Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!

flat-halloween-ghost-illustration_23-2149073155
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • November 10, 2026
  • 6:43 am
  • No Comments

পশ্চিমবঙ্গের জনগণের কী অবস্থা জানিনা তবে সোস্যাল মিডিয়ায় যে সব মানুষেরা দৃশ্যমান মানে যাদের দেখতে বা পড়তে পাই, তাদের বেশির ভাগই একেবারে দু মেরুতে অবস্থান করছে, হয় দক্ষিণ নাহলে উত্তর, বিষুব রেখার মানে মাঝামাঝি অবস্থানে কাউকে আর বিশেষ পাবেন না।। হয় কট্টর প্রতিক্রিয়াশীল, যা যা ঘটছে সব কিছুরই কড়া সমর্থক। নচেৎ, একদম বিপরীত মেরুর বাসিন্দা, অতি প্রগতিশীল সমস্ত কিছু প্রচলিত সংস্কার, আচার, ভগবান, ভূত সবই প্রায় ফুৎকারে উড়িয়ে দেয়। সেদিন এক দ্বিতীয় চিন্তাধারা অর্থাৎ উত্তর মেরুর এক WhatsApp group এ দেখলাম শুধু ভগবান নয়, ভূতেরও অস্তিত্ব নিয়ে তীব্র আপত্তি তোলা হয়েছে, সম্ভবত ভূত চতুর্দশী সংক্রান্ত কিছু আলোচনায়। নিজেকে তো এতোদিন প্রগতিশীল বলেই জেনে এসেছি, অবশ্য credential ছাড়াই( মানে এ বিষয়ে SIR হলে ঝাড় খেয়ে যাবো )। তাই, সংস্কার, আচার এমনকি ভগবানকে পর্যন্ত উড়িয়ে দিতে সে রকম কোনো আপত্তি নেই। খুব অস্বাভাবিক পরিস্থিতি ছাড়া তো সেভাবে ভগবানকে স্মরণে আনার দরকারও হয় না। কিন্তু, তাবলে, ভূত??!! ভাই, মাফ করবেন, ভগবান ছাড়াও হয়তো চলে যাবে। কিন্তু, ভূতকে অস্বীকার করা সেই রামায়ণ বা মহাভারতের পুরোনো সিরিয়ালের ভাষ্য অনুযায়ী,একান্তই ‘অসম্ভবো’। মধ্যরাত্রে একাকী ফাঁকা ভাঙা বাড়িতে, অন্ধকারে গাছের মধ্যে দিয়ে সরু রাস্তায় ছোট একটা টর্চ সম্বল করে হাঁটতে হাঁটতে, কিংবা জ্যোৎস্নায় আধা অন্ধকারে নদীতীরে নির্জনে প্রকৃতি উপভোগ করছেন, হঠাৎ লক্ষ্য করলেন ছড়িয়ে ছিটিয়ে আছে বালিশ বা তোশকের অংশ অর্থাৎ জায়গাটা শ্মশানের কাছাকাছি অঞ্চল, বেশ জোরালো ভাবে ভূতের অস্তিত্ব অস্বীকার করতে পারবেন তো? কে পারবেন জানিনা, আমি যে পারবো না, এ ব্যাপারে আমি একশো নয় দুশো শতাংশ নিশ্চিত। মধ্যপ্রদেশে জঙ্গলে একটা দুধসাদা গাছ দেখেছিলাম (সম্ভবত গির অরণ্যেও দেখেছি ), যাদের হালকা চাঁদের আলোয় পুরো সাদা কাপড় পড়া ‘পেত্নী’ মনে হবে। নামও তাই ‘ভূতনি পেড়'( ghost tree )!! নাইট সাফারিতে হঠাৎ চোখে পড়লে আর গাইড না বলে দিলে, যে কোনো মানুষের ‘পিলে’ কেন মাথার চুল পর্যন্ত চমকে উঠবে। বলতে পারতেন তো ‘ভূত বলে কিছু হয় না’!!

