Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ডায়াবেটিসের অ থেকে চন্দ্রবিন্দুঃ পর্ব ১৯ (খাদ্যের ক্যালোরি)

Diabetes symbol
Dr. Aindril Bhowmik

Dr. Aindril Bhowmik

Medicine specialist
My Other Posts
  • June 27, 2020
  • 7:27 am
  • One Comment

ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় খাদ্য, ব্যায়াম ওষুধ পত্র তিনটিরই ভূমিকা অসীম। প্রথমে আমরা জেনে নেব ডায়াবেটিস রোগীদের খাদ্য সম্পর্কে।

ডায়াবেটিসের খাদ্য নিয়ে আলোচনা করার আগে খাদ্যের দুটি জিনিস আমাদের জানা দরকার। বিভিন্ন খাদ্যের ক্যালোরি ও গ্লাইসেমিক ইন্ডেক্স। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কম ক্যালোরি যুক্ত খাবার এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার উপকারি। এছাড়াও ডায়াবেটিস রোগীদের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবারের অনুপাত ঠিক রাখা প্রয়োজন। এই পর্বে আমরা বিভিন্ন খাদ্যের ক্যালোরি সম্পর্কে জানবো। তার সাথে এও জেনে নেব আমাদের দৈনন্দিন ক্যালরি চাহিদা কতটুকু।

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির দেহের ওজন অনেক সময়ই বেশি থাকে। ওজন কমানোর জন্য আমাদের দৈনন্দিন ক্যলরি চাহিদার থেকে অন্তত ৫০০ ক্যালোরি কম খেতে হবে। এতে প্রতি দু-সপ্তাহে প্রায় এক কেজি ওজন কমে।

 দৈনন্দিন ক্যালরি চাহিদাঃ

মোটামুটি পরিশ্রম করেন এরকম মাঝ বয়সী মহিলার প্রতিদিন ক্যালরি চাহিদা ২০০০ ক্যালোরি।

পুরুষদের ক্ষেত্রে সেটা প্রায় ২৫০০ ক্যালরি।

এটা মনে রাখতে হবে বয়স বাড়ার সাথে সাথে আমাদের ক্যালরির চাহিদা কমে।

 ক্যালরি কিভাবে গ্রহণ করা উচিৎঃ

যেহেতু, খাদ্যের তাপ বা ক্যালরি দেহযন্ত্রকে সচল রাখে, দেহের কাজ করার শক্তি যোগায়, তাই কিভাবে ক্যালরি গ্রহণ করবেন, তা জানা ও বোঝা খুবই গুরুত্বপুর্ণ। 

  • একজন মানুষ দৈনিক কত ক্যালরি গ্রহণ করবেন, তা নির্ভর করে তার উচ্চতা, বয়স, লিঙ্গ, তিনি কত কর্মঠ, এবং তার শরীরের BMR, তিনি ওজন বাড়াতে, কমাতে, না ঠিক রাখতে চান, এবং তিনি ব্যায়ামের মাধ্যমে কত ক্যালরি বার্ন করেন, তার ওপর।
  • তাই প্রতিদিন, প্রতি বেলা ক্যালরি মেপে খাবার খেতে হবে।
  • ওজন ঠিক রাখতে বা কমাতে নিয়মিত কম ক্যালরির খাবার খেতে হবে। আর মাঝে মাঝে অল্প পরিমানে বেশি ক্যালরির খাবার খেলেও ক্ষতি নেই। তবে সেদিন একটু বেশি ব্যায়াম করা যেতে পারে। তাহলে, সেদিনের মোট ক্যালরির চাহিদার সমতা বজায় থাকবে।
  • অধিক ক্যালরির খাবার খেলে, সেটা দিনের প্রথম ভাগে খেলে ভালো, কারণ, তাহলে তা সারাদিনের কাজের মাধ্যমে বার্ন হয়ে যাবে। রাতে যেহেতু কম কাজ করা হয়, তাই তা রাতে খেলে শরীরে ফ্যাট হিসাবে জমতে পারে।
  • একবারে বেশি ক্যালরির খাবার না খেয়ে, বারে বারে ২০০ থেকে ৫০০ ক্যালরির খাবার খাওয়া ভালো, এতে একবারে বেশি ক্যালরি শরীরে ফ্যাট হিসাবে জমে যাবার ভয় থাকে না।
  • অধিক ফাইবার যুক্ত খাবার, যেমন: শাক-সবজি, ফল, বিনস, বাদাম ইত্যাদি খেলে তা হজমেও সাহায্য করে। আর এগুলোর অন্যান্য উপকারিতা তো আছেই। এগুলোতে ক্যালরিও কম থাকে।
  • একবেলা বেশি ক্যালরি খেলে অন্য বেলা চেষ্টা করা উচিত যাতে কম ক্যালরি খাওয়া হয়।
  • অধিক ক্যালরি যুক্ত খাবারগুলো হচ্ছে: লাল মাংস (খাসির মাংস), মাখন, তেল, চর্বি, ফাস্ট ফুড, তেলে ভাজা খাবার, কেক, অধিকাংশ বিস্কিট, পনির, বাদাম, চকলেট, আইসক্রিম, ক্রিম, চিনি যুক্ত খাবার, বিরিয়ানি, ফ্রাইড রাইস, কোল্ড ড্রিংস ইত্যাদি।
  • বেশি ক্যালরি হলেই যে সেটা খাওয়া যাবে না, তা কিন্তু নয়। কিছু বেশি ক্যালরির খাবার, যেমন: বাদাম, চকলেট, পিনাট বাটার, মধু, পনির অল্প পরিমানে খেলে এগুলোর উপকারিতাগুলো পাওয়া যায়।

