Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ধোঁয়ায় আকাশ ভরা

air pollution
Somnath Mukhopadhyay

Somnath Mukhopadhyay

Retired school teacher, Writer
My Other Posts
  • November 30, 2025
  • 7:00 am
  • One Comment

ধোঁয়ার এমনটাই দস্তুর ,তা সে কলকারখানার চিমনি থেকে গলগলিয়ে বের হ‌ওয়া ধোঁয়া হোক বা আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে মুক্তির উল্লাসে বাইরে বেরিয়ে আসা ছাই ভষ্মে ভরপুর ধোঁয়া। এই মুহূর্তে দিল্লির আকাশ ঢেকেছে ঘন ধোঁয়াশায়। দেওয়ালির সময় থেকেই দিল্লির বায়ুদূষণ সূচকের মান কেবল উর্দ্ধমুখী নয়, মনুষ্য বসবাসের সম্পূর্ণ অনুপযোগী। পৃথিবীর প্রাণদায়ী পঞ্চভূতের অন্যতম হলো মরুৎ বা বায়ু। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডলের সৃষ্টি মানুষের হাতে নয়, অথচ তাকে নষ্ট করে ফেলার পেছনে সেই মানুষটির ভূমিকাই সবথেকে বেশি। তবে এই মুহূর্তে সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই দিল্লির আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়ার মেঘে।

ধোঁয়ার একটি অন্যতর বৈশিষ্ট্য‌ও রয়েছে। উৎস যাইহোক না কেন বাতাসে ভর করে তা ভেসে যায় দূরদূরান্তের পরিসরে। এই মুহূর্তে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সুদূর আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায়। দীর্ঘ ১২০০০ বছর ঘুমিয়ে থাকার পর আকস্মিকভাবে জেগে উঠেছে আগ্নেয়গিরি হেইলি গুব্বি। গত ২৩ নভেম্বর,২০২৫, তার দীর্ঘ সুপ্তির পর্ব সাঙ্গ করে সেটি নতুন করে ধূম উদ্গীরণ শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গেছে হেইলি গুব্বি থেকে বিপুল পরিমাণে সালফার ডাই অক্সাইড (SO2) মিশে যাচ্ছে বায়ুমণ্ডলে।ইথিওপিয়ার রাজধানী শহর আদ্দিস আবাবা থেকে ৮০০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই আগ্নেয়গিরিটি পারিভাষিক পরিচয়ে একটি শিল্ড ভলক্যানো। ঘুম ভেঙে প্রথম ইনিংসেই ঝোড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছে হেইলি গুব্বি। বিপুল পরিমাণ ছাই প্রায় ৪৫০০০ ফিট উচ্চতায় পৌঁছে দিচ্ছে আগ্নেয়গিরিটি , আর এতেই নতুন বিপদের আশঙ্কা দেখা দিয়েছে পার্শ্ববর্তী এলাকা সহ একটু দূরে থাকা আমাদের দেশ ভারতবর্ষেও।স্যাটেলাইট পর্যবেক্ষণ সূত্রে দেখা গেছে যে সালফার ডাই অক্সাইড গ্যাসে ভরপুর বিপুল পরিমাণ ধোঁয়া উৎস থেকে ৩৭০০ কিলোমিটার দূরবর্তী ভারতের আকাশে ঢুকে পড়েছে বাধাহীনভাবে। রাস্তা তো নেহাৎ কম নয়! উৎস থেকে পূর্ব দিকে বয়ে আসার সময় এই ধূম্রমেঘ পেরিয়ে এসেছে আরব উপদ্বীপের বিস্তির্ণ ভূখণ্ড,আরব সাগরের জলভাগ, আর তার পরেই ঢুকে পড়েছে ভারতের পশ্চিমদিকে।

