Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

‘সাপোর্ট টীম পাল্টান প্লিজ’

Oplus_131072
Dr. Amit Pan

Dr. Amit Pan

Paediatrician, leader of doctors' movement
My Other Posts
  • December 11, 2025
  • 7:58 am
  • No Comments

আমাদের অ্যানাটমির শিক্ষক মতিলাল দত্ত স্যার ছাত্রদের সম্বোধন করতেন ‘ম্যাস্টর’ বলে, আদর করে না ব্যাঙ্গার্থে বলা খুব কঠিন। আসলে,ম্যাস্টর বা মাস্টার শব্দটা নামের আগে সাধারণতঃ বসে অল্পবয়সীদের ক্ষেত্রে। সিনেমা জগতে কতো জুনিয়র আর্টিস্ট পরিচিত হয়েছে ‘মাস্টার’ অমুক বা তমুক নামে।

জানি না, সূর্য সেনের নামের আগে কী করে ‘মাস্টার’ কথাটা যোগ হলো ‘মাস্টারদা’র বদলে। হতে পারে, সৌগত রায় ওনাকে এর আগে এমন গুলিয়ে দিয়েছেন যে উনি আর ‘দা’ উচ্চারণ করে বিপত্তি বাড়াতে চান নি। অবশ্য গোটা বক্তৃতায় এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল না, কারণ বক্তব্যের মূল বিষয়টাই কেন্দ্রীভূত ছিল শেষের দিকে যেখানে কতো বড়ো বিশ্বাসঘাতকতা হয়েছিল সেটাই হলো আসল প্রতিপাদ্য।

ঠিক আছে বোঝা গেল যে জওহরলাল নেহেরু আবার কী কী খারাপ কাজ করে এসেছে, স্বাধীনতার আগে ও পরে! সত্যি, জওহরলাল না থাকলে কার ঘাড়ে এতো দোষ চাপানো যেতো কে জানে! বাংলা ভাষায় একাধিক প্রবচন আছে এই সম্পর্কে। ‘যত দোষ নন্দ ঘোষ’ বা ‘ছাই ফেলতে ভাঙা কুলো’ দিয়ে বাক্য রচনা দিলে এবার থেকে হয়তো ছাত্রছাত্রীরা অনায়াসে জওহরলাল নেহেরুর উল্লেখ করে দেবে নির্দ্বিধায়। দেশভাগের কারণে এবং পরবর্তী অনেক ঘটনাবলিতে জওহরলাল নেহেরুর ভূমিকা অবশ্যই সমালোচনার যোগ্য, কিন্তু শুধু জওহরলাল একাই দায়ী, আর কেউ নয়? দেশভাগের সময় কারা কারা এর বিরোধিতা করেছিল? নিশ্চয়ই তারা নয় যারা পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার সব কৃতিত্ব তাদের পূর্বসূরিকেই দিয়ে থাকে!?

আচ্ছা, কংগ্রেস ও রবীন্দ্রনাথ তো মহা ক্ষতি করে গেছেন ‘বন্দে মাতরম গানের অঙ্গহানি করে। কিন্তু বাকিদের তো কোনোা বাধা ছিল না পুরো গানটা গাইতে। কারা কারা পুরো গানটাই গাইতো সেই সময়ে? তখন না গাইলেও এখনও তো পারা যেতো পার্লামেন্টে পুরোটা আবৃত্তি করতে, শুধুমাত্র একটি stanza না করে!!

না, অতটা আশা করা কখনোই যাবে না, যথেষ্ট চাপ আছে। এমনিতেই অনেকগুলো নাম ঠিকঠাক উচ্চারণ করা সোজা কাণ্ড নয়, লেখা আছে তো কী আছে!!

আসলে মূল সমস্যাটাই হলো write up নিয়ে। কে বা কারা লেখে এই সব, কাদের দায়িত্ব দেওয়া হয়? কিছু কিছু অংশ তো একেবারে হুবহু কপি করা ‘নেট’ থেকে, খুঁজে দেখতে পারেন ‘গুগল সার্চে’!

একটা জিনিস পরিষ্কার করা উচিত যে দেশের রাষ্ট্রপ্রধান হলেই তাকে সব কিছু জানতে হবে বা তাকে মহাপণ্ডিত মহাজ্ঞানী হতে হবে, এ রকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা নিয়ে কোনো সমস্যা নেই, তার জন্য নিশ্চয়ই back up team থাকার কথা। সমস্যাটা সেখানেই, এতো ভুলভাল তথ্য নাহলে আসে কী করে যদি না পুরো সাপোর্ট টীমটাই ভুলভাল হয় ?!

