২ এপ্রিল ২০২৫
গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে অভয়া মঞ্চের লোগো রয়েছে এবং দ্রোহের রামনবমী পালন করার আহবান করা হয়েছে।
আমাদের মনে হয়েছে প্রস্তুতকর্তা জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য এবং অভয়া মঞ্চ সম্পর্কে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য এই পোস্টার ছড়িয়েছেন।
অভয়া মঞ্চ ধর্মনিরপেক্ষতার পক্ষে, সমস্ত রকম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার অবস্থান ঘোষণা করেছে।
এই পোস্টারটির সঙ্গে অভয়া মঞ্চের কোন সম্পর্ক নেই।
পুণ্যব্রত গুণ
মনীষা আদক
তমোনাশ চৌধুরী