গন্ধকের উগ্র গন্ধে এখন দিল্লির আকাশ ম ম করছে। একেই বোধহয় বলে গোদের ওপর বিষফোঁড়া। দিল্লির বায়ুদূষণের মাত্রা ইতোমধ্যেই ভয়াবহ পরিণতির ইঙ্গিত দিচ্ছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স ( AQI ) গড়পড়তা ৪০০ ছাড়িয়েছে অনেকদিন। তাকে সহনশীল করে তোলার জন্য নানান প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। কৃত্রিম বৃষ্টি ঘটানোর পরেও অবস্থার বড়ো রকমের সুরাহা হয়নি। তার ওপর অনাগত অতিথি হয়ে হাজির হয়েছে হেইলি গুব্বি থেকে বেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়ার মেঘ যার প্রভাবে দিল্লির মানুষদের এখন ত্রাহি মধুসূদন দশা। জনজীবনের সুস্থতার পাশাপাশি এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে বিমান চলাচলের ওপর।স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ সূত্রে বিজ্ঞানীরা বলছেন যে ধোঁয়ার গতিপথ মূলত দুটি বিশেষ পথে।একটি উত্তর পূর্ব দিকে এবং অন্যটি বয়ে যাচ্ছে উত্তর পশ্চিমে। দ্রুত গতিতে এগিয়ে আসা এই ক্ষতিকারক মেঘের গতিপথের ওপর তীক্ষ্ণ নজর রাখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। সালফার ডাই অক্সাইড আমাদের শরীরের পক্ষে অত্যন্ত বিপদজনক। বিশেষজ্ঞদের মতে সালফার ডাই অক্সাইড সূর্য কিরণ ও জলীয় বাষ্পের সংস্পর্শে এসে সালফেট এ্যারোসল উৎপন্ন করে ।এই মেঘ ভ্রুণের সংযোগে সৃষ্টি হ‌ওয়া মেঘ বৃষ্টি ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপর্যয় – অম্ল বৃষ্টি।এর ফলে আরব উপদ্বীপের বিস্তির্ণ এলাকা অহল্যা ভূমিতে পরিণত হতে পারে।সেই অজানা আশঙ্কায় শিহরিত উত্তর পশ্চিম ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর বহুসংখ্যক মানুষ।ভূ তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে বলতে পারি যে, হেইলি গুব্বি আগ্নেয়গিরির এই হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠার বিষয়টি আগামী পৃথিবীর পক্ষে গভীর ইঙ্গিতবাহী। স্থানীয় বিশেষজ্ঞরা মনে করছেন আফ্রিকা মহাদেশের নিচে থাকা ঘুমন্ত দৈত্য কি তাহলে এবার জেগে উঠলো ? আফ্রিকান প্লেট ভাঙছে। বিজ্ঞানীদের অনুমান যে এক নতুন মহাসাগরের জন্ম হতে চলেছে আফ্রিকার প্রাচীন মহাদেশীয় ভূখণ্ডকে ভেঙে দ্বিখণ্ডিত করে। আজকের হেইলি গুব্বি আগ্নেয়গিরির ধূম্র উৎসারণ তেমন কিছু কি নির্দেশ করছে। এই উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করে থাকতে হবে আমাদের।

ঋণ স্বীকার

ছবির জন্য প্রচলিত উৎস সূত্রের কাছে ঋণী।

২৭ নভেম্বর,২০২৫

PrevPreviousগর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড পরীক্ষার আগে প্রস্তুতি
Nextঅভয়া আন্দোলন এবং ডঃ পুণ্যব্রত গুণের সঙ্গে এক বছরNext
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
DrSouravM
DrSouravM
7 months ago

So after one month we can see nothing happened! Nature takes care of its own. We being just a population of 8 billions human beings is like a drop of water in the ocean.

0
Reply

সম্পর্কিত পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

July 31, 2026 No Comments

ইংল্যান্ডে থাকা আমাদের দেশের এক ছেলে, মুম্বাই থেকে তার বাবা- মা কে যন্তরমন্তরে পাঠিয়েছেন এই বলে, “বাবা, তুমি আমার হয়ে পুলিশের কাছে একটা ডান্ডা খেয়ে

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

July 31, 2026 No Comments

২৯ জুলাই, ২০২৬ ২৪ জুলাই ২০২৬ বর্ধমান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ একটি ‘উপদেশ’ জারি করেছেন (মেমো নম্বর BMC/2192) তাঁর নিজস্ব প্রশাসনিক আওতাভুক্ত কলেজ, ছাত্রাবাস, হাসপাতাল, হাসপাতালের

আ জা দি

July 31, 2026 No Comments

আ -য়ে আক্রমণ, আ-য়ে আগ্নেয়াস্ত্র, আ -তে আর্তনাদ, আতংক, আশঙ্কা, আততায়ী, সবই বড় ভয়ানক আ। অমন আ’দের মুখে আগুন জ্বেলে, আকাশের মতো অন্য আ’দের চাই,

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

July 30, 2026 9 Comments

সাত সকালে ইউ টিউবে ভেসে আসা ছবিটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আপনাদের‌ও নিশ্চয়ই চোখে পড়েছে অমন চমকদার দৃশ্যখানি – সারসার মহিলার দেহ শোয়ানো রয়েছে চিতার

তুমিও হেঁটে দেখো কলকাতা

July 30, 2026 No Comments

গত ২৪শে জুলাই শহর কলকাতায় এক রূপকথার জন্ম হল। পড়ন্ত সূর্যের মায়াবি আলোয় লাখো মানুষের মিছিলে জ্বলে উঠল হাজার আশার ঝাড়বাতি। এই রূপকথার নির্মাণ যারা

সাম্প্রতিক পোস্ট

এই আন্দোলন অনেক কিছু দিয়ে গেলো…….

Sukalyan Bhattacharya July 31, 2026

প্রতিবাদের অধিকার হরণের প্রচেষ্টা বর্ধমান মেডিক্যাল কলেজে

The Joint Platform of Doctors West Bengal July 31, 2026

আ জা দি

Arya Tirtha July 31, 2026

প্রতিরোধের অগ্নিশিখায় জ্বালবো নতুন আলো …..

Somnath Mukhopadhyay July 30, 2026

তুমিও হেঁটে দেখো কলকাতা

Gopa Mukherjee July 30, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

656747
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]