Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডাঃ সুধাকর মানসিক ভারসাম্যহীন!

Sudhakar
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • May 20, 2020
  • 8:09 pm
  • One Comment

আমি নিশ্চিত, ডাঃ সুধাকর মানসিক ভারসাম্যহীন।

ভারসাম্যের যে খেলাটায় আমরা সবাই অভ্যস্ত হয়ে গিয়েছি – এই যে ভুরভুর করে ভেসে আসা ছুটির দিনের মাংসের গন্ধের মাঝে অনাহারী মানুষদের কথা একটু ভেবে নেওয়া – প্রাইম আর নেটফ্লিক্সে কাটিয়ে দেওয়া সময়ের মাঝে একটু করে কাঁচালঙ্কায় কামড়, অর্থাৎ রেলগাড়ি বা ট্রাকে পিষে যাওয়া মাংসের দলা, যা পূর্বমুহূর্তেই মানুষ ছিল – এই ভারসাম্যের খেলাটিতে তিনি দক্ষ নন।

অতএব, তিনি মানসিক ভারসাম্যহীন।

তাছাড়া ডিগ্রির দিকটা খেয়াল রাখলেও দেখতে পাবেন, নেহাত পাগল না হলে কেউ অমন যোগ্যতা নিয়ে সরকারি চাকরিতে ঢোকে না। কেননা, এ তো জানা-ই কথা, আপনার যদি এলেম থাকে, তাহলে আপনি বড়লোক হতে চাইবেন – যার যতো প্রতিভা বা যোগ্যতা, তার তত বড় গাড়ি তত বড় বাড়ি – ব্যাঙ্কব্যালান্স ততই শাঁসালো। আর এও তো বলে দেওয়ার কিছু নেই, যে, অর্থোপার্জনের আসল পথ এঁদো সরকারি হাসপাতাল নয় – রাজপথ ওই ঝাঁচকচকে কর্পোরেট হাসপাতাল।

আমার এক ঘনিষ্ঠ শিক্ষক-তথা-দাদা-কে তার কিশোরপুত্র বলেছিল – বাবা, জানো তো, আগে লোকে ভাবত, যাদের কোথাও যাওয়ার নেই, একমাত্র তারা-ই গভর্নমেন্ট হাসপাতালে ট্রিটমেন্ট করায়। আর এখন তো আমার বন্ধুরাও বলে, যে ডাক্তারগুলোর অন্য কোথাও কিছু হিল্লে হয় না, শুধু তারাই গভর্নমেন্ট হাসপাতালে চাকরি করে।

কোভিড পরিস্থিতিতে পাঁচতারা হাসপাতালসমূহের দায়বদ্ধতা পালনের গ্লোরিয়াস ভূমিকা দেখার পরেও চিন্তাভাবনায় বদল আসার সম্ভাবনা নেই।

কাজেই, বুঝতেই পারছেন, হাইফাই ডিগ্রি নিয়ে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় যুক্ত থাকার অর্থ – মাথার গণ্ডগোল।

যেখানে নিজেরটুকু গুছিয়ে রাখতে শেখা-ই আসল শিক্ষা – সেখানে সব ডাক্তার পিপিই-এন-নাইন্টিফাইভ পাচ্ছেন কিনা, সে নিয়ে কথা বলতে বসা, যা কিনা ডাঃ সুধাকর করেছিলেন, তা যে ঘোর অশিক্ষা বা কাণ্ডজ্ঞানহীনতা – বা ভারসাম্যের অভাব – আশা করি, বলে দিতে হবে না।

রাস্তাঘাটে পাগল দেখলে আমরা কী করি? ছোঁয়াচ বাঁচিয়ে, যেন দেখতে পাইনি এমন ভান করে পাশ কাটিয়ে চলে যাই। আর উদ্যোগী ও আমোদপ্রিয় মানুষেরা একটু-আধটু পাগল ক্ষেপান – মাঝেমখ্যে ইঁটপাটকেল ছুঁড়ে আনন্দ পান। অন্ধ্র পুলিশ, স্পষ্টতই দ্বিতীয় দলে। “মানসিক ভারসাম্যহীন” ডাঃ সুধাকরকে জামা খুলে পিছমোড়া করে বেঁধে রাস্তায় হাঁটিয়েছেন – দাবাং-এর চুলবুল পাণ্ডের ভাষায় বিটউইন-টু-লেগস রুলের গুঁতো দিয়েছেন কিনা, জানি না – দিলেও আলাদাভাবে দোষের কিছু নেই।

জীবনানন্দকে স্মরণ করুন –

“অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়—
আরো-এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে;”

এবং সেই খেলা যাদের রক্তের মধ্যে মাত্রাছাড়া পরিমাণে, তাদের পরিণতি কী, সে কি আর বলে দিতে হবে!!!