স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের নাম নিয়ে এতোটা অসতর্কতা, এতো অযত্ন কি কাম্য ছিল, কোনও ভাবে?!

শুধু মাস্টার সূর্য সেন বা বঙ্কিমদা নয়, রামকৃষ্ণ বিশ্বাস, হরিগোপাল বল,পুলিনবিহারী দাস, সরোজিনী নাইডু, পরের পর ভুল উচ্চারন। সরোজিনী নাইডুর পদবীই পাল্টে গিয়ে ‘ঘোষ’ হয়ে গেল,বিয়ের আগে-পরে ‘ঘোষ’ তো কখনোই ছিল বলে শুনিনি! অবশ্য যে সরোজিনীকে আমরা চিনি ইনি যদি সেই হন। এটাও তো জানিনা কোন্ সরোজিনী হাতের চুড়ি খুলে রেখেছিল ‘বন্দে মাতরম’ গানের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে! মাস্টারদার ‘শেষ চিঠি’টা ঠিকঠাক পড়া হয়েছিল তো? কে জানে?

সাংস্কৃতিক মন্ত্রী তো ঠিক করে জানতেন বলে মনে হয় না কী বলা হবে। আসলে যেটা একদমই হয় নি, তা হলো ‘হোমওয়ার্ক’। কী করা যাবে, সব আলোচনার তো লক্ষ্য একটাই! সাংস্কৃতিক মন্ত্রী হয়তো জানতেন , জওহরলালকে নিয়েই আলোচনা হবে, মাঝখানে বঙ্কিমচন্দ্র ঢুকে বিপদ বাড়ালো। জওহরলাল নেহেরু তো কবে মরে ভুত হয়ে গেছে,কে জানে আর কতোবার তার শ্রাদ্ধ হবে?

এতো সবে জওহরলাল ছোট হলো কিনা জানিনা, হলেও কিছু যায় আসে না। কিন্তু, গোটা ঘটনায় সত্যি করে অসম্মানটা কার হলো, উপহাস করতে গিয়ে কে বা কারা উপহাসের পাত্র হলো, একটু ভেবে দেখবেন প্লিজ ……..?!

PrevPreviousআপনার প্রথম সন্তান অটিস্টিক। আপনি কী দ্বিতীয় সন্তানের কথা ভাবছেন?
Nextমিথ্যা মামলায় জামানত চিকিৎসকদেরNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

। সংজ্ঞা হয় না ।

May 19, 2026 No Comments

উন্নয়নের কোনো সংজ্ঞা হয় না। আগে যা ছিলো, তার থেকে ভালো থাকলেই সেটাকে উন্নয়ন বলা যায়। যে ভিখারির দৈনিক রোজগার দশ টাকা ছিলো, এখন যদি

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

May 19, 2026 No Comments

পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্থা ও ভয় প্রদর্শনের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও তীব্র

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

May 19, 2026 No Comments

সরকারি হাসপাতালে কাজ করেছি, সব মিলিয়ে প্রায় ৩৫ বছর, বিভিন্ন জায়গায় অনেকগুলি হাসপাতালে। সবচেয়ে বেশি দিন ছিলাম চন্দননগরে। তবে, যেখানেই থাকি, সে ২-৩ বছরই হোক

“নতুন সরকার #৩”

May 18, 2026 No Comments

মহার্ঘ্য ভাতা প্রসঙ্গে দু একটা কথা বলে রাখি। এটা অধিকার নাকি সরকারের দয়ার দান সেই বিতর্কে না গিয়েই বলছি, রোজগার বাড়লে কা’র না ভালো লাগে,

নিতান্তই ব্যক্তিগত

May 18, 2026 No Comments

কৃষ্ণা দি তখন থাকতেন শ্যামবাজার টেলিফোন এক্সচেঞ্জ-এর পাশে। হঠাৎই আমাকে ডাকতে আসে একটি ছেলে, এসে বলে, _প্রদীপ্ত দা পাঠিয়েছে, আমার মা অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে

সাম্প্রতিক পোস্ট

। সংজ্ঞা হয় না ।

Arya Tirtha May 19, 2026

হিংসার বিরুদ্ধে, নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার পক্ষে

West Bengal Junior Doctors Front May 19, 2026

এখনও যদি বলতে না পারেন, তাহলে আর কবে বলবেন???

Dr. Amit Pan May 19, 2026

“নতুন সরকার #৩”

Dr. Samudra Sengupta May 18, 2026

নিতান্তই ব্যক্তিগত

Dr. Tamonash Bhattacharya May 18, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

623543
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]