Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

নির্মল মাজি-কে মেডিকেল কাউন্সিল থেকে বাদ দেওয়া নিয়ে দু’চার কথা

Screenshot_2026-05-21-06-57-07-95_680d03679600f7af0b4c700c6b270fe7
Dr. Bishan Basu

Dr. Bishan Basu

Cancer specialist
My Other Posts
  • May 21, 2026
  • 6:58 am
  • No Comments
প্রথমত, নতুন সরকার এলে, সাধারণত, পূর্বতন সরকারের মনোনীত সদস্যদের সরিয়ে দেওয়া হয় (বা তাঁরা নিজেরাই সরে যান) – এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিল নয়, সর্বত্রই করা হয়। অতএব শুধু নির্মল মাজিকেই তার কার্যকলাপের জন্য সরিয়ে দেওয়া হলো, এমন নয়।
আর দ্বিতীয়ত, নির্মল মাজি সেভাবে কখনোই থ্রেট কালচার-এর পাণ্ডা ছিল না (যা কিনা বাংলার স্বাস্থ্যব্যবস্থায় নর্থ বেঙ্গল লবি-র, অনেকাংশেই মৌলিক, অবদান)। নির্মল মাজি পাড়ার পেঁচো মস্তান টাইপের – চুরি, তোলাবাজি, দাদাগিরি এইসব কাজের বেশী কিছুর এলেম ওর ছিল না, নেইও (সেদিক থেকে দেখলে বিরূপাক্ষ বিশ্বাস ওর উপযুক্ত উত্তরাধিকারী)। [এই পোস্টে আপনি-বাচক ক্রিয়া, ইচ্ছাকৃতভাবেই, ব্যবহার করছি না।]
থ্রেট কালচার – যা আসলে অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট – তার আসল মাথা অভীক দে। (আমাদের সাবজেক্ট-তুতো ভাই সৌরভ পাল-ও বেশ গুরুত্বপূর্ণ চরিত্র – এ-ও কাউন্সিলের সরকার-মনোনীত সদস্য ছিল, একেও সরিয়ে দেওয়া হয়েছে – তবে বিপজ্জনক হিসেবে সৌরভ অভীকের তুলনায় কিছুই না।)
খেলায় বাদ পড়ে যাবার ভয়ে নির্মল মাজি ওই গ্রুপে মিশেছিল বটে, কিন্তু শুধু ল্যাবেঞ্চুস হাতে সন্তুষ্ট থাকার বেশী কিছু পেত না। (শান্তনু সেনের আত্মসম্মানবোধ এর তুলনায় সামান্য একটু বেশী থাকার কারণে সে এই গ্রুপে তেমনভাবে ভিড়ে উঠতে পারেনি।)
এর সঙ্গে যোগ করতে হবে সেইসব মহান চিকিৎসক তথা ফ্যাকাল্টিদের, যারা অভীক-সৌরভ-মুস্তাফিজুরদের নিরন্তর তেল মারত, স্থানীয়স্তরের খবরাখবর দিত – সামনে এলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াত – মাঝেমধ্যে ওই গোষ্ঠীর ক্রিয়াকলাপ কী করে আরও নিখুঁত করা যেতো পারে সে বিষয়ে পরামর্শও দিত – এবং যারা এখন প্রকাশ্যত আকুলভাবে বিজেপি-পন্থী হয়ে গেছে (বিজেপি তাদের নিয়েছে/নিচ্ছে/নেবে কিনা, সেটা অবশ্য আমার জানা নেই)। উদাহরণ হিসেবে মেদিনীপুরে জনৈক ইএনটির প্রফেসরের কথা বলা যেতে পারে – যে ইএনটি পরীক্ষার সময় মুস্তাফিজুরকে পাশের চেয়ারে বসিয়ে রাখত, এবং কে কত নম্বর পাবে তা মুস্তাফিজুরই নির্ধারণ করত – সেই প্রফেসর এখন খুবই বিজেপি-মুখো হয়েছে। তবে এরকম অনেকেই আছে, আমাদের সাবজেক্টে বা আমার সরাসরি সহকর্মীদের মধ্যেও তেমন লোকজন আছে, কিন্তু সকাল-সকাল তাদের নেমিং-শেমিং করে বিতর্ক বাড়াব না।
শশী পাঁজার প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন তৈরী হওয়ার দিনদশেকের মধ্যে রাজ্যের অধিকাংশ মেডিকেল কলেজের প্রিন্সিপাল-এমএসভিপি ইত্যাদিরা সংগঠনের সদস্য তো বটেই, এমনকি পদাধিকারী হয়ে গেলেন (যদিও এঁদের কারোরই, অন্তত প্রকাশ্যত, কোনও রাজনৈতিক সংগঠনের নেতা-নেত্রী হওয়ার কথা নয়) – প্রিন্সিপাল করবী বড়াল রামপুরহাটের মেডিকেল কলেজের চত্ত্বরে তৃণমূলের পতাকা হাতে মিছিল করেছিলেন – অভীক-মুস্তাফিজুরদের কর্মকাণ্ড দেখে তিনি যে নিত্যদিন অনুপ্রাণিত হন সে কথা জানিয়েওছিলেন – উনি বেশী উচ্চাকাঙ্ক্ষী তাই বাড়াবাড়ি করেছিলেন, কিন্তু আরও অনেকেই প্রায় এরকমই করতেন – এই বাস্তবটাও তো ভোলার নয়।
স্বাস্থ্যভবনের বিভিন্ন হর্তাকর্তা থেকে চুনোপুঁটি অব্দি, তাদের কথা বললে তো নিউজপেপার আর্টিকল-এর সাইজ হয়ে যাবে – তাই সেদিকে নাহয় আর গেলামই না।
মোদ্দা কথা হলো, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের পশুপালন ব্যবস্থার উন্নতিকল্পে কচি কালো বাঙালি পাঁঠা (ব্ল্যাক বেঙ্গল গোট) চাষের কথা বলেছিলেন। তিনি দেখলে খুশী হতেন যে সরকারে তাঁর উত্তরসূরীদের শাসনকালে সেই প্রজাতির বিপুল উন্নয়ন ঘটেছিল – রাজ্যের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্তরে তাদের প্রভাব ও প্রসার ঘটেছিল, সম্মিলিত ব্যা-ব্যা ধ্বনিতে আকাশ-বাতাস আলোড়িত হতে পেরেছিল। উন্নয়ন এতোটাই যে তারা মেডিকেল কলেজের অধ্যাপক অব্দি হয়ে যেতে পেরেছিল। এখন তারাই, অধিকতর উন্নয়নের আকাঙ্ক্ষায়, আকুলভাবে হাম্বা-হাম্বা ডাক পাড়তে চাইছে।
এই দুষ্টচক্রকে না ভাঙলে, এবং চাঁইদের সঙ্গে সঙ্গে যারা ধামাধরা হয়ে সিস্টেমটাকে টিকিয়ে রেখেছিল তাদের একঘরে করতে না পারলে, দু-চারটে মুখ বদলাবে বড়জোর, চুরি-জোচ্চুরি একটু-আধটু কমলেও কমতে পারে, কিন্তু সামগ্রিক পরিস্থিতির বদল ঘটবে না।
PrevPrevious“নতুন সরকার #৪”
Nextআপনি কোন দলে? হিন্দু ধর্ম বনাম হিন্দুত্বNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