বিভিন্ন খাবারের ক্যালোরির মানঃ (আনুমানিক)

সকালের খাবার
সিদ্ধ ডিম ১ ৮০ ক্যালোরি
ডিমের ওমলেট ১ ১২০
এক স্লাইস পাউরুটি ১ ৪৫
এক স্লাইস পাউরুটি + বাটার ১ ৯০
রুটি ১ ৬০
পরোটা ১ ১৫০
সবজি ১ কাপ ১৫০
লাঞ্চ/ ডিনার
সাদাভাত ১ কাপ ১২০
ফ্রাইড রাইস ১ কাপ ১৫০
বিরিয়ানী ১ কাপ ২০০
ডাল ১ কাপ ১৫০
দই ১ কাপ ১০০
সবজির তরকারী ১ কাপ ১৫০
মাংস ১ কাপ ১৭৫
সালাদ ১ কাপ ১০০
কাটলেট ১ ৭৫
আচার 1 tsp ৩০
ফল ১ টা ১৫০(বিভিন্ন ফলের বিভিন্ন রকম)
পানীয়
দুধ চিনি ছাড়া লাল চা ১ কাপ ১০
দুধ চিনি সহ চা ১ কাপ ৪৫
চিনি চাড়া দুধ ১ কাপ ৬০
চিনি সহ দুধ ১ কাপ ৭৫
দুধ চিনি সহ হরলিক্স ১ কাপ ১২০
ফ্রুট জুস কন্সেট্রেটেড ১ কাপ ১২০
কোমল পানীয় ১ বতল ৯০
বিবিধ
জ্যাম ১ চা চামচ ৩০
বাটার ১ চা চামচ ৫০
ঘি ১ চা চামচ ৫০
চিনি ১ চা চামচ ৩০
বিস্কুট ১ ৩০
ভাজা বাদাম ১ কাপ ৩০০
পুডিং ১ কাপ ২০০
আইস ক্রিম ১ কাপ ২০০
 সিংগাড়া ১ টি ১২০
ভেলপুরি/পানিপুরি ১ টি ১৫০
মিষ্টি ১ টি ১৫০
আলুভাজা ১ কাপ ২০০
স্যান্ডউইচ ১ টি ২৫০
চিকেন ফ্রাই ১ পিস ২০০
চাইনিজ নুডুলস ১ প্লেট ৪৫০
চাইনিজ ফ্রাইড রাইস ১ প্লেট ৪৫০
পিৎজা ১ প্লেট ৪০০

 

PrevPreviousআমপান বিধ্বস্ত সিলিকোসিসের গ্রাম গোয়ালদহ থেকে
Nextদাদ, এক মহামারীNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
অমল ভকত
অমল ভকত
6 years ago

বিভিন্ন ফল আর diabetes উপর তার প্রভাব এই বিষয় টির উল্লেখ থাকলে আরো ভালো হতো। খুব ভালো তথ্য সমৃদ্ধ লেখা।

0
Reply

সম্পর্কিত পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

October 10, 2026 No Comments

আজকের দিনটা আপনাদের মুখ পুস্তকের দেওয়ালগুলি ভরে যায় যে মানুষটির বিদ্রূপ, নিন্দায় তাঁকে নিয়ে আজকের এই চিঠি। গান্ধী কেমন লোক ছিলেন সে নিয়ে আপনাদের গুরুদেব

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

October 10, 2026 No Comments

ছবিটা এখন অক্সফোর্ডে বসে তুললাম। ২০২৬। এই দেশ ছেড়েছিলাম ২০১২তে। বউ, বাচ্চা,চারটে সুটকেস আর অল্প ব্যাংক ব্যালেন্স ছাড়া কী নিয়ে গেছিলাম এ দেশ থেকে। NHSএ

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

October 10, 2026 No Comments

মুনাফা সর্বাধিক করার জন্য বিশ্বপুঁজি বিশ্বায়নের প্রক্রিয়ায় ধীরে ধীরে গত তিন দশকে মানুষের চিন্তার কাঠামো বদলে দিতে চেয়েছে । পরিবর্তিত চিন্তার আধারে উন্নয়নের সংজ্ঞা নির্ধারিত

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

October 9, 2026 No Comments

৯ আগষ্ট ২০২৪ আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’ র মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের তারই কর্ম স্থলে। তারপর সারা কলকাতা, রাজ্য, দেশ তোলপাড় করা

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

October 9, 2026 No Comments

৮ অক্টোবর ২০২৬ কয়েকদিন আগে প্রকাশ্য রাস্তায় আইনজীবী শামিম আহমেদ সহ একাধিক আইনজীবীর ওপর আক্রমণ হয়েছে। আজ ভোরে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশরঞ্জন ভট্টাচার্যর বাড়িতে আক্রমণ

সাম্প্রতিক পোস্ট

প্রিয় রাষ্ট্রবাদী বন্ধুদের জন্য খোলা চিঠি

Dr. Samudra Sengupta October 10, 2026

বিত্তটা মধ্য থাকলেও ক্ষতি নেই চিন্তাটা উচ্চ হোক

Dr. Indranil Saha October 10, 2026

মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে নয়া পুঁজিবাদ

Sanjoy Mukherjee October 10, 2026

অভয়া আন্দোলনকারী সমস্ত চিকিৎসক ও নাগরিকদের হেনস্থা করা মিথ্যা অভিযোগগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে

Abhaya Mancha October 9, 2026

এবার আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য

Abhaya Mancha October 9, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

688582
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]