Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

আমপান বিধ্বস্ত সিলিকোসিসের গ্রাম গোয়ালদহ থেকে

IMG20200621111031
Dr. Punyabrata Gun

Dr. Punyabrata Gun

General physician
My Other Posts
  • June 26, 2020
  • 6:44 am
  • No Comments

একুশে জুন আমরা চিকিৎসা শিবির করে এলাম উত্তর চব্বিশ পরগনার মিনাখাঁর নিকটবর্তী গোয়ালদহ গ্রামে। আমরা অর্থাৎ শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ/ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সুজয় বালা, বিপ্লব সরকার, স্বাস্থ্য শিক্ষা নির্মাণের পিয়ালী দে বিশ্বাস আর এম সি ডি এস-এর আপন সামন্ত। আর আমি শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ, স্বাস্থ্য শিক্ষা নির্মাণ এবং ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম–এই তিনটে সংগঠনেই আছি। শিবিরের আয়োজন করেছিল সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটি। আমাদের সঙ্গে ছিলেন গার্ডেনরীচ প্রয়াসের স্বেচ্ছাসেবীরা।

গোয়ালদহ কৃষি প্রধান একটা গ্রাম, যার অনেক কৃষিজমি মাছ চাষের ভেড়িতে পরিণত হয়েছে অনেক বছর আগেই। ভেড়ির লবণাক্ত জল পাশের চাষের জমিকে নষ্ট করে। তাই কর্মহীন হন খেতমজুর আর ছোট চাষী।
বছর কুড়ি আগে থেকেই গ্রামের মানুষ কাজের খোঁজে মূলত বর্ধমানের পাথর খাদানগুলোতে কাজে যেতেন। কাজে যাওয়া বাড়ে 2009 এর আয়লা ঝড়ের পরে। পাথর খাদানে কাজ করে পয়সা পাওয়া যেত স্থানীয় মজুরির চেয়ে বেশি। সেই পয়সায় ঘর পাকা হয়। কিন্তু অল্প কয়েক বছর পর থেকেই শ্রমিকরা ঘরে ফিরতে থাকেন শ্বাসকষ্টের রোগ নিয়ে–সিলিকোসিস।

বাতাসে ভাসমান ধূলিকণা থেকে যে রোগগুলো হয় তার অন্যতম সিলিকোসিস। সিলিকোসিস হয় পাথর খাদানে, ক্রাশারে, ইঁটভাটায়, নির্মাণ কাজে… যে ধূলিকণাগুলো নাকের লোমে আটকায় না, শ্বাসনালীর ঝাঁটা যাদের ঝেঁটিয়ে বিদায় করতে পারেনা, সেই সূক্ষাতিসূক্ষ ধূলিকণা ফুসফুসের হাওয়ার থলিতে গিয়ে ঘা তৈরি করে, ঘা যখন শুকোয় তখন হাওয়ার থলির দেওয়াল থেকে অক্সিজেন এপার ওপার করতে পারে না। তাই শ্বাসকষ্ট। এই রোগের কোন চিকিৎসা নেই। হাঁপানির ওষুধে প্রথম অবস্থায় কিছুটা রিলিফ পাওয়া যায়। কেবল ওইটুকুই।

গোয়ালদহে দুই শতাধিক মানুষ পাথর খাদানে কাজে গেছিলেন। এখনো অব্দি সিলিকোসিসে মৃত 25 জন।
সিলিকোসিসের পাশাপাশি আমপানেও ভয়াবহ ক্ষতি হয়েছে গোয়ালদহে। প্রচুর গাছ ভেঙে পড়েছে, ঘর ভেঙেছে, উড়ে গেছে ঘরের চাল। তাই আমাদের চিকিৎসা শিবির।

উড়িষ্যার সুপার সাইক্লোন, বাংলার বন্যা বা আয়লার সময়কার অভিজ্ঞতার সঙ্গে আমপান-পরবর্তী চিকিৎসা শিবিরের অভিজ্ঞতা মিলছে না। ডাইরিয়াল ডিজিজ প্রায় পাচ্ছিনা, ওআরএস-এর প্যাকেট না খোলা থেকে যাচ্ছে, ব্যবহার করা যাচ্ছে না সিপ্রোফ্লক্সাসিন, সেফিক্সিম বা এজিথ্রোমাইসিন। সংক্রামক রোগ বলতে দাদ হাজা আর স্কেবিজ ইম্পেটিগো। বেশিরভাগ রোগী লকডাউনের রোগী অর্থাৎ দীর্ঘস্থায়ী কোন রোগের রোগী যারা লকডাউনের কারণে সরকারি-বেসরকারি কোন চিকিৎসা পরিষেবাই পাচ্ছেন না। এদের মধ্যে বেশিরভাগ হলেন উচ্চ রক্তচাপের রোগী, ডায়াবেটিস মেলিটাস রোগী, আছে স্ট্রোক, বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, ইশ্চেমিক হার্ট ডিসিজ, ইত্যাদিও। আর গোয়ালদহে তার সঙ্গে সিলিকোসিস, সিলিকোসিস আর সিলিকোসিস…

