Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ইয়া বড় ডাক্তার

Screenshot_2026-08-14-23-20-14-41_680d03679600f7af0b4c700c6b270fe7
Smaran Mazumder

Smaran Mazumder

Radiologist, medical teacher
My Other Posts
  • August 15, 2026
  • 6:06 am
  • No Comments

সোশ্যাল মিডিয়া আসার পর ছোট-মাঝারি ডাক্তার আর বড় ডাক্তার নিয়ে এক ধরনের সোশ্যাল ছ্যাবলানি সারাক্ষণ সহ্য করতে হয়। এটা যে আগে ছিল না, তা নয় কিন্তু! রোমান সাম্রাজ্যের সময়েও এই বিষয় নিয়ে ক্যাঁচালের সন্ধান পাওয়া যায়! বিষয়টি নতুন নয়।

এবার ‘ইয়া বড়’ মানে বিরাট বড় ডাক্তার হতে চাইলে কী কী করণীয়, কী কী গুণাবলী থাকা দরকার, এই বিষয়ে আমি অনেকের মতামত নিয়েছি। এবং এটা শুধু একদিন একটা ইন্টারভিউ নিয়েছি, এমন নয়। সুদীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এই কাজটি আমি করেছি- অবশ্যই গোপনে। কারণ, এরকম গবেষণায় সরকারি অনুমোদন মেলে না। অনুদান তো নয়ই! 😥

এটি এক রকমের সায়েন্টিফিক পদ্ধতি, যাকে বলা চলে ‘সিঙ্গেল ব্লাইন্ড স্টাডি’। মানে যাদের মতামত নিয়েছি, তারা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে আমি নিজে ডাক্তার। এটাও বোঝেনি যে কেন এই প্রশ্নটা জিজ্ঞেস করেছি। ফলে তাদের উত্তরগুলোর একটু হলেও মূল্য আছে… থাকা উচিত।

মেডিকেল সিস্টেমে থাকা লোকজন থেকে শুরু করে নন-মেডিকেল—এমন অনেকের কাছ থেকে মূল্যবান মতামত সংগ্রহ করার চেষ্টা করেছি। দু-একজন ভিন্ন পেশার মানুষ, যেমন: শিক্ষক, উকিল, রাজনীতিবিদ—এদেরও মতামত নিয়েছি। বিষয়টা আরও আট-নয় বছর আগে থেকে করা উচিত ছিল; মানে ছাত্রাবস্থায় যখন এই বিষয়ের সঙ্গে পরিচিত হতে শুরু করি। কিন্তু হয়নি।

সত্যি বলতে, তখন বড় ডাক্তার বলতে যাদের বুঝতাম, বেশিরভাগই আমাদের শিক্ষক-শিক্ষিকা। কারণ, তার বাইরের জগৎ তখন অজানা ছিল। এবার সবাই বুঝবেন—ছাত্রছাত্রীদের চেতনায় শিক্ষক-শিক্ষিকার প্রতি একরকম ‘বায়াস’ তৈরি হবেই। তাই এই বায়াসড পর্যবেক্ষণ আমি এই লেখায় উল্লেখ করব না।

এমনকি ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও বাদ দিলাম, কারণ এরাও কোনো না কোনোভাবে বায়াসড হতে পারেন। আরও কিছু মানুষ এক্সক্লুডেড… যেমন ধরুন ডাক্তারের পরিজন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এক্স-ক্রাশ ইত্যাদি প্রভৃতি। 😋

এবার ফলাফল জানার জন্য উন্মুখ হয়ে পড়েছেন, তাই তো? সবুর করুন।

আমি ডাক্তার… ফলে পরিসংখ্যান তৈরিতে যে ফের বায়াসড হব না, সেটি সম্বন্ধে নিশ্চিত হয়ে নিন। না হলে এমন গবেষণা থেকে যেটা পাবেন, সেটা কোনো কাজে লাগবে না। আপনি হয়তো ভাবছিলেন আমি নিজে বিরাট বড় ডাক্তার হওয়ার জন্য এমন গবেষণা করেছি! এই ভুলটা প্রথমেই মগজ থেকে ডিলিট করুন। ডাক্তার হওয়ারই কোনো ইচ্ছে কোনোকালে ছিল না, তার ওপর আবার বড় ডাক্তার! রাজনীতিবিদ না হলেও জনস্বার্থে এরকম দু-একটা কাজ বিনামূল্যে আমি মাঝে মাঝেই করে থাকি। 😋

যাইহোক, ফলাফলটা একটু বলে নিই।

পরিসংখ্যানের কচকচানি লিখছি না, লেখা বড় হবে বলে। বড় ডাক্তারদের ক্যাটেগরিতে—ফি কম/বেশি, ব্যবহার ভালো/খারাপ, দারুণ কথা বলতে পারা/ইন্ট্রোভার্ট, দেখতে ভালো/অ্যাভারেজ/খারাপ, হেব্বি বক্তৃতা দিতে পারা/লজ্জা পাওয়া, মুচকি হাসতে পারা/গোমড়ামুখো, রাজনীতি করতে পারা/না পারা, ইনকাম কম/বেশি, তেলের বোতল পকেটে রাখতে পারা/না পারা, জিভ ছোট/বড়, স্যুট-বুট-টাই পরা, গানে-কবিতায়-ছবি আঁকায় পারদর্শী, ভালো ভিডিও রিল থেকে পেপার পাবলিশ করতে পারদর্শী, জুনিয়রকে খিস্তি মারা/দোস্তি করা, কাজ করা/ফাঁকি মারা, পড়াতে পারা না পারা/ডাক্তারি করতে পারা না পারা… এরকম শ-খানেক ক্যাটেগরিতে বড় ডাক্তারদের শ্রেণিবিভাজন পেয়েছি।

