রাজা হলেই ফরসা হবে
প্রজা হলেই কালো?
প্রজা হলেই নরকের কীট
রাজা হলেই ভালো??
বলতে পারো রাজাই কেন
দশরথের ছেলে?
প্রজা হলেই নোংরা দলিত
নয়তো এলেবেলে??
হালকা হেসে রাজা বলেন
কি করা যায় বল?
ভালো খারাপ পূর্ব জন্মের
পাপ পুণ্যের ফল!!
তোমরা হলে রাজা উজির
আমরা কুর্মি হাঁড়ি
ঘাম ঝরিয়েও কু যুক্তি কি
মেনে নিতেই পারি?
গরিব গুর্ব পাপ করলো
এমন ভুরি ভুরি
রাজা মশাই দেখে ফেললো
লাগছে গাঁজা খুঁড়ি!!
আমার বাবা তারও বাবা
দলিত ছিল কিনা
খুব মুশকিল মেনে নেয়া
স্পষ্ট প্রমাণ বিনা!!
বেজায় চটে বললো রাজা
দিন করলি মাটি
মন্ত্রী, আমার তরবারি দে
সব কটাকে কাটি!!
যুক্তি শুনেই তেলে বেগুন
ভয় পেয়ে কি মরি?
হাতুড়ি দু হাতে চালাই
যুগ যুগান্ত লড়ি!!
মুখোশ গুলো খুলবো টেনে
মুখ দেখতে চাই
অত্যাচারীর কৃপাণ দেখে
ভয়ে কি আর পালাই!!
৩/ ৪/২৬










