Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সজারুর কাঁটার মুখোমুখি

IMG_20200508_223011
Dr. Swarnali Biswas

Dr. Swarnali Biswas

General physician
My Other Posts
  • May 9, 2020
  • 7:52 am
  • No Comments

তখন ইন্টার্নশিপ করছি। এন আর এসের ইমার্জেন্সীতে ইভনিং ডিউটি। যাঁরা হসপিটালে কাজ করেন, তাঁরা জানেন যে দুপুর ২ থেকে রাত ৯ টার এই সময়টায় ইমার্জেন্সিতে রোগীর চাপে দম ফেলার সময় হয় না। আমরা চার ইন্টার্ন, এক হাউসস্টাফ আর মেডিসিনের পিজিটি দৌড়াদৌড়ি করে সব রোগীদের দেখার চেষ্টা করছি। এমন সময় এক ভদ্রলোক এলেন, বছর ৫০ বয়স; সাথে এক কিশোর (সম্ভবত ছেলে)। ভদ্রলোক বললেন বুকে চাপ ব্যথা হচ্ছে। বুকের কোন জায়গায় ব্যথা হচ্ছে জিজ্ঞাসা করতে বুকের ডান দিকে হাত দিয়ে দেখালেন। মাথার মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে কিনা সাজাচ্ছিলাম, ডান দিকে ব্যথা শুনে ইন্টার্ন -সুলভ ভ্যাবাচ্যাকা খেয়ে হার্টবার্নের কথাও ভাবতে লাগলাম। ভাবার সাথে সাথে হাতও চালাচ্ছি , ততক্ষণে ব্লাডপ্রেসার, পালস মাপা হয়ে গেছে। স্টেথোস্কোপটা বুকের বাম দিকে হৃদপিন্ডের জায়গায় বসালাম। পরিচিত লাব-ডুবের আওয়াজ মনে হলো অনেক ক্ষীণ, যেন অনেক দূর থেকে আওয়াজ ভেসে আসছে। হয় স্টেথোস্কোপ নয় নিজের কান, কোনো একটা খারাপ হচ্ছে ধরতে হয়। ইন্টার্নশিপের প্রথম ছয় মাসে ৩ টে স্টেথোস্কোপ হারিয়ে নতুন কেনা ৪ নম্বর স্টেথোস্কোপের ভুল ধরতে মন সায় দিল না, তার থেকে নিজের কান খারাপ হচ্ছে ধরে নেওয়াও মানসিকভাবে স্বস্তিজনক। রোগীকে শুইয়ে পেট টিপে দেখছি , কী মনে হলো রোগীর বুকের বাম দিকে হাত দিয়ে হৃদপিন্ডের ধুকপুকানি দেখতে গেলাম। নেই। এটা তো হওয়ার নয়। জ্যান্ত মানুষের হৃদপিন্ডের ধুকপুকানি নেই! রোগী মনে হয় আমার ভ্যাবাচ্যাকা ভাব দেখে কিছু আঁচ করেছিল, বলে উঠলো, “ডাক্তারবাবু, আমার হৃদপিণ্ড কিন্তু ডান দিকে”।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘সজারুর কাঁটা’ গল্পে আততায়ী রাতের অন্ধকারে সজারুর কাঁটা বুকের বামদিকে ঢুকিয়ে হৃদপিন্ড ভেদ করে খুন করত। তিন তিন বার একই পদ্ধতিতে খুন করে চতুর্থ বার ব্যর্থ হয়। কারণ চতুর্থজনের হৃদপিন্ডটা বুকের ডান দিকে। ব্যোমকেশের গল্পে আমার হাতেখড়ি দিদির মুখে শোনা এই গল্পটা দিয়েই।

ডাক্তারি পড়তে এসে এই সম্বন্ধে বিশদে পড়েছিলাম। ডাক্তারি পরিভাষায় এর নাম ডেক্সট্রোকার্ডিয়া। বিরল এই শারীরিক অস্বাভাবিকতা দেখা যায় ১ শতাংশেরও কম মানুষের মধ্যে। কিছু মানুষের শুধু হৃদপিণ্ড ডানদিকে থাকে। কিছু মানুষের লিভার, স্প্লীন ও পৌষ্টিক তন্ত্রের বাকি অংশও নিজেদের জায়গা বদল করে, যথা ডানদিকের লিভার বামদিকে, বামদিকের স্প্লীন ডানদিকে চলে আসে। তখন আবার এর নাম পাল্টে হয়ে যায় সাইটাস ইনভারসাস। মায়ের পেটে ভ্রূণ অবস্থায় থাকাকালীন সম্ভবতঃ জিনগত কিছু প্রভাবে অঙ্গাদি নিজের স্বাভাবিক জায়গা ছেড়ে উল্টোদিকের স্থান অধিকার করে (মিরর ইমেজ)। কিছু মানুষের নানারকম শারীরবৃত্তীয় সমস্যা দেখা যায়; কিছু  মানুষ সারাজীবন স্বাভাবিক জীবনযাপন করেন, নিজেদের শরীরের মধ্যের অস্বাভাবিকতা টেরেও পান না।