October 17, 2026 1 Comment

বুদ্ধদেব বসু প্রসঙ্গটি এভাবে উত্থাপন করেছিলেন – “ধর্ম নিয়ে বাদানুবাদ যেমন মহাভারতে একটি নিত্যকর্ম, রামায়ণে সে-রকম নয়। কেননা রামই সেখানে সর্বাধিপতি ও সর্বতোভাবে প্রতিদ্বন্দীহীন …

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

October 17, 2026 No Comments

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে, বুধবার অনেকদিন ডায়েরি লেখা হয়নি। বিষয়বস্তুর অভাব ঘটেনি, মনকে সংহত করতে অপারগ হয়েছি। পথে আলো, ঘাটে আলো, হাটে-বাটে-মাঠে আলো, আকাশে বাতাসে

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

October 17, 2026 No Comments

সুনীল আকাশ, সাদা পেঁজা তুলোর মত মেঘ, কাশ ফুল, ঢাকের বাদ্যের সঙ্গে পুজো সংখ্যার বই, গান ও দশভুজার প্যান্ডেলের সামনে বামপন্থীদের বইয়ের স্টল বাংলার শারদ

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

October 16, 2026 No Comments

১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরী হয় – একথা এমনকি ডিপ-স্টেটের পে-রোলে থাকা ইতিহাসবিদরাও আমাদের জানতে দিয়েছিলেন। ঘটনা এতই পুরোনো যে এমনকি মোহনদাসজিও তখন প্রাপ্তবয়স্ক

রঙিন

October 16, 2026 No Comments

★ রঙিন ★ জীবনের ব্যাগে রঙ না থাকুক, রাস্তায় সাত রঙ বাধ্য হয়েই দ্রুতগতি যারা, মরে যা তারা বরং! বিদেশে ওরম মাল্টিকালার রাস্তা প্রচুর আছে।

সাম্প্রতিক পোস্ট

রামচন্দ্র, মুসলিম দরবারে রামায়ণ, রামমন্দির, এবং আমাদের বর্তমান ভারতবর্ষ`

Dr. Jayanta Bhattacharya October 17, 2026

আশ্বিনের প্রাক শারদীয়া সন্ধে

Dr. Sukanya Bandopadhyay October 17, 2026

অমলেন্দুভূষণ চৌধুরী এবং বাবুন চ্যাটার্জির উপর আক্রমণকারীদের শাস্তি চাই।

Dr. Punyabrata Gun October 17, 2026

ইন্ডিয়ান রোড কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নয়

Dr. Bishan Basu October 16, 2026

রঙিন

Dr. Arunachal Datta Choudhury October 16, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

691601
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]