আমাদের প্রস্তুতি ছিল, তাই সালবুটামল ট্যাবলেট, ডেরিফাইলিন রিটার্ড ট্যাবলেট, সালবুটামল ইনহেলার পর্যাপ্ত পরিমাণে সঙ্গে ছিল। কাজেও লাগলো।

সংক্রামক রোগের মধ্যে চর্ম রোগের কথা আগেই বলেছি। খুব দ্রুত ফুরিয়ে গেল আমাদের মাইকোনাজোল মলম, বেনজাইল বেনজোয়েট লোশনের স্টক। বাচ্চাদের মধ্যে কৃমি সংক্রমণ ছিল দেখবার মতো, শেষের দিকে অ্যালবেনডাজলও দেওয়া গেল না। মনে হচ্ছিল পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এসব রোগের কারণ। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব অর্থনৈতিক কারণে নাকি শিক্ষার অভাবে–বুঝতে পারিনি।

মহিলারা অনেকে এলেন সাদা স্রাবের সমস্যা নিয়ে। পুকুরে কোমর ডুবিয়ে স্নান করা, মেনস্ট্রুয়াল হাইজিনের অভাব এসবই বোধহয় কারণ। কলকাতার এক মহিলা চিকিৎসাত্রাণে বিতরণ করার জন্য বেশ কিছু স্যানিটারি ন্যাপকিন দিয়েছিলেন। সেগুলোও ফুরিয়ে গেল।

আমরা রোগী দেখেছিলাম নাম লেখা হয়েছে এমন 211 জন। ওষুধ ফুরিয়ে আসছে, সময় শেষ, যখন গুটিয়ে ফেলা হচ্ছে সব, তারপরেও দেখতে হলো আরো জনা পঁচিশেককে।

গোয়ালদহ থেকে ফিরে এসেছি আবার যাওয়ার ভাবনা নিয়ে। স্বাস্থ্য শিক্ষা নির্মাণ সিলিকোসিস নিয়ে ভাবনা চিন্তা করছে বছর খানেক ধরে। উত্তর চব্বিশ পরগনা এবং বীরভূমে সিলিকোসিস নিয়ে গবেষণাধর্মী মডেল কাজ করার প্রস্তাব দিয়েছে শ্রমদপ্তরের কাছে। তিনটি সংগঠনই আছে সিলিকোসিস ও অন্য পেশাগত রোগ বিরোধী কোঅর্ডিনেশন কমিটিতে।

PrevPreviousটেলিমেডিসিন
Nextডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১৯ (খাদ্যের ক্যালোরি)Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

July 26, 2026 No Comments

২৪ জুলাই, ২০২৬ 1942 A Love Story সিনেমায়, যদ্দূর মনে পড়ে, অনুপম খেরের মুখে একটা সংলাপ ছিল। খুব সম্ভবত নায়ক অনিল কাপুর যখন নায়িকা মনীষা

আজকাল

July 26, 2026 No Comments

হচ্ছে বাড়ি, হচ্ছে আইটি পার্ক, শহর জুড়ে নতুন দিনের ঝলক। স্বপ্ন ছোঁয়ার কর্পোরেটের ডাক, তবু ভাতার স্রোতে হারায় কর্মের হাক। আসে নতুন নতুন ভাতার ঘোষণা,

দুই পাগলের গপ্পো – প্রথম পর্ব

July 26, 2026 No Comments

পাগল শব্দের আভিধানিক অর্থ যাই হোক না কেন,যত‌ই তাদের সমাজের চোখে অবাঞ্ছিত মনে করা হোক না কেন এই সময়ের সমাজে তাদের উপস্থিতির গরিমাকে কখনোই খাটো

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

July 25, 2026 1 Comment

পুলিশ আর সেনাবাহিনী দিয়ে জনগণের সঙ্গে লড়াই করে জিততে পারেনি কোনো দেশের সরকার। প্রাথমিক প্রতিক্রিয়ায় হয়ত রাষ্ট্রের চরম দমন পীড়নের ফলে কিছুটা পিছু হতে হয়,

ভাঙ

July 25, 2026 No Comments

সাম্প্রতিক পোস্ট

আমি কৃতজ্ঞ রইলাম, সব্বার কাছে।

Dr. Bishan Basu July 26, 2026

আজকাল

Dr. Sukanya Sinha July 26, 2026

দুই পাগলের গপ্পো – প্রথম পর্ব

Somnath Mukhopadhyay July 26, 2026

ককরোচ পথ দেখাল, বিরোধীরা পারবে কি?

Sanjoy Mukherjee July 25, 2026

ভাঙ

Pallab Kirtania July 25, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

654568
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]