বাস্তবিক ক্ষেত্রে, আমি শুধু যে ভূত বিশ্বাসী তা নয়, রীতিমতো ভূত অভিলাষী বলা যায়। মানে, মারা যাবার পরে আমার ভূত হবার খুব ইচ্ছা। জীবনে তো কতো কীই করতে পারলাম না, সেগুলো জীবদ্দশায় করতে পারবো বলেও মনে হয় না। আমার খুব অভিলাষ, অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করবো ভূত হয়ে। কতো লোকের উপর মারাত্মক রাগ আছে, কিন্তু কিছুই করতে পারিনা, কোনো দিন পারবো বলেও ভরসা হয় না। ভূত হয়ে সেগুলোর ঘাড় মটকাতে পারলে কতো ভালো হতো! IPC বা BNS এর কোনো ধারা কার্যকরী হবে না, কারণ ভূতেদের বিরুদ্ধে কোনো আইন সংসদে পেশই হয়নি, ভবিষ্যতেও হবার সম্ভাবনা আছে বলে মনে হয় না। কড়া পাহারা, কুড়িটা বাউন্সার, তালাবন্ধ দরজা জানলা, কোনো ব্যাপারই নয়। বহু বছর(প্রায় ৩৫ বছর)আগে ‘মেটেলি টি এস্টেটে’ বন্ধু ভাস্করের কোয়র্টারে ভিডিওতে একটা হিন্দি সিনেমা দেখেছিলাম,’চমৎকার’, নাসিরুদ্দিন শাহের ‘মার্কো’ ভূতের ভূমিকা এখনো স্মৃতিতে সমানভাবেই উজ্জ্বল। তখন থেকেই মনে হয়েছিল’ এ রকম একটা ভূত হওয়া খুবই জরুরি!!!

শুধু যে খারাপ কাজই করা হবে, তা নয়। নাতি অঙ্ক পরীক্ষায় step ভুল করছে, কসে কানটা মুলে দিলে বুঝতে পারবে, ভুল হচ্ছে। আর যদি ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র ভূতের মতো অঙ্ক কষে দেওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই।

তাই, আমার প্রগতিশীল বন্ধুরা আমার সম্বন্ধে যাই বলুক, বা আমাকে তাদের গ্রুপ থেকে বার করে দিক, আমার কোনো আপত্তি নেই। জোরগলায় বলতে কোনো অসুবিধা নেই, আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!!!!!

PrevPreviousউপহার হিসেবে চেয়েছিলেন কেবল একটি অ্যাম্বুলেন্স
NextThe Black Day’ in Indian EconomyNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

The Black Day’ in Indian Economy

November 10, 2026 No Comments

I clearly remember it was Surgery ad day night when he declared this historic decision. We couldn’t even pay for our dinner that day to

উপহার হিসেবে চেয়েছিলেন কেবল একটি অ্যাম্বুলেন্স

November 10, 2026 No Comments

টুইঙ্কল কালিয়া। দিল্লির থাকেন। আপনার আমার মধ্যেই সাধারণ। তিনি অ্যাম্বুলেন্স চালান। তফাৎটা হচ্ছে যাদের দরকার তিনি তাদের বিনামূল্যে এই পরিষেবা দেন। ২০০২ সালে তাঁর বিয়েতে

পুজোয় ফুচকা, রোল, চাওমিন?

November 9, 2026 No Comments

আজ মহাষ্টমী

November 9, 2026 No Comments

এই বছরের মহাষ্টমীতে বাসি সন্দেশ দিয়ে বন্ধুস্বজনদের মিষ্টিমুখ করাচ্ছি — ক্ষমাপ্রার্থী। লোলচর্মা বৃদ্ধার প্রসাধনের মতো কিছু মেরামতি হয়েছে এই লেখার। শ্রী তেমন ফেরেনি যদিও। আজ

সেলাই করা জীবন যাপন

November 9, 2026 No Comments

একজন হৃদরোগীর আকুল আর্জি, পিএমআর (PM&R) চিকিৎসকের উত্তর এবং বৈজ্ঞানিক কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনের কাল্পনিক প্রতিবেদন লেখক: ডা: আশীষ কুমার কুন্ডু MD PMR শান্তনু কুমার দে MPT

সাম্প্রতিক পোস্ট

The Black Day’ in Indian Economy

Dr. Subhanshu Pal November 10, 2026

আমি শুধু ভূতবিশ্বাসী নই,ভূতবিলাসী বা ভূত-অভিলাষীও বটে!

Dr. Amit Pan November 10, 2026

উপহার হিসেবে চেয়েছিলেন কেবল একটি অ্যাম্বুলেন্স

Dr. Indranil Saha November 10, 2026

পুজোয় ফুচকা, রোল, চাওমিন?

Dr. Kanchan Mukherjee November 9, 2026

আজ মহাষ্টমী

Dr. Sukanya Bandopadhyay November 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

700214
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]