ডাঃ সুধাকর, আপনার চিকিৎসার ব্যবস্থা নিশ্চয়ই হবে। উপযুক্ত চিকিৎসার মাধ্যমে আপনি নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আমাদের আর পাঁচজনের মতো পুরু ত্বক আপনি নিশ্চয়ই অর্জন করতে সক্ষম হবেন – কোনটা বললে ভালো শোনায় এবং কোন কাজটা কখন করলে সামাজিকভাবে দেখতে ভালো লাগে, এই জরুরী শিক্ষাটুকু নিশ্চয়ই আপনি দ্রুত অর্জন করবেন।

আমরা সকলেই আপনার দ্রুত আরোগ্য কামনা করছি – প্রতীক্ষায় আছি, হেলিকপ্টার থেকে আগামী পর্যায়ের পুষ্পবৃষ্টির মুহূর্তে আপনার হাস্যোজ্জ্বল সেল্ফি কবে দেখতে পাবো!!

ডাঃ সুধাকর, গেট ওয়েল সুন – দ্য নেশন ওয়ান্টস টু নো, থুড়ি, দ্য নেশন ওয়ান্টস ইউ ব্যাক টু হ্যাপিনেস।

PrevPreviousDr. K. Sudhakar is not quite NORMAL.
Nextকরোনা অতিমারি – প্রকট স্বাস্থ্যবৈষম্য, প্রকট মানুষী অস্তিত্বের সংকটNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
পৃথ্বীসখা সেন
পৃথ্বীসখা সেন
6 years ago

এমন পাগলে ভরুক ভারত
তা হলে বর্তে যাবে
ছাগলে যে সবই ঘাস খেয়ে গেল
মাঠ টা বাঁচাবে কে?

0
Reply

সম্পর্কিত পোস্ট

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

October 12, 2026 No Comments

১০ অক্টোবর কলকাতার সূর্য সেন ভবনে ভবিষ্যতের দিশা ও বিকল্পের সন্ধানে পি ডি এস এফ ছাত্র সংগঠন একটি অসাধারণ আলোচনা সভার আয়োজন করেছিল। বিষয় ছিল

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

October 12, 2026 No Comments

২৮ সেপ্টেম্বর ২০২৬ শংকর গুহ নিয়োগীর ৩৫ তম শহীদ দিবস উদযাপন।

বিরোধী

October 12, 2026 No Comments

বিরোধী। অথবা কোলাবরেটর। সহযোগী। এই দুইয়ের বাইরে নিরাপদ কোনও তৃতীয় পক্ষ ফ্যাসিবাদের মুহূর্তে থাকে না। পাঁচিলে বসে খেলা দেখার আরাম ফ্যাসিবাদ রাখে না। ইতিহাস তা-ই

ইসকেমিক হার্ট ডিজিজ

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

October 11, 2026 No Comments

ফিফা ফ্রেন্ডলিতে দুঃস্বপ্নের সমাপ্তি: খুব ভালো করেই জানা আছে এভাবে ব্যবসায়ী, দালাল আর বিদেশিদের পকেটে গরীব দেশের মানুষের কোটি কোটি টাকা জলাঞ্জলি দিয়ে তিনদিনের ইভেন্ট

সাম্প্রতিক পোস্ট

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

Gopa Mukherjee October 12, 2026

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

Doctors' Dialogue October 12, 2026

বিরোধী

Dr. Bishan Basu October 12, 2026

ইসকেমিক হার্ট ডিজিজ

Dr. Subhanshu Pal October 11, 2026

ফিফা ফ্রেন্ডলি এবং যন্তর মন্তর ২.০

Bappaditya Roy October 11, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

689995
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]