৯ ডিসেম্বর, ২০২৫
সবমিলিয়ে ২০ টি মামলায় ২০ জন চিকিৎসকের (সিনিয়ার -জুনিয়ার মিলিয়ে) আগাম জামিন প্রক্রিয়া সম্পন্ন হলো ব্যাংকশাল কোর্টে।
আমাদের সংগ্রামী আইনজীবী বন্ধুদের সক্রিয় স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন হলো। ওনাদের ও আমাদের সকল সংগ্রামী সহযোদ্ধাকে অকুন্ঠ অভিনন্দন জানাই।
‘বিচার’ শব্দটি যাদের কাছে নিয়ত অস্বস্তির, অপরাধীদের যারা আড়াল করে, প্রমাণ লোপাটের অভিযোগ যাদের বিরুদ্ধে ওঠে, দুর্বৃত্ত-দুর্নীতি-হুমকি চক্রের মূলোৎপাটন না করে যারা তাকে প্রশ্রয় দেয় সেই প্রশাসনের হুমকি -হেনস্থা -প্রতিহিংসামূলক আচরণের উত্তর আমরা রাজপথ-আলপথেই দেবো। আমরা থামছি না, আমরা ভুলছি না, যতদিন না প্রতিটি অপরাধীর শাস্তি হচ্ছে।









