চেন্নাইএর সুখ্যাত নিউরোসার্জেন ডাঃ সাইমন, যাঁর নিজস্ব নার্সিংহোম আছে, যিনি অগুন্তি নিউরোসার্জারি করেছেন, খুব প্রিয় একজন মানুষ, তিনি কোমর্বিডিটিসহ করোনার কারণে মারা গেছেন। বয়স হয়েছিল 55 বছর।
তাঁর মরদেহ নিয়ে পরিবারের লোকজন, অন্য বন্ধু ডাক্তারগণ, অ্যাম্বুল্যান্স ড্রাইভার ও সরকারি লোকজন হাসপাতাল থেকে বেরোনোর সময়ে জানতে পারেন, যে বুরিয়াল গ্রাউণ্ডে (কবর স্থান বা সমাধিস্থল) তাঁদের যাওয়ার কথা, সেখানে প্রচুর উত্তেজিত লোক জমা হয়েছে। তাঁরা অন্য একটি গ্রাউণ্ডে গেলে সেখানেও সকলেই ব্যাপক মারধোর খান। এমনকি হকি স্টিক, ব্যাট এইসবও ব্যবহার হয়েছে। অ্যাম্বুল্যান্সে ইঁট পড়েছে। চালকগুলোর মাথা ফেটে গেছে। অনেক কষ্টে একজন সঙ্গী ডাক্তার (Dr Pradeep) মারধোর খেয়েও মৃতদেহ নিয়ে বেরিয়ে আসতে পারেন। তিনি নিজের হাতে কাদা টেনে টেনে শেষ পর্যন্ত কবর দিয়েছেন।
ঘটনাটা নিদারুণ।
আসলে, পাবলিক কাউন্সেলিং ঠিক হচ্ছেনা ।
চলুন, আমরা দেখি, করোনায় মৃত মানুষের অন্ত্যেষ্টির সরকারি গাইডলাইনে একটু চোখ বুলিয়ে দেখি। সত্যিই এই ভ্যাণ্ডালিজম কতটা সমর্থনযোগ্য তার একটা পাঠ নিই আমরা।
(It is SAFE to bury or cremate the body of a COVID-19 victim, as long as some precautions are followed. Guidelines given by the Ministry of Health and Family Welfare for burial/cremation of coronavirus patients explain the different steps to be followed before burial/cremation:)
মাত্র কয়েকটি সাবধানতা অবলম্বন করেই করোনা রোগে মৃত মানুষের মরদেহ একেবারে স্বাভাবিকভাবেই দাহ বা দাফন (কবরস্থ) করা সম্ভব।
Transportation (বহন)
1. The body should be kept in a body bag, the exterior of which should be decontaminated. Once this is done, there is no additional risk to the people who transport the body.
মৃতদেহ একটা লিকপ্রুফ প্লাস্টিক বডিব্যাগের মধ্যে ভরে নিয়ে সেই ব্যাগের বাইরের দিকটা জীবাণুমুক্ত ( সোডিয়াম হাইপো ক্লোরাইট সলুশন) করতে হবে। তাহলে সেটি ট্রান্সপোর্ট করতে কোন রিস্ক থাকবেনা।
2. The people handling the body should follow standard precautions that many of us are following in everyday life – this includes wearing a surgical mask and gloves.
যারা এই মৃতদেহবাহী ব্যাগটিকে বহন করবে, তারা সাবধানতা হিসেবে মাস্ক এবং গ্লাভস ব্যবহার করবে।
3. The vehicle, after the transfer of the body to cremation/burial staff, should be decontaminated with 1% Sodium Hypochlorite.
যে গাড়িতে এই মৃতদেহ বয়ে নিয়ে যাওয়া হবে, পৌঁছিয়ে দেওয়ার পরে, সেটিকে জীবাণুমুক্ত করতে হবে।
At Burial ground/Crematorium (শ্মশানে বা কবরস্থানে)
1. The crematorium/burial ground staff should be sensitised that COVID-19 does not pose any additional risk.
এখানে যারা সহকারী, তাদের জানানো হবে যে কাজটি তারা করতে চলেছে, সেটাতে এক্সট্রা রিস্ক কিছু নেই।
2. The staff should practice standard precautions of hand hygiene, use of masks and gloves.
সেইসব স্টাফ যেন মাস্ক গ্লাভস ব্যবহার করেন। হ্যাণ্ড হাইজিন মেনটেন করেন।
3. Viewing of the dead body by unzipping the face end of the body bag (by the staff using standard precautions) can be allowed, so that the family can see the deceased one last time.
খুব সাবধানতা নিয়ে একজন কর্মী মৃতদেহের মুখের দিকে ব্যাগটি সামান্য খুলে পরিবারের লোকজনকে শেষ দেখার সুযোগ করে দিতে পারেন।
4. Religious rituals such as reading from religious scripts, sprinkling holy water and any other last rites that do not require touching of the body can be allowed. However, bathing the body, kissing, hugging, etc. of the dead body should not be allowed.
