Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

করোনা সাগরে

IMG_20200724_205712
Dr. Amit Das

Dr. Amit Das

Physician in a government hospital of North Bengal
My Other Posts
  • August 1, 2020
  • 6:49 am
  • No Comments

প্রথম আলাপ

মার্চের মাঝামাঝি। দিল্লি যাচ্ছি এক আন্তর্জাতিক চিকিৎসক সম্মেলনে যোগ দিতে। পেশায় আমি উত্তরের এক শহরের সরকারি হাসপাতালের চিকিৎসক। সম্মেলনে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্রমণের পিপাসায় প্রথম গন্তব্য শিমলা। ১৬ ই মার্চ পৌঁছে গেলাম। সম্মেলন চলবে ২০-২২ শে মার্চ।

১৭ই মার্চ সকালে শিমলার ম্যলে মিঠে রোদ পোহাচ্ছি, হঠাৎ ফোন দিল্লি থেকে কর্মকর্তাদের। বিশ্বব্যাপী কোভিড ১৯ মহামারীর কারণে সম্মেলন বাতিল। নাম নথিভূক্তির টাকা ফেরত দেওয়া হবে। ওনাদের আ্যকাউন্ট নম্বর বাৎলে দিয়ে উৎসাহ নিয়ে ভাবতে বসলাম হিমাচলের আর কোথায় এই বাড়তি তিন দিনে ঘুরে নেওয়া যায়। তারই সুলুক সন্ধান করতে স্ক্যান্ডাল পয়েন্টের কাছে হিমাচল পর্যটনের দপ্তরে ঢুকতেই এক গাল মাছি। জানতে পারলাম শিমলা, মানালী ও সোলান বাদে হিমাচল প্রদেশের বাকি অংশে আর পর্যটকদের নতুন করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। উপরে আটকে থাকা পর্যটকদের ফিরিয়ে আনা হচ্ছে। এবং কুড়ি মার্চ থেকে হিমাচল প্রদেশ থেকে আন্তঃ রাজ্য বাস চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে। অগত্যা ১৭, ১৮ মার্চ শিমলা, কুফরী আর চেইল ঘুরে ১৯ মার্চ নেমে এলাম চন্ডীগড়। কুড়ি তারিখ সকালে রক গার্ডেন ঘুরতে গিয়ে শুনি বিশ্বব্যাপী কোভিড মহামারীর কারণে সমস্ত পর্যটন স্থল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ। এমনকি আগ্রার তাজমহল, দিল্লির লাল কেল্লা ও পর্যটকদের জন্য বন্ধ।

উপায়ান্তর না দেখে দিল্লি ফিরে আসা মনস্থ করলাম। কাশ্মিরী গেট পৌঁছে রাজধানী শহরের চেহারা দেখে তো চক্ষু স্থির। রাস্তা ঘাট ফাঁকা। গণপরিবহন যাত্রীহীন। কোনক্রমে মেহোরৌলি পৌঁছে একটি হোটেলে থাকার জায়গা পেলাম, তবে রেস্তোরাঁ সব বন্ধ। সে রাতে ফল কিনে এনে নৈশভোজ সারলাম। এরপর ইন্টারনেট ঘেঁটে একটু পড়তে বসলাম এই কোভিড ১৯ সম্পর্কে।

জানলাম কিভাবে চীনের উহান শহর থেকে ইটালি হয়ে ইটালীয় পর্যটকদের শরীরে বাহিত হয়ে দিল্লি, জয়পুরে পৌঁছে গেছে আনকোরা এই ভাইরাস। ইটালি, ফ্রান্স, ইরানের মৃত্যু মিছিলের খবরও পেলাম। দেরিতে শুনলাম প্রধানমন্ত্রীর ভাষণ এবং ২২মার্চ জনতা কারফিউ-এর ঘোষণা। এই শুনে তো হাতে হ্যারিকেন। ২২ শে মার্চ এই তো আমার ফেরার বিমান। ২১ শে মার্চ সকালে প্রাতরাশ না খেয়েই ছুটলাম দিল্লি বিমানবন্দরে বিমান সংস্থার গুমটি তে। ভাগ্যক্রমে সেইদিন বিকালের বিমানে ফেরবার বন্দোবস্ত হলো। ২২ শে মার্চ শহর জুড়ে থালা, কাঁসর, ঘন্টা বাজানো শুনতে শুনতে হাসপাতালে কাজে যোগ দিলাম।

PrevPreviousকোভিড নিয়ে ভয়ে ছিলাম
Nextহাবিব’সNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

ফ্যাসিস্ট শক্তির পতন সময়ের অপেক্ষা

October 13, 2026 No Comments

১১ অক্টোবর, ২০২৬ প্রতিবাদের বাঁধভাঙা জনস্রোতে, জনরোষে, তারুণ্যের প্লাবনে ভেসে গেল ফ্যাসিস্ট সরকারের ব্যারিকেড। যন্তরমন্তর সহ দিল্লি দুর্গের পতন হয়েছে অহিংস আন্দোলনকারীদের দৃপ্ত, নাছোড় জমায়েতে।

মনে রাখা হবে

October 13, 2026 No Comments

আমরা যারা বাবা-জ্যাঠাদের মুখে সিদ্ধার্থশঙ্কর রায়ের জমানায় ১৯৭২ থেকে ’৭৭-এর নৃশংস পুলিশি অত্যাচারের গল্প শুনে বড় হয়েছি, দিল্লি পুলিশের এই আচরণে তারা অবাক হইনি। গুন্ডাদের

স্বাস্থ্য মন্ত্রীকে ডেপুটেশন ও প্রতিবাদী জমায়েত | বিচারহীন ২৬ মাস | অভয়া মঞ্চ

October 13, 2026 No Comments

৯ অক্টোবর, ২০২৬

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

October 12, 2026 1 Comment

১০ অক্টোবর কলকাতার সূর্য সেন ভবনে ভবিষ্যতের দিশা ও বিকল্পের সন্ধানে পি ডি এস এফ ছাত্র সংগঠন একটি অসাধারণ আলোচনা সভার আয়োজন করেছিল। বিষয় ছিল

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

October 12, 2026 No Comments

২৮ সেপ্টেম্বর ২০২৬ শংকর গুহ নিয়োগীর ৩৫ তম শহীদ দিবস উদযাপন।

সাম্প্রতিক পোস্ট

ফ্যাসিস্ট শক্তির পতন সময়ের অপেক্ষা

Sangrami Gana Mancha October 13, 2026

মনে রাখা হবে

Dr. Arjun Dasgupta October 13, 2026

স্বাস্থ্য মন্ত্রীকে ডেপুটেশন ও প্রতিবাদী জমায়েত | বিচারহীন ২৬ মাস | অভয়া মঞ্চ

Abhaya Mancha October 13, 2026

ভীষণ অসম্ভবে তোমাকে চাই’

Gopa Mukherjee October 12, 2026

শংকর গুহ নিয়োগী ও শ্রমিক আন্দোলন

Doctors' Dialogue October 12, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

690316
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]