Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ফ্রম এ সোলজার্স ডায়েরি

IMG-20200325-WA0006
Dr. Kaushik Mandal

Dr. Kaushik Mandal

Health administrator
My Other Posts
  • April 11, 2020
  • 8:50 am
  • No Comments

লড়াইটা দীর্ঘ। এই দীর্ঘ লড়াই লড়তে হলে নিজেকে মানসিক এবং শারীরিক ভাবে চাঙ্গা রাখা দরকার। ল্যান্ডমাইনের মতো পদে পদে অবসাদ পোঁতা আছে, পা দিলেই দুমম ! সাবধান ! খুব সামলে পা ফেলতে হবে, যাতে ল্যান্ডমাইনে পা না পড়ে !

নিজের মনটা ভালো রাখুন। ভালো রাখার জন্য যা খুশি করুন। কে কি বললো বা ভাবলো মাথায় রাখবেন না। বাড়িতে বসে ফেসিয়াল করুন, সাজুন-গুজুন, রান্না করুন, সেসব ছবি পোস্ট করুন, নাচ গান বাজনা আবৃত্তি যা খুশি করুন। যদি মনে হয় অমুক চ্যালেঞ্জ তমুক চ্যালেঞ্জে নাম লেখাতে মজা পাচ্ছেন তো লেখান নাম ! নো প্রবলেম ! ভাবছেন কে কি ভাববে ? ভাবছেন লোকে বলবে এই দুঃসময়ে মুখ ভেটকে না থেকে আদেখলাপনা করছেন ? ভাবুক ! নিজের মন ভালো রাখার দায়িত্ব এখন নিজেকেই নিতে হবে, অত ভাবাভাবির ধার ধারলে চলবে না। অন্য কারও অবসাদ নিজের মধ্যে সংক্রমিত হতে দেবেন না, এবং একইভাবে নিজের অবসাদটাও অন্য কারো মধ্যে চারানোর চেষ্টা করবেন না।

কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সময়টা কবে কাটবে, কাটার পর কতদিনে ছন্দে ফিরতে পারবো কিছুই জানি না। শুধু জানি এই সময়টা কোনভাবে পার করতেই হবে, যেমন অন্ধকার একটা সুড়ঙ্গ পার করি। সুড়ঙ্গের শেষে আলো থাকে, ঠিক তেমনই এই অন্ধকারের শেষেও আলো আছে। যতদিন না সুড়ঙ্গটা শেষ হচ্ছে ততদিন থামলে চলবে না ! অতএব নিজেকে সেই লেভেলে নিয়ে যেতে হবে যেখানে আপনি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট থাকতে পারেন। বাড়ির কাজের বাইরে যেটুকু সময় পাবেন নিজের পছন্দের কাজগুলো করুন। বই পড়া, গান শোনা, লেখালেখি, ফেসবুক, হোয়াটস্ অ্যাপ, যা ভালো লাগে করুন। শুধু মাথায় রাখবেন যেন কোনও গুজব আপনার দ্বারা না ছড়াতে পারে।

প্রতিদিন হালকা করে হলেও কিছুটা শরীরচর্চা করুন। হাঁটাচলা হচ্ছে না, সুতরাং ওজন বাড়তে পারে। ঘুমের সমস্যা হতে পারে কারণ শরীর ক্লান্ত হচ্ছে না। হজমের গোলমাল হতে পারে, পেটের সমস্যা হতে পারে যেহেতু হাঁটাচলার অভাবে intestinal motility ব্যাহত হচ্ছে। সুযোগ থাকলে দুবেলা হাঁটুন, তবে অবশ্যই রাস্তায় অথবা বাড়ির বাইরে নয় ! বয়স অনুযায়ী ফ্রিহ্যান্ড এবং যোগাসন করতে পারেন, খুব ভালো কাজ দেবে।

ফ্রিজের ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি এড়িয়ে চলুন। আবহাওয়া এমনিতেই ওঠানামা করছে, এই অবস্থায় ঠান্ডা জল খেয়ে দুম করে সর্দিকাশি অথবা টনসিলে ব্যথা বা ফ্যারিঞ্জাইটিস টাইপের কিছু হলে সাড়ে সব্বনাশ ! শেষে হয়তো দেখা গেল নিজের দোষে চোদ্দ দিন ধরে কোনও কোয়ারান্টাইন সেন্টারে গ্যারেজ হয়ে গেলেন। কি দরকার রিস্ক নেওয়ার ?

নিজেকে সুস্থ রাখুন। যাঁরা প্রেশার, সুগার অথবা কিডনির সমস্যার জন্য নিয়মিত ওষুধ খান তাঁরা একদম ওষুধ স্কিপ করবেন না ! যাঁরা কোনও কারণে নিয়মিত স্টেরয়েড ধরনের ওষুধ ব্যবহার করেন তাঁরা ডাক্তারের পরামর্শ নিন আদৌ ওটা খাবেন নাকি আপাতত বন্ধ রাখবেন। বাচ্চা এবং বয়স্কদের জন্য বিশেষভাবে সতর্ক থাকা দরকার। কিছুতেই এক্সপোজ করা যাবে না !

বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে যাবেন এবং খেয়াল রাখবেন যেন নাক-সুদ্ধ ঢাকা থাকে। সবসময় লক্ষ্য রাখবেন যেন আপনার এক মিটারের মধ্যে কেউ না থাকে !