রোগীর কথা শুনে  হতবাক আমি স্টেথোস্কোপটা বুকের ডানদিকে বসালাম। পরিচিত লাব-ডুব ভেসে এলো। রোগীর সাথে থাকা রাশি রাশি রিপোর্ট ঘেঁটে বাকি প্রমাণ পেলাম। রোগীকে সেদিন আর ভর্তি করতে হয়নি, ইমার্জেন্সীতেই ওষুধ পেয়ে সুস্থ বোধ করতে বাড়ি চলে যান। ও হ্যাঁ, ইসিজিও করিয়েছিলাম; সব ইসিজির লিড উল্টো বসিয়ে। ড্রেনে পড়ে হাত-ভাঙ্গা মাতাল, প্রেমের ফাঁদে পড়ে কবজিকাটা ব্যর্থ প্রেমিকের ভিড়ে ভর্তি ইমার্জেন্সীতে সেদিন আমার মনে গল্পদাদুর আসর বসেছিল। কিছু গল্প গল্প হলেও সত্যি হয়।

PrevPreviousThis State in India Shows Us Why Fighting COVID-19 Requires Working-Class Power
Nextকরোনার কালে গুটিবসন্ত নির্মূলের কথা তৃতীয় পর্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

August 23, 2026 No Comments

ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন শেষ ১৬ দিন ধরে গোটা রাজ্যকে উত্তাল করেছে। আমরা এই ন্যায্য আন্দোলনের সংহতি তে রয়েছি প্রথম থেকেই। এই আন্দোলন যদিও প্রশ্নপত্র ফাঁসের

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

August 23, 2026 No Comments

২১.০৮.২০২৬-এ প্রকাশিত দুটি প্রথমসারির সংবাদপত্রের প্রথমপৃষ্ঠার শিরোনাম আশা করি এতক্ষণে সবাই পড়েছেন, দেখেছেন এবং জেনে গেছেন. (আনন্দবাজার – ২১.০৮.২০২৬) (দ্য টেলিগ্রাফ – ২১.০৮.২০২৬) (দ্য ওয়াল

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

August 23, 2026 No Comments

২২ আগস্ট ২০২৬ “তুমি কি ভেবেছো চুনকাম করলেই ইতিহাস মুছে যায়?প্রতিটি ইঁটের পাঁজরে ক্ষোভের আগুন জ্বলে ওঠে অমাবস্যায়।” “We Want Justice” এই লেখা বাঙালীর মন,

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

August 22, 2026 No Comments

এক ১৪ আগস্ট মধ্যরাতে তৎকালীন শাসকের প্রশ্রয়পুষ্ট গুণ্ডারা, যাদের সংবাদমাধ্যম মিষ্টি করে দুষ্কৃতী বলে,এই শহরের এক অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে যথেচ্ছ ভাঙচুর করেছিল

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

August 22, 2026 No Comments

২০২৬ সালটিকে ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলির তরফ থেকে “আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ” হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষির সঙ্গে যুক্ত মহিলাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, আমাদের খাদ্যের

সাম্প্রতিক পোস্ট

ঝাড়খন্ডের ছাত্র আন্দোলনের সংহতিতে

West Bengal Junior Doctors Front August 23, 2026

যাদবপুরে “বিদ্যার্থী”দের “গেরুয়া” তাণ্ডব এবং গণপ্রতিক্রিয়া

Dr. Jayanta Bhattacharya August 23, 2026

We deserve justice. কেউ আটকাতে পারবে না।

Abhaya Mancha August 23, 2026

অভয়া মঞ্চর যূথবদ্ধ অবস্থান আজ আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে

Vishag Gupta August 22, 2026

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ও ভারতীয় বৈষম্য

Somnath Mukhopadhyay August 22, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

669400
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]