Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

যাদবপুরের গণতন্ত্রপ্রেমী ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস

WhatsApp Image 2025-03-02 at 10.37.42 AM
Abhaya Mancha

Abhaya Mancha

A joint platform of more than 100 organisations seeking Justice for Abhaya
My Other Posts
  • March 3, 2025
  • 6:37 am
  • No Comments

প্রেস বিজ্ঞপ্তি
২ মার্চ ২০২৫

আমরা কখনও এমন এক বিদ্বেষপূর্ণ ও অপরাধমুলক ঘটনা অতীতে দেখিনি যা যাদবপুরে গতকাল (১লা মার্চ ২০২৫) ঘটেছে। পশ্চিম বঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, গণতান্ত্রিক মূল্যবোধকে সম্পূর্ণ লঙ্ঘন করে প্রতিবাদরত ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিয়েছেন, যাতে দুজন ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই নিন্দনীয় হামলা যে কোন সুস্থ গণতান্ত্রিক বিবেক সম্পন্ন মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এই ঘটনা ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবীর প্রতি আঘাত এবং এই আক্রমণ শুধু ছাত্রদের ওপর নয় এই আক্রমণ প্রতিটি নাগরিকের বিরুদ্ধে আক্রমণ, যারা ন্যায় ও গণতন্ত্রের দাবিতে সাহস করে লড়াই করছে।

অভয়া মঞ্চ এই জঘন‍্য ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে।

আমাদের অদম্য সাহসী ছাত্রছাত্রীরা স্পষ্ট ও আপোষহীন দাবিতে এগিয়ে এসেছে। তাদের আন্দোলনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন জানাচ্ছি।

পুণ্যব্রত গুণ. মণীষা আদক. তমোনাশ চৌধুরী
আহ্বায়ক, অভয়া মঞ্চ

_____________

প্রেস বিজ্ঞপ্তি
২ মার্চ ২০২৫

জন্মলগ্ন থেকেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ক্যাম্পাস গণতন্ত্রের পক্ষে। আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত পাঁচ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয় না। বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্রপ্রেমী ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছেন বহুদিন ধরে।
গতকাল রাজ্যের শিক্ষা মন্ত্রী বিশ্ববিদ্যালয়ে এলে তাঁর সঙ্গে ছাত্রছাত্রীরা কথা বলতে চান। কথা না বলে মন্ত্রী বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর জন্য গাড়িতে উঠে পড়েন। গাড়ির সামনে বসে পড়ে বা শুয়ে পড়ে প্রতিবাদ জানানো একটি স্বীকৃত পদ্ধতি। সাধারণভাবে গাড়ি না চালিয়ে থামিয়ে দেওয়া হয়। কিন্তু আমরা দেখলাম শিক্ষামন্ত্রীর গাড়ির চালক গাড়ি না থামিয়ে আন্দোলনরত একাধিক ছাত্রকে ধাক্কা মেরে চাপা দিয়ে বেরিয়ে গেল। দুজন ছাত্র গুরুতর আঘাত নিয়ে কেপিসি মেডিকেল কলেজে ভর্তি। তাদের মধ্যে ইন্দ্রানুজ রায়ের আঘাত গুরুতর।

আমরা শিক্ষামন্ত্রীর এই বর্বর অমানবিক আচরণের নিন্দা করি। আন্দোলনের ধরন নিয়ে শিক্ষামন্ত্রী বা শাসকদলের মুখপাত্ররা যে কথা বলছেন তাদের মনে করিয়ে দিতে চাই কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে জয়প্রকাশ নারায়ণের গাড়ির বনেটে উঠে তাদের সে সময়ের ছাত্র সংগঠনের নেতা নেত্রীদের বিক্ষোভ প্রদর্শনের কথা । জয়প্রকাশ নারায়ণ নেতৃত্ব দিচ্ছিলেন জরুরী অবস্থার বিরোধী আন্দোলনের আর বিপক্ষে জরুরী অবস্থার সমর্থক ছাত্রছাত্রীরা। জরুরি অবস্থা এদেশের গণতান্ত্রিক অধিকারের উপর এক কলঙ্কময় অধ্যায়। আর বর্তমান ছাত্রছাত্রীদের আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানের গণতন্ত্র রক্ষার আন্দোলন।

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আছে।

আগামীকাল ৩রা মার্চ বিকেল ৪টায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে যে মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্লাটফর্ম সেই মিছিলকে সফল করার আহ্বান জানায়।

হীরালাল কোনার
পুণ্যব্রত গুণ
যুগ্ম আহ্বায়ক                                                                                                                                                                                                                                জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল

PrevPreviousবই পড়া: “দীপ জ্বেলে যাও”
Next১ লা মার্চ, ২০২৫: মহিলা ও প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের মিছিলNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

“পথে এবার নামো সাথী”

July 20, 2026 No Comments

প্রতি ১০০ জন ভোটারের মধ্যে প্রায় ৯৩ জন এবারের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন। রাজ্যের ইতিহাসে এটি সর্বকালীন রেকর্ড। কেন মানুষের মধ্যে এবার ভোটদানের এত উৎসাহ

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

July 20, 2026 No Comments

১৩ জুলাই ২০২৬ ফেসবুক লাইভে আলোচিত।

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

July 19, 2026 4 Comments

এক সময় খবরের কাগজের অনেক খবরের ভিড়ে ছোট্ট কয়েক কলমের কিছু বিজ্ঞাপন থাকতো যার শিরোনাম — নিরুদ্দিষ্টের প্রতি পত্র অর্থাৎ বাড়ি থেকে হারিয়ে যাওয়া মানুষের

এই হল মোদির ভারত!

July 19, 2026 1 Comment

একদিকে দিল্লির যন্তর মন্তরে – প্রচন্ড গরমে, খোলা আকাশের নিচে বসে আছে দেশের লক্ষ লক্ষ বিক্ষুব্ধ ছাত্রদের কণ্ঠস্বর হয়ে শত শত ছাত্রছাত্রী। যাঁদের জীবন যৌবন

Najma’s Bitto and Bitto’s Najma

July 19, 2026 No Comments

Najma’s Bitto Sometimes, or rather many times, memories, thoughts and experiences lie quietly tucked into a forgotten corner of the mind’s closet for years together,

সাম্প্রতিক পোস্ট

“পথে এবার নামো সাথী”

Kanchan Sarker July 20, 2026

আমরা কি শুধু পেট ভরাচ্ছি?

Doctors' Dialogue July 20, 2026

আবার ফিরেছে ওরা ধরণীর নীড়ে ……(৫ ও ৬)

Somnath Mukhopadhyay July 19, 2026

এই হল মোদির ভারত!

Parichay Gupta July 19, 2026

Najma’s Bitto and Bitto’s Najma

Dr. Vikas Bajpai July 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

652472
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]