হাত ধোওয়ার বিষয়ে একদম ঢিল দেবেন না ! যখনই বাইরে থেকে ঘরে ঢুকবেন আগে হ্যান্ড ওয়াশ করবেন। খাওয়ার আগে, কাউকে খেতে দেওয়ার আগে, মেঝেতে হাত রাখলে, বাইরের কোনো জিনিসে (যেমন বাজারের থলি অথবা কাঁচা বাজার ঘাঁটার পর) হাত দেওয়ার পর অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন।

অনেকে আবার শুনছি বিছানায় শুয়ে থাকতে থাকতে তড়াং করে লাফ মেরে উঠে একবার হ্যান্ডওয়াশ করে নিচ্ছেন ! কোনও প্রয়োজন নেই ! ফিলোজফিটা আগে বুঝুন। আমরা ভাইরাস সংক্রমণের চেনটা ভাঙ্গার জন্য হাত ধুচ্ছি। সুতরাং হাতটা তখনই ধোবো যখন অন্য কোন সোর্স থেকে আমার হাতে ভাইরাস আসার সম্ভাবনা থাকছে অথবা আমার হাত থেকে অন্য কোনো ডেস্টিনেশনে ভাইরাস যাওয়ার সম্ভাবনা থাকছে। তো আমি যখন খাচ্ছি না, খাওয়াচ্ছি না, কিছু ঘাঁটছি না, কোথাও হাত দিচ্ছি না অথবা কারো হাত থেকে বাইরের কিছু নিচ্ছি না তখন আমার হাত ধোওয়ার দরকারটা কি ? ভাইরাস তো আর উড়ে এসে আমার হাতে বসবে না ! অতএব এই ফিলোজফিটা না বুঝে যদি বিনা প্রয়োজনে দু-মিনিট পরপর হাত ধুতে থাকেন তাহলে হাতের চামড়া ওঠা ছাড়া কোনও লাভই হবে না।

তাহলে কি কি বললাম ?

১) মন ভালো রাখুন। ডিপ্রেশনের কবলে কিছুতেই পড়া চলবে না ! নিজের মন ভালো রাখতে গিয়ে অন্য কে কি বললো অথবা নিন্দামন্দ করলো তা নিয়ে একদম মাথা ঘামাবেন না।

২) প্রতিদিন ব্যায়াম করুন। অভ্যাস না থাকলে ভারি ব্যায়াম করতে হবে না, কিন্তু একটু ফ্রিহ্যান্ড, একটু যোগাসন, সারাদিনে এবেলা-ওবেলা মিলিয়ে ঘন্টাখানেক হাঁটা —- এগুলো করুন।

৩) শিশু এবং বয়স্কদের জন্য এক্সট্রা প্রিকশান নিন। একদম যেন exposed না হয় সেটা সুনিশ্চিত করুন। প্রয়োজনে কঠোর হোন।

৪) প্রেশার, সুগার, কিডনির সমস্যা অথবা অন্য যে কোনো ক্রনিক সমস্যা থাকলে নিয়মিত ওষুধ খেতে ভুলবেন না।

৫) হাত ধোওয়া, cough etiquette, respiratory hygiene ঠিকমতো বজায় রাখুন।

৬) সামাজিক দূরত্ব কঠোরভাবে বজায় রাখুন।

৭) লম্বা লড়াইয়ের জন্য শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত থাকুন। বেশি চিন্তা করবেন না। আমরা এখনও পর্যন্ত খুব একটা খারাপ অবস্থায় নেই।
ভরসা রাখুন।

PrevPreviousSARS-COV-2 – Whither Our World?
NextThe Psychological Impacts of QuarantineNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

June 21, 2026 1 Comment

এই নিবন্ধটি লবণ তৈরির সঙ্গে যুক্ত গুজরাটের প্রান্তিক আগারিয়া জনগোষ্ঠীর মানুষদের কঠিন কঠোর পরিশ্রমী জীবনের এক বাস্তব আলেখ্য। আমাদের প্রতিদিনের খাবারকে স্বাদু করে তোলার জন্য

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

June 21, 2026 No Comments

সম্প্রতি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকে জাতীয় ফাইলেরিয়া নির্মূল কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণঔষধ বিতরণ (Mass Drug Administration) কর্মসূচিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় স্বাস্থ্যকর্মীদের ওপর

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

June 21, 2026 No Comments

না। শ্যামাপ্রসাদ পশ্চিম বঙ্গের একক স্রষ্টা নন। ২০ জুনও পশ্চিমবঙ্গের জন্ম দিন নয়। আসল ইতিহাসকে ধামাচাপা দেওয়া বা বিকৃত করলে সেটা বাঙালির অস্তিত্ব সংশয় কণ্টকিত

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

June 20, 2026 No Comments

“I love you, Papa.” Those were among the last words reportedly left behind by a young woman in Dehradun who had spent years preparing for

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

June 20, 2026 No Comments

ক্যান্সার আর দুরারোগ্য নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি ক্যান্সারকে সম্পূর্ণ সারিয়ে তুলতে সক্ষম। তবে ক্যান্সারের চিকিৎসা আর পাঁচটা রোগের চাইতে আলাদা। সাধারণত মানুষের মনে ধারণা রোগ

সাম্প্রতিক পোস্ট

শুধু, এক মুঠো নুনের জন্য ……

Somnath Mukhopadhyay June 21, 2026

স্বাস্থ্যকর্মীর উপর শারীরিক নির্যাতনের তীব্র ধিক্কার জানাই।

West Bengal Junior Doctors Front June 21, 2026

পশ্চিমবঙ্গ দিবস: বিতর্কের আড়ালে সত্য ও অর্ধ সত্যি

Parichay Gupta June 21, 2026

Why India Needs More Doctors and Medical Colleges, Not More Entrance Examinations

Satya Sagar June 20, 2026

রেডিয়েশন ক্যান্সার চিকিৎসার জাদুরশ্মি

Dr. Sayan Paul June 20, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

634404
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]