কিছু ধর্মীয় আচরণ পালন করা যেতে পারে, যেমন ধর্মপুস্তক পাঠ ইত্যাদি। কবরে মৃতদেহের ওপরে মৃতের পরিবার নির্বাচিত কভার (যেমন, কাফন) বিছিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু কোনমতেই মৃতদেহ স্পর্শ করতে দেওয়া হবেনা।
5. The funeral/ burial staff and family members should perform hand hygiene after cremation/ burial.
অন্ত্যেষ্টি প্রক্রিয়ায় উপস্থিত সকলেই যেন হ্যাণ্ড হাইজিন মেনটেন করেন।
এই প্রক্রিয়াটা মিনিমাম মানুষজনে সম্পন্ন করতে হবে। সোশাল ডিসট্যান্স বজায় রাখতে হবে।
No gathering.
কবর, 12 ফুট গভীর হবে।
সুতরাং, মানুষ এটা জানুক।
এতে সংক্রমণের ভয় নেই।
পুড়ে যাওয়া শরীরের ছাইতেও কোন ভাইরাস নেই।
আসুন, আমরা একইসঙ্গে একটু মানবিক হই। প্যানিকে আক্রান্ত হয়ে প্রচুর লোকজন জড়ো হয়ে ঝামেলা পাকানোর কোন দরকার নেই। আপনি বাড়িতেই থাকুন।
‘রোগাক্রান্ত ব্যক্তি প্রিয়জন, কিন্তু রোগ শত্রু।’
গতকালই কোভিড আক্রান্ত মানুষের মরদেহ ডিসপোজাল নিয়ে যে পোস্টটা দিয়েছিলাম, সেটা অনেকেই শেয়ার করেছেন আমার কথা রেখে। বিশেষ করে তাঁদেরই বলছি, এই লেখাটাও পড়বেন। সেটাতে ভারতের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী কিছু কথা লিখেছিলাম।
এই বিষয়ে আরেকটু জেনে নেওয়া দরকার।
আজ একটা সার্কুলার পেলাম। From WHO. সেটাতে খুব অনবদ্যভাবে কোভিডে মৃত্যু হলে তারপর কী করণীয়, সেটা লেখা হয়েছে।
করোনা বিষয়ে WHOর প্রাথমিক অ্যাক্টিভিটি নিয়ে হয়তো অনেকেরই সমস্যা আছে। আমারও ধারণা, বহির্বিশ্বের সঙ্গে, বিশেষত: ইওরোপের সাথে চীনের লকডাউন হতে বিস্তর দেরি হয়ে গেছে। সেটা অন্য বিষয়। কিন্তু, তাও আমি বলবো, এই লেখাটা পড়ুন।
কী লিখেছে?
কোভিড 19, আমাদের শ্বাসনালীর, শ্বাসযন্ত্রের ব্যাধি। ফুসফুসে সংক্রমণ ঘটায়। ড্রপলেট বাহিত হয়ে ছড়ায়। মৃতব্যক্তির ফুসফুসের সংস্পর্শে এলে (অটোপসি, একরকম পোস্ট মর্টেম) হতে পারে। এমনিতে, মৃত ব্যক্তির ইনফেকশন ছড়ানোর ক্ষমতা নেই।
প্রচলিত ধারণা হচ্ছে, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত মানুষের ক্যাডাভার অর্থাৎ মরদেহ পুড়িয়ে ফেলতে হবে। এই ধারণা কোভিড 19 এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
Cremation is a matter of cultural choice. নিজ নিজ ঐতিহ্য অনুযায়ী অন্ত্যেষ্টি করা যেতে পারে।
The dignity of the dead, their cultural and religious traditions, and their families should be respected and protected throughout. মৃতের সম্মান, ধর্মীয় বিশ্বাসকে রক্ষা করা, তার পরিবারকে যথাবিহিত সম্মান প্রদর্শন ও সুরক্ষা দান, এইদিকে গুরুত্ব দিতে হবে।
Hasty disposal to avoid. মৃতদেহ সৎকারে তাড়াহুড়ো বাঞ্ছনীয় নয়।
To date, there is no evidence of persons having become infected from exposure to bodies of persons who died from Covid 19. এখনো পর্যন্ত কোভিড আক্রান্ত ব্যক্তির মৃতদেহ থেকে সংক্রমিত হওয়ার কোন কেস ঘটেনি বা রিপোর্টেড হয়নি।
Authorities should manage each situation on a case-by-case basis, balancing the rights of the family. মৃতব্যক্তির পরিবারের অধিকার রক্ষায় ভারসাম্য রেখে, প্রশাসন যেন সর্বক্ষেত্রে একই দৃষ্টিভঙ্গি না রাখে। এখানে প্রতিটি মৃত্যুর পরবর্তী প্রেক্ষিত আলাদা আলাদাভাবে বিচার করা শ্রেয়।
Photo : Dr Simon : PC : Net.