ফলে এরকম একটি গবেষণার ফলাফল হাতে নিয়ে ঘেঁটে ঘন্ট হয়ে শেষমেশ যে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, সেটা বলা বাহুল্য।
এইরকম একটি পণ্ডশ্রম এক যুগেরও বেশি সময় ধরে করে একটা বিষয় বুঝতে পেরেছি—বিরাট বড় ডাক্তার বিষয়টি হয় একটি তৈরি করা মিথ, নয়তো সেটি যাচাইযোগ্য বিষয়ই নয়!! হতে পারে বিজ্ঞাপনী ফাঁদ, নয়তো আমার গবেষণার চূড়ান্ত ব্যর্থতা।

তাই এটি পড়ার পর যাদের মানতে কষ্ট হবে, তাদের বলব—আপনি আমাকে একটু বড় ডাক্তারের ক্রাইটেরিয়াগুলো বলবেন। আমি না হয় আর এক যুগ ধরে গবেষণা করব এবং ২০৩৮ সালে ফের আরেক পর্ব লিখব এই নিয়ে। এরপরও যদি আপনি সত্যিই বড় ডাক্তার হয়ে থাকেন বা বিরাট বড় ডাক্তারের খোঁজ পেয়ে থাকেন, আমাকে একটু জানাবেন পিলিজ। গণদেবতার ‘বিরাট বড় ডাক্তার’দের নিয়ে ক্যাঁচালের যদি একটু হলেও সুরাহা হয়, মন্দ কী?

এবার শেষ ভাটটুকু লিখেই শেষ করব।

এরকম একটি জঘন্য গবেষণা কেন করছিলাম জানেন? ভাবছিলাম ঘরোয়া বিষয় ঘরেই ছিটকিনি লাগিয়ে আটকে রাখব, পারলাম না কিছুতেই। উপরোক্ত বিরাট বড় ডাক্তারদের কোনো ক্যাটেগরিতেই পড়ি না বলে আমার কোনো আফসোস নেই, বিন্দাস আছি।
শুধু তেরো বছর ধরে কানের কাছে গিন্নির ঘ্যানঘ্যান আর সহ্য হচ্ছে না! উঠতে-বসতে, শুতে, এমনকি ডাক্তারি করার সময় অব্দি ফোন করে খোঁটা দেয়—”ডাক্তার হয়েছে! একটুখানি বড় হতে পারলে না? এক যুগ ধরে তোমার শর্ট সাইজের জামাকাপড় খুঁজতে খুঁজতে আমার জান কয়লা হয়ে গেল!”

আর যা যা বলে সেসব… না, থাক! 🥱

PrevPreviousঅভিযুক্তদের যথাস্থানে বহাল না রেখে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন
Nextঅ‍্যান্টি-ন‍্যাশনNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

September 14, 2026 No Comments

সেই কলেজ জীবনের ঝোড়ো দিন, যখন আমি ‘দিমাগী নকশাল’, আদর্শের চোখে স্বপ্ন দেখি সাম্য সমাজ গড়ব, দেশ গড়ব। ভালোবাসা ভরেছিল বুকে। মানুষের প্রতি ভালোবাসা, আর্তের

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

September 14, 2026 No Comments

স্বাধীনতার আশি বছরে সরকারি স্কুলগুলোর ক্রমবর্ধমান সংকট নিয়ে আলোচনা অব্যাহত। সাম্প্রতিক সময়ে এই আলোচনা আরো গতি পেয়েছে সংসদে সরকার কর্তৃক প্রকাশিত দুটি তথ্যে।প্রথমটি হল ভারতে

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

September 13, 2026 No Comments

একটা ভোটে জিতে সরকার গড়ার পর হাতির পাখনা মেলার মতো অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারীর দল ও সরকারের। যেমন রাজ্যের শাসক দল, তেমন রাজ্যের সরকার। দুটোরই

শব্দে জব্দ

September 13, 2026 No Comments

বিজ্ঞান ও পরিবেশ আন্দোলন: পশ্চিমবঙ্গে সিপিআইএমের গণ সংগঠন ‘ বিজ্ঞান মঞ্চ ‘ ছাড়াও বেশ কিছু বিজ্ঞান সংগঠন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞান বিষয়ে মাঠে ময়দানে নেমে

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

September 13, 2026 No Comments

পৃথিবীতে আপাতত একটাই কাজ বাকি আছে। শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো। আমরা আবার প্রকাশনীর পক্ষ থেকে পুজোয় বুক স্টল করি। রাগ করবেন না প্লিজ৷ রোজ

সাম্প্রতিক পোস্ট

তোমার ভেতর আমার উড়ান, রৌদ্রডানা

Pallab Kirtania September 14, 2026

আদর্শ বাল বিদ্যালয়/ স্কুল যখন জিতে যায়

Suman Kalyan Moulick September 14, 2026

বাঙালিকে শাসনের অধিকার এরা পায় কি করে?

Parichay Gupta September 13, 2026

শব্দে জব্দ

Bappaditya Roy September 13, 2026

শারদোৎসব… ইয়ে… সরি, সরি দুর্গাপুজো

Dr. Aindril Bhowmik September 13, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

675326
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]