Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

বই পড়া: “দীপ জ্বেলে যাও”

IMG-20250130-WA0069
Dr. Jayanta Das

Dr. Jayanta Das

Dermatologist
My Other Posts
  • March 3, 2025
  • 6:36 am
  • No Comments

বিগত শতকের ছয় ও সাতের দশকের নকশালবাড়ির কৃষক আন্দোলন ও তারপরে ভারতবর্ষের কম্যুনিস্ট বিপ্লব-প্রচেষ্টা এখন অনেক আগেকার দিনের কথা, সেই আন্দোলনের একদা-যুবক এখন-বয়োবৃদ্ধ নেতাদের কেউ কেউ প্রায় ঊপন্যাসের মতো করে আত্মকথন প্রকাশ করছেন, এমনকি একদা-নকশাল এখন-মন্ত্রীও আত্মকথন লিখছেন। সেই আটের দশকের সমরেশ মজুমদারের কালবেলা ট্রিলজি-র আমল থেকেই মেইনস্ট্রিম সাহিত্যেও এই বিষয়ে গল্প-উপন্যাস-কবিতার বেশ ভালো জায়গা তৈরি হয়েছে। আজ থেকে চল্লিশ-পঞ্চাশ বছর আগে আমরা শৈশব-বাল্যে যেমন করে বাংলার সশস্ত্র স্বাধীনতা-সংগ্রামীদের নিয়ে গল্প-প্রবন্ধ-উপন্যাস পড়েছি, অনেকটা তেমন করেই এখন নকশাল-বিপ্লবীদের কথা পড়া যায়। ১৯৪৭-এর পট-পরিবর্তনের ফলে সশস্ত্র স্বাধীনতা-সংগ্রামীরা শ্রদ্ধেয় এবং হয়তো-বা খানিক অবান্তরও হয়ে গেছেন, নকশাল-আন্দোলনকারীরা তেমন হননি, হওয়ার কথাও নয়, তথাপি একদা-নকশালেরা কেবলমাত্র ‘একদা’ হয়েই থাকেন এই ঘরানার প্রায় সব বইতেই; আলোচ্য বইটি তাদের চাইতে অন্য গোত্রের।

.“দীপ জ্বেলে যাও” একটি নাতিদীর্ঘ বই। অনেকটা উপন্যাসের ঢঙে লেখা বইটিতে দুটো কাহিনি পাশাপাশি চলেছে—একটা কলকাতা মেডিক্যাল কলেজে, আরেকটা ছত্তিশগড়ে, যে ছত্তিশগড় তখনও আলাদা রাজ্য হয়ে ওঠেনি। মেডিক্যাল কলেজের বুকে তখন ছাত্র-রাজনীতির কেন্দ্রে যে সংগঠনটি, এমসিডিএসএ, তার নেতারা অধিকাংশই তখন খণ্ডবিখণ্ড নকশালপন্থী গ্রুপগুলোর সঙ্গে যুক্ত কিংবা তাদের কাছাকাছি অবস্থানে আছেন। অন্যদিকে ছত্তিশগড়ে মূলত আদিবাসী ও পিছড়ে বর্গের ঠিকা শ্রমিকদের মধ্যে নকশাল আন্দোলনের এক প্রাক্তন কর্মী মানুষের সত্যিকারের হৃদস্পন্দনকে বুঝতে চাইছেন—তাঁর নাম শংকর। শংকর গুহনিয়োগী।
.
একসময় মেডিক্যাল কলেজের এক তরুণ চিকিৎসক চিকিৎসা-রাজনীতি-জীবনকে একসঙ্গে মেলানোর সংকল্প নিয়ে ছত্তিশগড়ে যায়, ও শংকর গুহনিয়োগীর ‘সংঘর্ষ ও নির্মাণ’ কর্মের শরিক হয়ে পড়ে।
বাকিটুকু দীপ জ্বেলে যাবার কাহিনি।
.
দীপ জ্বেলে যাও। রুমঝুম ভট্টাচার্য। প্রণতি প্রকাশনী। পৃষ্ঠাসংখ্যা ১০৪। মুদ্রিত মূল্য ১৫০ টাকা।

PrevPreviousকুম্ভ নিকুম্ভ
Nextযাদবপুরের গণতন্ত্রপ্রেমী ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছে অভয়া মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

September 20, 2026 No Comments

কথার গভীরতা মাপতে গিয়ে কবে যে গভীর জলের মাছ হয়ে গেছি, সে সবের কিছুই আর মনে পড়ে না। খুঁজি, আর অনুভব করি, এই সব পূর্ব

তারাদের কথা

September 20, 2026 No Comments

★ মা বলতো, ‘দূর বোকা, মরব কেন? আকাশে চলে যাব। টিপ টিপ করে জ্বলব। জ্বলতেই থাকব।’ আমার প্রায় নাস্তিক বাবা ধমকে উঠত, ‘এই সব ভুলভাল

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

September 20, 2026 No Comments

(এক) তাঁকে স্মরণ এবং প্রণাম “ইছামতী একটি ছোট নদী। অন্তত যশোর জেলার মধ্য দিয়ে এর যে অংশ প্রবাহিত, সেটুকু। দক্ষিণে ইছামতী কুমির – কামট –

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

September 19, 2026 No Comments

বই প্রকাশ (তিনটি) ও তথ্যচিত্র প্রদর্শন  Book release(two books) and Documentary film show স্থান : রামমোহন লাইব্রেরী (সুকিয়া স্ট্রীট ও এ.পি.সি. রোডের সংযোগ স্থল)  ২৮

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

September 19, 2026 No Comments

গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এন আর এস মেডিক্যাল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইয়ের প্রতি সংহতি জানাই। একটি মেডিক্যাল কলেজ শুধু ক্লাস, পরীক্ষা, হোস্টেল আর হাসপাতালের

সাম্প্রতিক পোস্ট

নিরন্তর ভরসা জোগায়

Dr. Bishan Basu September 20, 2026

তারাদের কথা

Dr. Arunachal Datta Choudhury September 20, 2026

বনতল সাদা ফুলে ফুলে ঢাকা: হারিয়ে যাওয়া ইছামতী এবং বিভূতিভূষণের খোঁজে

Bappaditya Roy September 20, 2026

ছত্তিশগড় শ্রমিক আন্দোলন ও শহীদ শংকর গুহ নিয়োগী স্মরণ

Doctors' Dialogue September 19, 2026

গণতান্ত্রিক ছাত্র সংসদ চাই। ভয়মুক্ত ক্যাম্পাস চাই।

West Bengal Junior Doctors Front September 19, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

677989
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]