – এই দুই নারীর মাঝে পড়ে তার দিশেহারা অস্তিত্ব যখন হাবুডুবু খায় – মায়ের কথা বড্ড মনে পড়ে অপুর। তখন ডাকাবুকো, ব্যক্তিত্বশালিনী মাকে খুব কাছে পেতে ইচ্ছে করে তার – যতই ব্যাটাছেলের বাপ মার্কা দুর্দান্ত হোক, তবু মাকেই যেন অনেকটা আপন বলে মনে হয়।
ঝড়ের আগে পৃথিবী যেমন থম মেরে যায় – গাছের পাতাটিও নড়তে ভুলে যায়, বন্ধ হয়ে যায় বাতাস চলাচল – চারপাশের বাতাবরণ আজকাল তেমনই মনে হয় বৃষ্টির। সে অনুভব করে, বিরাট একটা চকলেট বোমের পলতেয় কেউ যেন আগুন ধরিয়ে দূরে সরে পড়েছে – পুড়তে পুড়তে পলতের মুখের কাছে এসে পৌঁছেছে আগুন – যে কোনও মুহূর্তে চারদিক ছিন্নবিচ্ছিন্ন করে বীভৎস শব্দে ফেটে যাবে বোমটা!
বাস্তবিক তাদের পুরো গ্রামই যে একটা ফাটো ফাটো বারুদের পিণ্ডের উপরে বসে রয়েছে – এটা বুঝতে বৃষ্টির মতো একটা বাচ্চা
মেয়েরও ভুল হয় না এতটুকু।
এই আতঙ্ক, এই আশঙ্কার কথা কাকেই বা জানাবে সে? ভালদাদুকে?
কিন্তু মা আজকাল রোজ তাকে ইস্কুল থেকে আনতে যায় নিয়ম করে – তার দৃষ্টিকে ফাঁকি দিয়ে টুপ করে শ্মশানঘাটের রাস্তায় সেঁধিয়ে যাওয়া বৃষ্টির কর্ম নয়।
বীথিমাসিকে বলেছিল একদিন। মাসি তাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছিল – জপ করে দিয়েছিল মাথায়। তারপর বলেছিল – “এসব একদম ভাবতে নেই মানিক! তোর মাথার উপরে বাবা-মা রয়েচে, সবার উপরে ঠাকুর রয়েচেন – তিনি সবদিক রক্ষে করবেন। এসব অমঙ্গুলে কথা একদম ভাববি না, কেমন?”
“সবাই রয়েছে মাথার উপর – তুমি নেই?” – বৃষ্টির প্রশ্নের জবাব না দিয়ে তার মাথাটা নিজের বুকের সঙ্গে আরও মিশিয়ে নিয়েছিল বীথিমাসি। মাসির বুকের খাঁজে লেপটে থাকা হালকা পাউডারের গন্ধ নাকে আসছিল বৃষ্টির।
মেয়েরই মারফৎ একদিন জানতে পেরেছিল অপু, মুকুন্দ নাকি আর তেমন আসেটাসে না তাদের বাড়িতে। তাতে অবশ্য খুব একটা ভাববৈকল্য হয়নি তার। চতুর্দিকে এত ডামাডোল, অন্তত ঘরের শান্তিটুকু যে বজায় রয়েছে এটা ভেবেই স্বস্তি পেয়েছিল সে।
একদিন সূর্যাস্তের সময় শ্মশানের বটগাছতলায় বসেছিল অপু – পাশে বীথিও ছিল। দুব্বোঘাসের শীষ চিবোতে চিবোতে আনমনে বলেছিল অপু –“জানো, দোলন কিন্তু আমাদের ব্যাপারটা জেনে গেছে।”
তার কড়া পড়ে যাওয়া আঙুলে অপুর আঙুলগুলো জড়িয়ে নিয়ে জিজ্ঞাসা করেছিল বীথি – “তাতে কি হলো? জানতেই পারে – এক পাড়ায় বাস” –
“না, ও যেমনধারা মেয়ে – চেঁচিয়ে বাড়ি মাথায় করবে ভেবেছিলাম। কিন্তু চিৎকার চেঁচামেচি দূর অস্ত – সুর নরম করে কথা বলছে আজকাল আমার সঙ্গে। কেন বলো তো?”
বীথি হাসে। “আশ্চয্য কথা! ঘর করবে তুমি, আর তোমার বউয়ের মনের কথা জানব আমি?”
জলের দিক থেকে চোখ ফিরিয়ে অপু বীথির মুখখানা খুব মন দিয়ে দেখতে দেখতে গূঢ় অভিমানের চিহ্ন খোঁজে – পায় না। সে গাঢ়স্বরে বলে – “ঘর করা নিয়ে খোঁটা দিচ্ছ? সব জানার পরও? আমি তো বলেইছি তোমাকে, বহুদিন আমাদের বিছনা আলাদা –”
অপুর মুখে হাত চাপা দেয় বীথি – “এইসব কথা বোলো না আমাকে – আমার শুনতে নেই।”
জোর করেই বীথির হাতটা সরিয়ে দেয় অপু মুখের উপর থেকে।
“কেন বীথি? কেন শুনতে নেই? তুমি চাও না যে আমার আর দোলনের মধ্যে একটা পষ্ট হেস্তনেস্ত হয়ে যাক? তার জন্যে যদি আদালতে যেতে হয়, যাব! তুমি ঘর চাও না? সংসার চাও না? আমি তো খুব, খুব চাই বীথি!” শেষের দিকে গলা ধরে আসে তার।
বীথি তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। তারপর গভীর স্বরে বলে ওঠে – “আর বৃষ্টি? আমাদের নিজেদের এত চাওয়া পাওয়ার মধ্যে মেয়েটাকে হিসেবের বাইরে রেখে দিলে বুঝি?”
(আগামী পর্বে সমাপ্য)
PrevPreviousThe Government must Show Cause of its Inactions
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

The Government must Show Cause of its Inactions

November 18, 2026 No Comments

Eight intern doctors have been served show-cause notices for speaking out on Saptami night, when so many lives had been lost due to an incompetent

নাক ডাকা আবার রোগ নাকি?

November 17, 2026 No Comments

সরস্বতী পূজোয় সবাই প্রায় কর্মবিরতি নিলেও আমাদের কাজের কোনো বিরতি হয় না।  তাও কাজের ফাঁকে হাসপাতালের ওপর থেকে নিচে তাকিয়ে দেখি, মাইকে গান বাজছে। বাপ্পি

মেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?

November 17, 2026 No Comments

  মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দৈনন্দিন প্রশাসনিক কাজকর্মের উপর নজরদারির নামে জেলা প্রশাসনের জারি করা ১৩.১১.২০২৬ তারিখের ৭১৫/১-১(C)/H&FW নম্বরের নির্দেশিকা অত্যন্ত উদ্বেগজনক এবং অনভিপ্রেত।

ঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

November 17, 2026 No Comments

বদ্ধ একচিলতে দোকানঘরের উৎকণ্ঠিত ভিড়ের একজন হয়ে বীথি সশঙ্কিতচিত্তে শুনতে থাকে বিকাশের কথা। ”সরকার ক্ষতিপূরণ দেবে বলছে অবিশ্যি” – একটানা বলার পরে একটু দম নেয়

শীতকালেও সান স্ক্রিন?

November 16, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

ঘাসজন্ম ষষ্ঠ পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 18, 2026

The Government must Show Cause of its Inactions

Sabit Hussain November 18, 2026

নাক ডাকা আবার রোগ নাকি?

Dr. Subhendu Bag November 17, 2026

মেডিক্যাল কলেজ কি জেলা প্রশাসনের নজরদারিতে চলবে?

West Bengal Junior Doctors Front November 17, 2026

ঘাসজন্ম পঞ্চম পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 17, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

701705
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]